সোমবার মহাদেবকে সন্তুষ্ট করুন, কাটিয়ে উঠুন জীবনের জটিলতর সমস্যা

Published : May 04, 2020, 10:10 AM IST
সোমবার মহাদেবকে সন্তুষ্ট করুন, কাটিয়ে উঠুন জীবনের জটিলতর সমস্যা

সংক্ষিপ্ত

হিন্দুধর্ম অনুসারে সোমবার হল ভগবান শিবের প্রিয় বার অধিকাংশ শৈব হিন্দুরা সোমবারে শিব প্রিয় ব্রত পালন করেন  প্রতি সোমবার শৈবদের কাছে অতন্ত গুরুত্বপূর্ণ শিব হলেন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম এক দেবতা

 হিন্দুধর্ম অনুসারে সোমবার হল পরমেশ্বর ভগবান শিবের প্রিয় বার। অধিকাংশ শৈব হিন্দুরা সোমবারে শিব প্রিয় ব্রত পালন করেন। শ্রাবণ মাসের প্রতি সোমবার শৈবদের কাছে অতন্ত গুরুত্বপূর্ণ। আবার শিব হলেন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম এক দেবতা। সনাতন ধর্মের শাস্ত্রসমূহে তিনি পরমসত্ত্বা রূপে ঘোষিত। শিব সৃষ্টি-স্থিতি-লয়রূপ তিন কারনের কারন। তাই মনে করা হয় জীবনের যে কোনও জটিল থেকে জটিলতর সমস্যায় দেবাদিদেব মহাদেব কে স্মরণ করলে সহজেই সেই সমস্যা কাটিয়ে ওঠা যায়। এই জন্য প্রতি সোমবার মহাদেব-কে তুষ্ট করতে মেনে চলতে হবে কিছু নিয়ম। জেনে নেওয়া যাক সেই নিয়মগুলি কী কী- 

আরও পড়ুন- মে মাস কেমন প্রভাব ফেলবে মিথুন রাশির উপর, দেখে নিন

সোমবার সকালে ঘুম থেকে উঠেই স্নানের জলে কালো তিল দিয়ে স্নান সারুন। শাস্ত্র মতে, কালো তিল দিয়ে স্নান করলে শরীর শুদ্ধ হয়। এরপর শিবলিঙ্গে পুজো করার প্রস্তুতি নিন। শিবলিঙ্গ ভাল করে পরিষ্কার করে নিন। প্রথমে দুধ দিয়ে স্নান করান। এরপর শিবলিঙ্গে মধু ও ঘি দিয়ে একসঙ্গে আবার ভালো করে শিবলিঙ্গ স্নান করান।  এরপর গঙ্গাজল দিয়ে আবার স্নান করান। এরপর নিঁখুত বেলপাতা, ফুল দিয়ে পুজো করুন। অপরাজিতা ফুল অবশ্যই রাখবেন।  

আরও পড়ুন- কর্কট রাশির আজ নিয়মিত কাজে বাধা আসতে পারে, দেখে নিন আপনার রাশিফল

ধূপ ধুনো জ্বেলে মহাদেবের পুজো করুন। ওম নমঃ শিবায়ঃ মন্ত্র ১০৮ বার উচ্চারণ করুন। এরপর শিবলিঙ্গের উপর চন্দনের ফোঁটা দিয়ে দিন। বাতাসা ও মনের মত ফল ও মিষ্টি দিয়ে পুজো সেরে ফেলুন। আবশ্যই যে দিন মহাদেবের পুজো করবেন, সেই দিন নিরামিষ খাবেন।  সোমবার এই পদ্ধতিতে মহাদেবকে সন্তুষ্ট করুন আর কাটিয়ে উঠুন জীবনের জটিল থেকে জটিলতর সমস্যা।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: প্রেমের সম্পর্ক নিয়ে আপনি খুশি হবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ অর্থের লেনদেনের সময় সতর্ক থাকুন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল