Baba Vanga Prediction: ২০২৬ সালের শেষ দিকে ঘুরবে চাকা, ভাগ্য বদল পাঁচ রাশির, কী বলছে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী?

Published : Oct 23, 2026, 01:11 PM IST

বিখ্যাত ভবিষ্যদ্বাক্তা বাবা ভাঙ্গার মতে, ২০২৬ সালের শেষ দিকে পাঁচটি রাশির ভাগ্য সম্পূর্ণ বদলে যাবে। এই রাশিগুলি হলো মিথুন, কন্যা, মকর, বৃশ্চিক এবং মীন, যাদের জীবনে আর্থিক ও পেশাগত উন্নতি আসবে।

PREV
16

বিখ্যাত বুলগেরীয় ভবিষ্যদ্বাক্তা বাবা ভাঙ্গার বহু বছর আগে করা ভবিষ্যদ্বাণী বারে বারে উঠে আসে আলোচনার শীর্ষে। ঘটনাচক্রে তা বাস্তবায়িতও হয়। চলতি বছরের শেষ ভাগে, মূলত নভেম্বর ও ডিসেম্বর মাসে গ্রহের অবস্থান ও সেই সময়ের পূর্বাভাসের কথা জানিয়েছিল বাবা ভাঙ্গা। তাঁর কথায় ২০২৬ সালের শেষ দিকে ঘুরবে চাকা, ভাগ্য বদল পাঁচ রাশির।

26

মিথুন রাশি

বাবা ভাঙ্গার মতে কপাল খুলবে মিথুন রাশির। চাকরি ও ব্যবসাতে নতুন সুযোগ আসবে। এই সময় পেশগত দক্ষতা প্রদর্শিত হবে। এই সময় বিনিয়োগ ও অর্থনৈতিক পরিকল্পনার দিকে মন দিন। বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। এই সময় দীর্ঘদিনের পারিবারিক সমস্যা সমাধান হবে।

36

কন্যা রাশি

২০২৬ সালের শেষ দিকে ভাগ্য খুলবে কন্যা রাশির। এদের আর্থিক ও পেশাগত দিকে হবে উন্নতি। বাড়ি ও ফ্ল্যাট কেনার পরিকল্পনা থাকলে তা বাস্তবায়িত হবে। আয়ের বিকল্প উৎস খুঁজে পেতে পারেন। এই সময় চাকরিক্ষেত্রে উন্নতি হতে পারে।

46

মকর রাশি

মকর রাশির জাতক-জাতিকার জন্য বছরের শেষ দুটি মাস আর্থিক পরিকল্পনাগুলোকে আরও সুদৃঢ় করা, স্থিতিশীলতা অর্জন ও পারিবারিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। ব্যবসা ও চাকরির ক্ষেত্রে নেওয়া পদক্ষেপগুলো ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারে।

56

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক-জাতিকার জন্য নভেম্বর ও ডিসেম্বর মাস পেশাগত ও ব্যক্তিগত- দুই দিকেই শুভ পরিবর্তন নিয়ে আসতে পারে। এই সময়ে নতুন দায়িত্ব গ্রহণ, প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ গড়ে ওঠে বা ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি বতে পারে।

66

মীন রাশি

মীন রাশির জাতক জাতিকার জন্য সময়টা শিক্ষা, ব্যবসায়িক সুযোগ ও আর্থিক স্থিতিশীলতার দিক থেকে খুবই ফলদায়ক হতে পারে। নিজের জ্ঞান ও অভিজ্ঞতার যথাযথ ব্যবহারের ফলে পেশাগত উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা আছে। তবে জমি, বাড়ি ও দীর্ঘমেয়াদী আর্থিক দায়বন্ধতা সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক কারও পরামর্শ নিন।

Astrology News (জ্যোতিষ সংবাদ): Get Latest Astrology Tips in Bengali, Kundali Matching, Palm Reading, Numerology, Tarrot cards & Astrology Prediction at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories