
ফেং শুই (Feng Shui) হলো একটি প্রাচীন চিনা বাস্তু পদ্ধতি। এর আক্ষরিক অর্থ হলো 'হাওয়া' এবং 'জল'। 'ফেং' মানে হাওয়া আর 'শুই' মানে জল। এই দুটি উপাদানই জীবনের শক্তির প্রবাহকে নিয়ন্ত্রণ করে। চীনারা এই পদ্ধতি বাস্তুশাস্ত্রের জন্য ব্যবহার করে। তবে এখন ভারত-সহ অনেক দেশেই ফেং শুই বেশ জনপ্রিয় এবং বহু মানুষ এটি বিশ্বাস ও অনুসরণ করেন।
ফেং শুই বাস্তু
ফেং শুই বাস্তু পদ্ধতি অনুসারে, যদি আপনার পকেটে বা পার্স-এ তিনটি বিশেষ জিনিস থাকে, তাহলে টাকা-পয়সার সমস্যা আর আসবেই না। এই জিনিসগুলো সব সময় নিজের সঙ্গে রাখলে উপকার পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়।
এই ৩টি জিনিস সবসময় সঙ্গে রাখুন
এর মধ্যে প্রথমটি হলো সাতটি মুদ্রা। আপনার পার্সে সাতটি মুদ্রা রাখলে টাকার জোগান সবসময় ভালো থাকে। বলা হয়, এতে অর্থের অভাব হয় না। মুদ্রা হলো ধাতু, এবং ফেং শুই মতে ছয় সংখ্যাটি টাকার প্রবাহকে বোঝায়। তাই ছয়টি মুদ্রা কাছে রাখলে একটি ভালো ভবিষ্যৎ, বিশেষ করে আর্থিক দিক থেকে, আপনার হতে পারে। এর পাশাপাশি, আপনার জীবনে সাফল্যও আসবে।
দ্বিতীয়ত, আপনার পকেটে সামান্য নুন রাখুন। নুন নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে। এটি শুধু সৌভাগ্যই নিয়ে আসে না, বরং আপনাকে পরচর্চা বা Gossip থেকেও দূরে রাখে। এটি আপনার জন্য নতুন সুযোগের দরজাও খুলে দেয়।
তৃতীয়ত, সাতটি চালের দানা নিজের কাছে রাখুন। এটি আপনাকে অপ্রত্যাশিতভাবে আর্থিক সাহায্য এনে দিতে পারে। ফেং শুই বাস্তুশাস্ত্র মতে, এটি একটি ভালো ভবিষ্যতের জন্যও খুব সহায়ক।