বছরের প্রথম মাস কেমন প্রভাব ফেলবে বৃষ রাশির উপর, জেনে নিন বিস্তারিত

Published : Apr 17, 2022, 09:11 AM IST
বছরের প্রথম মাস কেমন প্রভাব ফেলবে বৃষ রাশির উপর, জেনে নিন বিস্তারিত

সংক্ষিপ্ত

বছরের প্রথম মাস বৈশাখ। পাশাপাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের প্রথম মাস বৃষরাশির উপর কেমন প্রভাব ফেলবে-  

গ্রেগরীয় বর্ষপঞ্জির বৈশাখ মাসের শেষার্ধ ও মে মাসের প্রথমার্ধ নিয়ে বৈশাখ মাস। বৈদিক পঞ্জিকায় এই মাসকে মাধব মাস এবং বৈষ্ণব পঞ্জিকায় একে মধুসূদন মাস বলে। "বৈশাখ" শব্দটি এসেছে বিশাখা নামক নক্ষত্রের নাম থেকে। এই মাসে বিশাখা নক্ষত্রটিকে সূর্যের কাছে দেখা যায়। প্রথাগত দিক থেকে বৈশাখ মাস থেকে গ্রীষ্ম ঋতুর শুরু ধরা হয়। এই মাসে সন্ধ্যা বেলায় মাঝে মাঝে কালবৈশাখী ঝড় ওঠে। এই ঝড়ে মাঝে মাঝেই প্রচুর ক্ষয়ক্ষতি ঘটে।

রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। এদের জীবনে উত্থান পতন খুব কম। এদের স্মৃতিশক্তি খুব প্রখর, এরা সহজে কোনও কিছু ভোলে না। এদের ঈশ্বর ভক্তি প্রবল হয়ে থাকে। নিজ গুণে এরা সবার উপরে সহজেই প্রভাব বিস্তার করতে পারে। এরা বিপরীত লিঙ্গের সহজে মন জয় করতে পারে। আত্মীয় স্বজনের জন্য এরা প্রচুর ত্যাগ স্বীকার করে থাকে। তবে এরা জীবনে অনেক ভালো সুযোগ এরা নষ্ট করে দেয়। তবে জেনে নেওয়া যাক বৈশাখ মাস বৃষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

বৈশাখ মাস বৃষ রাশির রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের সুনাম বৃদ্ধি পেতে পারে। লাভের জন্য মনযোগ বৃদ্ধি পেতে পারে। বিবাহিতদের জন্য এই মাস খুব ভালোই কাটবে। সঙ্গীর সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে পারবেন। ব্যবসায় লাভ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এই মাসে বাড়ির বড়দের সঙ্গে আলোচনা করে কোনও সিদ্ধান্ত গ্রহণ আপনার লাভের পরিমান বাড়িয়ে তুলতে পারে। বন্ধু মহলে আপনার প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের শিক্ষা এই মাসে কোনও ভালো খবর পেতে পারেন। মাসের শেষের দিকে সপরিবারে ভ্রমণের যোগ রয়েছে। তবে কাজের চাপের জন্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। 

আরও পড়ুন- এপ্রিল মাস কেমন প্রভাব ফেলবে মীন রাশির উপর, জেনে নিন বিস্তারিত

আরও পড়ুন- এপ্রিল মাস কেমন প্রভাব ফেলবে মকর রাশির উপর, জেনে নিন বিস্তারিত

আরও পড়ুন- এপ্রিল মাস কেমন প্রভাব ফেলবে কুম্ভ রাশির উপর, জেনে নিন বিস্তারিত

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Weekly Horoscope: প্রেমের এই সপ্তাহে বহুমূল্যবান কোনও উপহার পেতে পারেন! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল
Love Horoscope: যারা সব সময় আপনাকে সমর্থন করেন তার যত্ন নিন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল