Guru shukra yuti 2026: ১২ বছর পর কর্কট রাশিতে গজকেশরী যোগ, ১৪ মে থেকে ভাগ্য খুলবে এই ৫ রাশির

Published : Apr 23, 2026, 06:01 PM IST

আগামী ১৪ মে কর্কট রাশিতে শুক্র ও বৃহস্পতির মিলনে তৈরি হচ্ছে গজকেশরী যোগ। ১২ বছর পর গঠিত এই শক্তিশালী যোগের প্রভাবে মিথুন, কর্কট, তুলা, বৃশ্চিক ও মকর রাশির জাতকদের জীবনে সম্পদ, সাফল্য ও সৌভাগ্য আসবে। এই শুভ যোগ ১ জুন পর্যন্ত বজায় থাকবে।

PREV
16

শুক্র ও বৃহস্পতি যখন কোনও রাশিতে মিলিত হয় তখন তৈরি হয় গজকেশরী যোগ। শাস্ত্র মতে, গজকেশরী একটি অত্যন্ত শুভ ও শক্তিশালী যোগ। এই যোগের শুভ প্রভাব থাকলে জাতক মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করেন। আগামী ১৪ মে কর্কট রাশিতে পাশাপাশি আসবে গুরুগ্রহ বৃহস্পতি ও দৈত্যাচার্য শুক্র। এই দুই শক্তিশালী গ্রহ কর্কট রাশিতে ১২ বছর পর গজকেশরী যোগ গঠন করবে। ১৪ মে থেকে ১ জুন পর্যন্ত গজকেশরী যোগ বজায় থাকবে।

26

মিথুন রাশি

মিথুন রাশির দ্বিতীয় ঘরে গজকেশরী যোগ গঠিত হবে। এর ফলে সম্পদ বৃদ্ধি হবে মিথুন রাশির জাতকদের। পরিবারে সুখ শান্তির পরিবেশ বজায় থাকবে। আর্থিক লাভ হবে এবং উপার্জনের নতুন পথ আপনার সামনে খুলে যাবে।

36

কর্কট রাশি

কর্কট রাশিতে গজকেশরী যোগ গঠিত হবে। শুভ প্রভাবে সব কাজে সৌভাগ্য লাভ করবেন কর্কট রাশির জাতকার। আচমকা মোট অঙ্কের আর্থিক লাভ হতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত হবে। ফলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে এবং আত্মবিশ্বাস বাড়বে।

46

তুলা রাশি

তুলা রাশি গজকেশরী যোগ গঠিত হবে। এই যোগের প্রভাবে চাকরি ও ব্যবসায় উন্নতি করতে পারবেন। ১৪ মে থেকে ১ জুন পর্যন্ত কেরিয়ারে হবে উন্নতি। চাকরিতে উন্নতি হবে। সামাজিক প্রতিপত্তি বাড়বে।

56

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশিতে গজকেশরী যোগ গঠিত হবে। এই যোগের প্রভাবে চাকরি ও ব্যবসায় হবে উন্নতি। এই রাশির নবম ঘরে গঠিত হবে গজকেশরী যোগ। সাফল্য ও সৌভাগ্য চুম্বকের মতো আকর্ষণে আপনার জীবনে আসবে গতি। এই সময় দূরে সফল হতে পারে। ধর্মকর্মের প্রতি আগ্রহ বাড়বে।

66

মকর রাশি

গজকেশরী যোগ গঠিত হবে মকর রাশিতে। এই শুভ যোগ লাভজনক হবে। জীবনসঙ্গীকে প্রয়োজনের সময় পাশে পাবেন। সঙ্গীর সঙ্গে সম্পর্কে মজবুত হবে। এই সময় কোনও চলতে থাকা মামলায় সাফল্য আসবে।

Astrology News (জ্যোতিষ সংবাদ): Get Latest Astrology Tips in Bengali, Kundali Matching, Palm Reading, Numerology, Tarrot cards & Astrology Prediction at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories