
মেষ রাশি- আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। হাতে কিছু টাকা আসার সম্ভাবনা আছে। আজ পারিবারিক ও প্রেমের সম্পর্কে হবে উন্নতি।
বৃষ রাশি- উৎসবে ঘোরাঘুরি ও আড্ডায় সময় কাটবে। তবে অপ্রয়োজনীয় খরচ বা বাজেট সম্পর্কে একটু সতর্ক হন।
মিথুন রাশি- পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। বুদ্ধিমত্তা ও সতর্কতার কারণে কর্মক্ষেত্রে বা পড়াশোনায় সফল হবেন।
কর্কট রাশি- পরিবার ও ব্যক্তিগত বিষয় বুঝে শুনে পদক্ষেপ নিন। পেটের সমস্যা হতে পারে। বাইরের খাবার এই সময় এড়িয়ে চলুন।
সিংহ রাশি- এই দিনটি আনন্দে কাটবে। কর্মক্ষেত্রে ও ব্যবসায় নতুন উদ্যোগ নিতে পারেন। মন থাকবে ইতিবাচক।
কন্যা রাশি- পুরনো কোনও কাজে সুফল আসবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। দীর্ঘদিন ধরে চলতে থাকা জটিলতা কেটে যাবে।
তুলা রাশি- আজ সূর্য আপনার রাশিতে প্রবেশ করবে। বিনোদনের প্রতি আকর্ষণ বাড়বে। কোনও সিদ্ধান্ত নেওযার সময় সতর্ক হন। আবেগে ভেসে যাবেন না।
বৃশ্চিক রাশি- আর্থিক দিক থেকে দিন শুভ। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজে আসবে গতি। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন।
ধনু রাশি- পুরনো কোনও প্রেরণা বা অসমাপ্ত কাজ নতুন উদ্যমে শুরু করার ভালো দিন। পুরনো ঋণ শোধ হবে এই সময়।
মকর রাশি- কথাবার্তায় সংযম রাখুন। এই সময় ব্যবসায় লাভবান হবেন। পরিবারকে সময় দিন।
কুম্ভ রাশি- বন্ধুদের সঙ্গে আজ দিন কাটবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। এই সময় স্বাস্থ্যের দিকে নজর দিন।
মীন রাশি- ভাগ্য আপনার সঙ্গে থাকবে। সৃজনশীল কাজে সাফল্য পাবেন। তেমনই পরিবারের সঙ্গে মনোরম সময় কাটানোর সুযোগ আসবে।