২৬ এপ্রিল দিনটি কঠিন হতে চলেছে তিন রাশির জন্য, আজ নানান কাজে আসবে বাধা, থাকুন সতর্ক

Published : Apr 26, 2023, 09:22 AM IST
stress

সংক্ষিপ্ত

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।

অফিস, ব্যবসা, পড়াশোনা কিংবা ব্যক্তিগত জীবনের কোনও না কোনও পরিকল্পনা থাকে। সেই পরিকল্পনা মতো কাজ না হলে পড়তে পারেন বিপদে। কিন্তু, ভাগ্য সব সময় আপনার সঙ্গে দেবে এমন নয়। শাস্ত্র মতে, গ্রহের অবস্থান অনুকূল না হলে যে কোনও কাজে সফল হওয়া কঠিন। ভাগ্য থাকলে সামান্য পরিশ্রমে সফল হতে পারেন। তেমনই ভাগ্যে না থাকলে হাজার কঠিন পরিশ্রমেও আসবে না সাফল্য। তাই দিনের শুরুতে নজর রাখুন জ্যোতিষ গণনার ওপর। গোটা দিন কেমন কাটবে তা জানা যায় গণনা দেখলে। সেই অনুসারে, আজকের দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য। আজ খিটখিটে মেজাজ বোধ করবেন। আজ ব্যঘাত ঘটতে পারে সকল কাজে। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। তেমনই সব কাজে আসতে পারে বাঁধা। তেমন জড়াতে পারেন কোনও বিবাদে। দেখে নিন তালিকায় কে কে আছেন। কাজ জন্য আজকের দিনটি হতে চলেছে কঠিন। আজ বুধবার দিনটি নানান বিপদের সম্মুখীন হবে কে কে।

কর্কট রাশি

২১ জুন থেকে ২২ জুলাইয়ের মধ্যে কারও জন্ম হলে তার রাশি কর্কট। আজ আপনি ভুল না করেও অভিযুক্ত হতে পাবেন। ধৈর্য রাখুন। বুদ্ধি করে যে কোনও পরিস্থিতির সামনা করুন। তা নয়তো পরিস্থিতি আরও বিগড়ে যেতে পারে। আজ কারও সঙ্গে মন কষাকষি হতে পারে। গ্রহের পরিবর্তনের কারণে দিনটি কঠিন। কারও প্রতি সমালোচনা মূলক আচরণ করে পড়তে পারেন বিপদে। দিনটি কর্কট রাশির জন্য কঠিন দিন।

সিংহ রাশি

২৩ জুলাই থেকে ২২ অগস্টের মধ্যে কারও জন্ম হলে তার রাশি সিংহ। আজকের দিনটি কঠিন হতে চলেছে সিংহ রাশির জন্য। কাউকে মিথ্যা কথা বলবেন না। এতে পড়তে পারেন বিপদে। তেমনই আজ সঙ্গীকে সম্মান করুন। আজ প্রাপ্তির চিন্তা না করে কাজে মন দিন। আজ কঠোর পরিশ্রম করতে হতে পারে। গোটা দিন কাটান সতর্ক ভাবে।

ধনু রাশি

২২ নভেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে কারও জন্ম হলে তার রাশি হল ধনু। আজ ধনু রাশির জন্য কঠিন দিন। আজ সব কাজে নানা বাধা আসতে পারে। আজ পরিকল্পনা মতো কোনও কাজ নাও হতে পারে। গোটা দিন থাকুন সতর্ক। আজ সামান্য ভুলে বিপদে পড়তে পারেন। সারা দিন সতর্কতার সঙ্গে পা ফেললেন মুক্তি পেতে পারেন কঠিন বিপদ থেকে।

 

আরও পড়ুন

এই কৌশলগুলি ক্যারিয়ার সম্পর্কিত প্রতিটি বাধা দূর করে, কোনও শুভ কাজে যাওয়ার আগে অবশ্যই মেনে চলুন

জেনে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে বুধবার দিনটি, রইল জ্যোতিষ গণনা

২৬ এপ্রিল এই রাশিগুলির সংসারে অশান্তির পরিবেশ বজায় থাকবে, দেখে নিন আপনার বুধবারের রাশিফল

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: আজ প্রেম সাগরে ডুব দেওয়ার জন্য তৈরি থাকুন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ থেকে ব্যবসায় লাভের দিন শুরু! দেখে নিন আজকের আর্থিক রাশিফল