Buddha Margi 2026: মার্গী হবে বুধ, ভাগ্য খুলবে ৪ রাশির, জেনে নিন তালিকায় কারা

Published : Nov 14, 2026, 06:41 PM IST

তুলা রাশিতে বুধ গ্রহের মার্গী দশা শুরু হতে চলেছে, শেষ হচ্ছে বক্রী দশা। এর ফলে মেষ, কন্যা, তুলা এবং কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং কর্মক্ষেত্রে সাফল্য মিলবে।

PREV
15

শুক্রবারে তুলা রাশিতে মার্গী হবে বুধ। এদিন শেষ হবে বুধের বক্রী দশা। এরপর থেকে সোজা পথে চলবে এই গ্রহ। শাস্ত্র মতে, বুধকে বৃদ্ধি, বাণিজ্য, যোগাযোগ, যুক্তিবোধ এবং সিদ্ধান্ত গ্রহণের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। জেনে নিন বুধের স্থান পরিবর্তনের কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে।

25

মেষ রাশি

বুধের মার্গী দশায় মেষ রাশির জীবনে আসবে বদল। কর্মক্ষেত্রে মিলবে স্বস্তি। অফিসে সহকর্মীদের সঙ্গে চলতে থাকা মতবিরোধ দূর হবে। ভুল বোঝাবুঝি ও অশান্তি দূর হবে। কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা ও দক্ষতা প্রমাণের সুযোগ মিলতে পারে। পেশগত দিক থেকে সময়টা ভালো।

35

কন্যা রাশি

কন্যা রাশির অধিপতি গ্রহ স্বয়ং বুধ। তাই বুধের মার্গী দশা এই রাশির জাতক জাতিকাদের জন্য গুরুত্বপূর্ণ। গত কয়েক মাস ধরে চলতে থাকা জটিলতা দূর হবে। চাকরি ও ব্যবসা সংক্রান্ত বিষয় কোনও সিদ্ধান্ত নিতে পারেন। এই সময় ভবিষ্যত নিয়ে পরিকল্পনা করতে পারেন।

45

তুলা রাশি

মার্গী হচ্ছে তুলা রাশি। এই রাশির জাতকজাতিকাদের জন্য সময়টা ইতিবাচক। এই সময় মানসিক অস্থিরতা, অহেতুক চিন্তা কিংবা কোনও দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। এই সময় নিজের মতামত প্রকাশের সুযোগ আসবে। এই সময় সকলের সামনে আপনার ভাবমূর্তিতে আসবে বদল।

55

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জন্য সময় অনুকূল। কর্মক্ষেত্রে হবে উন্নতি। এই সময় ভবিষ্যত নিয়ে কোনও পরিকল্পনা করতে পারেন। এই সময় কর্মজীবনে হবে উন্নতি। এই সময় পেশগত জীবনে নতুন অধ্যায় শুরু করতে পারেন। সময়টা এই রাশির জন্য বেশ উপকারী।

Astrology News (জ্যোতিষ সংবাদ): Get Latest Astrology Tips in Bengali, Kundali Matching, Palm Reading, Numerology, Tarrot cards & Astrology Prediction at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories