রথযাত্রার এই পুণ্য তিথি কেমন প্রভাব ফেলবে আপনার উপর, দেখে নিন আজকের রাশিফল

রথযাত্রার এই পুণ্য তিথি কেমন প্রভাব ফেলবে আপনার উপর, দেখে নিন আজকের রাশিফল

Published : Jun 20, 2023, 11:12 AM IST

আজ ২০ জুন ২০২৩ মঙ্গলবার মেয, বৃষ ও তুলা রাশির জন্য দিনটি খুব ভালো যাবে। আসুন জেনে নেওয়া যাক মেয থেকে মীন রাশির সকল রাশির জন্য দিনটি কেমন যাবে।

মেষ -
মিত্র লাভের যোগ রয়েছে। তৃতীয় কোনও ব্যক্তির জন্য সাংসারিক অশান্তি বৃদ্ধি পাবে। উচ্চবিদ্যায় প্রচুর দূর এগোতে পারবেন। আপনার মধুর ব্যবহার সকলের মন জয় করবে।

বৃষ–
আজ কোনও কারণে রাগ বৃদ্ধি পেতে পারে। সহকর্মীর হিংসার জন্য অফিসে ঝামেলার সৃষ্টি হতে পারে। চলাফেরার সময় প্রচুর সাবধানতা অবলম্বন করুন। ভাই-বোনদের থেকে কোনও উপহার পেতে পারেন।

মিথুন–
ফাটকা আয়ের যোগ আছে। সন্তানের জন্য চিন্তা থাকলে মিটে যাবে। রোগ মুক্তির সম্ভাবনা রয়েছে। মা-বাবার সঙ্গে মতবিরোধ হওয়ায় মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

কর্কট-
আজ এমন কিছু সমস্যা দেখা দেবে যা সমাধান করতে গিয়ে নাজেহাল হবেন। অপচয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পাওনা আদায় করতে গিয়ে অপমানিত হতে পারেন।

সিংহ–
কোনও বিষয়ে আজ আপনাকে ছোটোদের সাহায্য করতে হতে হবে। ঘরে-বাইরে সমান দায়িত্ব পালন করতে গিয়ে নাজেহাল হবে। বৈষয়িক উন্নতির সম্ভাবনা রয়েছে।

কন্যা -
ফাটকা আয়ের যোগ আছে। ব্যবসার ক্ষেত্রে কর্মচারীর ওপর কড়া নজর রাখুন। দ্রব্য ক্ষতির সম্ভাবনা রয়েছে। মানসিক অশান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গুরুজনদের বাধ্য হয়ে থাকার চেষ্টা করুন।

তুলা–
সৌখিন বস্তু কেনার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। পেটের সমস্যা বাড়তে পারে। আজ অর্থক্ষতির যোগ রয়েছে,বুঝে চলুন। অফিসে সুনাম বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় বিশেষ নজর থাকবে না এবং ব্যয় বেশি হবে।

বৃশ্চিক-
রাস্তায় সাবধানে চলাফেরা করুন, রক্তপাতের সম্ভাবনা রয়েছে। অন্যমনষ্কতায় ক্ষতির আশঙ্কা রয়েছে। আজ ব্যবসায় প্রচুর লাভ হতে পারে। কর্মযোগে বন্ধুর সাহায্য পেতে পারেন।

ধনু–
রাজনীতির সঙ্গে যুক্তদের আজ সুনাম বৃদ্ধি পাবে। ঝামেলা এড়িয়ে চলুন আইন অবধি যেতে হতে পারে। আজ যে কোনও কাজে নিজের বাকপটুতার জন্য সফলতা পাবেন। বন্ধুর দ্বারা উপকার পেতে পারেন।

মকর-
বিপদে নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে। পেটের যন্ত্রনা বাড়তে পারে। অফিস পরিবর্তনের সুযোগ আসতে পারে। বাড়তি কোনও খরচের জন্য বিবাদ হতে পারে। দাম্পত্য সুখ বৃদ্ধি পেতে পারে।

কুম্ভ–
বিদ্যার্থীদের যে কোনও পরীক্ষায় শুভ ফল লাভ হওয়ার যোগ রয়েছে। সঞ্চয় নিয়ে নতুন করে পরিকল্পনা করতে পারেন। প্রেমে অশান্তির জন্য মানসিক অশান্তি বৃদ্ধি পাবে।

মীন-
অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে। প্রেমে সফলতা পাওয়ার সম্ভাবনা আছে। পুরনো কোনও দামি বস্তু আপনার হাতে আসতে পারে। ফাটকা আয়ের যোগ আছে। 
 

05:07Rashifal : সোমবার মানেই মুড অফ? গ্রহ বলছে অন্য কথা, চেক করুন আজকের রাশিফল
05:01Rashifal Today : রবিবারের রাশিফল: কারা পাবেন সুখবর, কারা থাকবেন চাপে? জেনে নিন বিশদে
05:12শুক্রবার ১৮ এপ্রিল ৫ রাশির সম্পর্কে অশান্তির আশঙ্কা, জেনে নিন আজকের রাশিফল
08:14মঙ্গলবার ১৪ এপ্রিল ৫ রাশির সম্পর্কে অশান্তির আশঙ্কা, জেনে নিন আজকের রাশিফল
06:22Daily Horoscope: মঙ্গলবার ৮ এপ্রিল ৫ রাশির সম্পর্কে অশান্তির আশঙ্কা, জেনে নিন আজকের রাশিফল
05:24Ajker Rashifal : আজ কার ভাগ্যে চমক, কার জীবনে বাঁধা? রবিবারের রাশিফল বলছে অনেক কিছু, দেখুন
05:08শুক্রবার ৪ এপ্রিল কেমন থাকবে ১২ রাশির আর্থিক অবস্থা ? জেনে নিন আজকের রাশিফল
06:22বুধবার ২ এপ্রিল কেমন থাকবে ১২ রাশির আর্থিক অবস্থা ? জেনে নিন আজকের রাশিফল
08:14মঙ্গলবার পয়লা এপ্রিল কেমন যাবে ১২ রাশির প্রেমের সম্পর্ক? জেনে নিন আজকের রাশিফল
04:28Rashifal Today : সপ্তাহের প্রথম দিনেই সুখবর না চ্যালেঞ্জ? জেনে নিন রাশিফল
Read more