Gajakesari Yoga: মাত্র ৩দিন থাকবে শক্তিশালী গজকেশরী যোগ, ৪ রাশির ভাগ্যে বিপুল চমক, এই সুযোগ হারাবেন না

Published : Nov 24, 2026, 12:02 AM IST

৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সিংহ রাশিতে গুরু ও চন্দ্রের মিলনে তৈরি হচ্ছে গজকেশরী যোগ। এর জেরে ৪টি রাশির জাতকদের আর্থিক উন্নতি, নতুন চাকরির সুযোগ এবং দারুণ ভাগ্য খুলতে চলেছে।

PREV
15
গুরু ও চন্দ্রের মিলনে তৈরি হচ্ছে গজকেশরী যোগ

৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর সিংহ রাশিতে গুরু ও চন্দ্রের মিলনে তৈরি হচ্ছে গজকেশরী যোগ। এই শুভ যোগের ফলে বেশ কয়েকটি রাশির জীবনে আর্থিক উন্নতি, চাকরির সুযোগ, ব্যবসায় লাভ এবং সংসারে সুখ ফিরতে চলেছে। একটি রাশিতে চন্দ্র মাত্র আড়াই দিন থাকে, তাই এই যোগের মেয়াদ একটু কম হবে। ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত এই যোগের প্রভাব দেখা যাবে।

25
কর্কট রাশি - উন্নতি

বহুদিনের বকেয়া টাকা হাতে পাওয়ার দারুণ সুযোগ তৈরি হচ্ছে।

আয় বাড়ানোর জন্য নতুন পথ খুলবে। আটকে থাকা টাকাও ফেরত পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

ব্যবসায়ীদের জন্য নতুন গ্রাহক ও চুক্তির সুযোগ আসতে চলেছে।

পরিবারের মধ্যে থাকা ছোটখাটো মনোমালিন্য কেটে গিয়ে খুশির হাওয়া বইবে।

কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম সঠিক মূল্যায়ন পাবে।

35
ধনু রাশি - ভাগ্য এবং উন্নতি

অনেক দিন ধরে যে সুখবরের জন্য অপেক্ষা করছিলেন, তা অবশেষে পেতে পারেন। আটকে থাকা কাজ আবার গতি পাবে।

যাঁরা চাকরির খোঁজে আছেন, তাঁদের জন্য নতুন সুযোগ আসবে। বিদেশে চাকরির চেষ্টায় থাকা জাতকরাও সফল হতে পারেন।

ব্যবসা বাড়ানোর চেষ্টায় ফল মিলবে। নতুন যোগাযোগের ফলে দ্রুত বৃদ্ধি সম্ভব।

মন্দির দর্শন, তীর্থযাত্রা এবং ধর্মীয় কাজের প্রতি ঝোঁক আরও বাড়বে।

45
মেষ রাশি - চেষ্টায় সাফল্য

ছাত্রছাত্রীদের পড়াশোনায় ফোকাস আরও বাড়বে, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে।

নতুন আয়ের মুখ দেখতে পারেন। আগের করা পরিশ্রমের ফল এবার হাতেনাতে পাবেন।

নতুন প্ল্যান কার্যকর করার দারুণ সুযোগ, নিজের প্রতিভা দেখানোর মঞ্চ মিলবে।

সন্তানদের দিক থেকে দারুণ কোনও সুখবর আসতে পারে।

বাড়িতে শুভ কাজ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

55
সিংহ রাশি

চাকরির সন্ধানে থাকা জাতকদের জন্য নতুন সুযোগ, আর চাকরিজীবীদের পদোন্নতি বা বাড়তি দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ব্যবসায় নতুন উদ্যোগ নিতে পারেন, পার্টনারশিপ ব্যবসায় থাকা ব্যক্তিদের জন্য ভালো পরিবর্তন আসতে চলেছে।

আয় বৃদ্ধির একাধিক পথ খুলে যাবে। সঞ্চয়ের দিকে নজর দিলে ভবিষ্যৎ আর্থিকভাবে সুরক্ষিত হবে।

সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি আরও বাড়বে।

গুরুত্বপূর্ণ কোনও কাজ নতুন করে শুরু করার সুযোগ পাবেন।

Astrology News (জ্যোতিষ সংবাদ): Get Latest Astrology Tips in Bengali, Kundali Matching, Palm Reading, Numerology, Tarrot cards & Astrology Prediction at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories