Budhaditya Rajyoga 2026: ১৭ অক্টোবর তৈরি হচ্ছে বুধাদিত্য রাজযোগ! মেষ-সহ ৩ রাশির ভাগ্য খুলবে

Published : Oct 14, 2026, 05:35 PM IST
Budhaditya Rajyoga 2026: ১৭ অক্টোবর তৈরি হচ্ছে বুধাদিত্য রাজযোগ! মেষ-সহ ৩ রাশির ভাগ্য খুলবে

সংক্ষিপ্ত

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্য আত্মবিশ্বাস ও সম্মানের প্রতীক। অন্যদিকে বুধ গ্রহ কথা, ব্যবসা ও যুক্তির কারক। এই দুই গ্রহের মিলনে তৈরি হওয়া রাজযোগ কয়েকটি রাশির জাতকদের দারুণ সুবিধা দিতে চলেছে।

২০২৬ সালের ১৭ অক্টোবর তৈরি হতে চলেছে বুধাদিত্য রাজযোগ। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে খুব শুভ বলে ধরা হয়। সূর্য আর বুধ যখন একই রাশিতে থাকে, তখন এই যোগ তৈরি হয়। এবার তুলা রাশিতে সূর্য ও বুধের মিলন ঘটবে। এর ফলে বেশ কিছু মানুষের জীবনে দারুণ সব পজিটিভ বদল আসতে পারে। যাঁরা বাড়ি বা গাড়ি কেনার স্বপ্ন দেখছেন, তাঁদের সেই স্বপ্ন এবার সত্যি হতে পারে। পাশাপাশি নতুন কাজ শুরু করা বা ভ্রমণের জন্যও সময়টা বেশ ভালো।

মেষ রাশি

মেষ রাশির জাতকরা এই বুধাদিত্য রাজযোগের ফলে অনেক দিক থেকে ভালো ফল পাবেন। আপনাদের আত্মবিশ্বাস এই সময়ে অনেকটাই বেড়ে যাবে। আটকে থাকা জরুরি কাজগুলো সহজেই শেষ করতে পারবেন। চাকরিজীবীরা নিজেদের পছন্দের পদে প্রোমোশন পেতে পারেন। ব্যবসায়ীদের জন্যও উন্নতির দারুণ সুযোগ আসবে। আর্থিক অবস্থা ভালো করার জন্য যেসব পরিকল্পনা করেছেন, সেগুলো এবার কাজে লাগাতে পারবেন।

কর্কট রাশি

কর্কট রাশির জাতকদের জন্য এই রাজযোগ সৌভাগ্যের দরজা খুলে দেবে। কেরিয়ারে উন্নতির নতুন রাস্তা এই সময়ে খুলে যেতে পারে। অফিসে কাজের জন্য বসের প্রশংসা পাবেন। আপনাদের প্রেমের সম্পর্কও এই সময়ে দারুণ কাটবে। ভবিষ্যতের জন্য করা প্ল্যানগুলো এবার গতি পাবে। পরিবারের সদস্যদের সাপোর্ট আপনাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।

কন্যা রাশি

কন্যা রাশির জাতকরা সম্মান ও কেরিয়ারের দিক থেকে দারুণ সুবিধা পাবেন। আপনাদের কাজের দক্ষতা আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই সময়ে অনেকটাই বাড়বে। পরীক্ষার্থীদের জন্য সময়টা বেশ ভালো, নতুন কোনও মোড় আসতে পারে। অফিসে সিনিয়রদের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে। ব্যবসায়ীরা নতুন যোগাযোগের মাধ্যমে লাভের মুখ দেখতে পারেন।

PREV
Astrology News (জ্যোতিষ সংবাদ): Get Latest Astrology Tips in Bengali, Kundali Matching, Palm Reading, Numerology, Tarrot cards & Astrology Prediction at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Daily Horoscope: মেষ থেকে মীন- জেনে নিন কেমন কাটবে চতুর্থীর দিন, রইল ১৪ অক্টোবরের রাশিফল
Shani Dev: শনির নক্ষত্র পরিবর্তনে ভাগ্য খুলবে ৪ রাশির, দেখে নিন তালিকায় কে কে