এই শ্রাবণে বাবার কৃপায় কার জীবন বদলাবে? জানুন এই রাশিগুলো পাবে মহাদেবের বিশেষ আশীর্বাদ

Published : Jul 17, 2026, 12:50 PM IST
lucky zodiac signs 19 august 2026 guru nakshatra parivartan rashifal jupiter transit in sawan month horoscope

সংক্ষিপ্ত

Puja Vrat: শ্রাবণ মাস মানেই ভক্তি আর বিশ্বাসের মাস। ২০২৬ এর শ্রাবণে গ্রহদের অবস্থান বদলাচ্ছে। ফলে ৩টি রাশির জীবনে আসবে সোনালী সময়, আবার ২টি রাশিকে একটু সতর্ক হয়ে চলতে হবে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Pujavrat: "হর হর মহাদেব" — শ্রাবণ এলেই চারিদিকে এই ধ্বনি। হিন্দু পঞ্জিকা অনুযায়ী ২০২৬ সালে শ্রাবণ মাস পড়ছে ১ জুলাই থেকে ৯ অগাস্ট পর্যন্ত। মান্যতা আছে, এই মাসে বাবা ভোলেনাথ খুব তাড়াতাড়ি প্রসন্ন হন। একটু ভক্তি, একটু জল আর বেলপাতেই তিনি খুশি। কিন্তু জ্যোতিষ অনুযায়ী এই ১ মাস সবার জন্য সমান নয়। কারও জীবনে আসবে উন্নতির ঢেউ, আবার কাউকে নিতে হবে বাড়তি সাবধানতা। 

১. বৃষ রাশি

শ্রাবণে আপনার জন্য সোনার সময়। চাকরিতে প্রমোশন বা নতুন চাকরির অফার আসতে পারে। ব্যবসায়ীদের জন্য লাভের যোগ প্রবল। বহুদিন ধরে আটকে থাকা টাকা হঠাৎ ফেরত আসবে। পরিবারে সুখ-শান্তি বাড়বে, বিবাহযোগ্যদের জন্য ভালো সম্বন্ধ আসবে।

টোটকা: প্রতি সোমবার সকালে স্নান করে শিবলিঙ্গে কাঁচা দুধ, গঙ্গাজল আর বেলপাতা অর্পণ করুন।

২. কর্কট রাশি

গত কয়েক মাসে মানসিক অশান্তি গিয়েছে। শ্রাবণে মহাদেব সেই সব কষ্ট ধুয়ে দেবেন। সম্পর্কের জট কাটবে, পুরনো বন্ধুর সাথে যোগাযোগ হবে। যারা দীর্ঘদিন রোগে ভুগছেন, তাদের স্বাস্থ্যের উন্নতি হবে। আর্থিক দিকও মজবুত হবে।

টোটকা: শ্রাবণের ৪টি সোমবার উপবাস করে শিব মন্দিরে প্রদীপ জ্বালান। মনস্কামনা পূরণ হবে।

৩. তুলা রাশি

কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পাবেন। বসের নজরে আসবেন, পদোন্নতির সম্ভাবনা আছে। নতুন ব্যবসা বা পার্টনারশিপের জন্য সময় ভালো। মহাদেবের আশীর্বাদে শত্রুরাও আপনার প্রশংসা করবে।

টোটকা: রোজ সকালে ১০৮ বার "ওম নমঃ শিবায়" জপ করুন এবং গরীবকে অন্ন দান করুন।

সতর্ক থাকতে হবে এই ২ রাশিকে :

১. মেষ রাশি

এই মাসে রাগ আপনার সবচেয়ে বড় শত্রু। ছোট কারণে ঝগড়া, অফিসে বসের সাথে বাদানুবাদ হতে পারে। টাকা-পয়সা খরচ বাড়বে, বিনিয়োগ করার আগে ১০ বার ভাবুন। গাড়ি চালানোর সময় সাবধান।

উপায়: সোমবার শিব মন্দিরে গিয়ে জলাভিষেক করুন আর "মহামৃত্যুঞ্জয় মন্ত্র" পাঠ করুন।

২. বৃশ্চিক রাশি

স্বাস্থ্য নিয়ে ভুগতে পারেন। পেটের সমস্যা বা ঘুমের অভাব হতে পারে। পারিবারিক বিষয়ে ভুল বোঝাবুঝি বাড়বে। আইনি কাজে আটকে যেতে পারেন, তাই কাগজপত্র দেখে সই করুন। অহংকার ত্যাগ করুন।

উপায়: শ্রাবণ মাসে আমিষ ও মদ থেকে দূরে থাকুন। শনিবার কালো তিল দান করুন।

শ্রাবণে মহাদেবকে দ্রুত প্রসন্ন করার ৩টি সহজ উপায়:

১. সোমবারের ব্রত ও জলাভিষেক: উপবাস থেকে শিবলিঙ্গে জল, দুধ, দই, মধু, ঘি ও বেলপাতা চড়ান। শেষে গঙ্গাজল দিয়ে স্নান করান।

২. রুদ্রাক্ষ ও নীল কন্ঠের স্তব: ৫ মুখী রুদ্রাক্ষ ধারণ করলে নেগেটিভ এনার্জি কাটে। সন্ধ্যায় "শিব তাণ্ডব স্তোত্র" শুন।

৩. সেবা ও দান: শ্রাবণে অভাবীকে খাবার, জল ও ছাতা দান করলে মহাদেব সবচেয়ে বেশি খুশি হন।

মনে রাখবেন, রাশি শুধু ইঙ্গিত দেয়। আসল ফল নির্ভর করে আপনার কর্ম আর ভক্তির ওপর। শ্রাবণ হল নিজেকে শুদ্ধ করার মাস। মন পরিষ্কার রাখুন, সত্যের পথে থাকুন — মহাদেব ঠিক কৃপা করবেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Astrology News (জ্যোতিষ সংবাদ): Get Latest Astrology Tips in Bengali, Kundali Matching, Palm Reading, Numerology, Tarrot cards & Astrology Prediction at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Love Horoscope in Bengali: আপনার সঙ্গী আপনাকে অবাক করে দিতে পারে! দেখে নিন আজকের প্রেমের রাশিফল
Money Horoscope in Bengali: আজ অযথা খরচ এড়াতে হবে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল