সোমবারে ৬ রাশির দাম্পত্য কহলের আশঙ্কা রয়েছে, দেখে নিন আজকের রাশিফল

Published : Jul 10, 2023, 06:30 AM IST

গ্রহ এবং নক্ষত্রের গতিবিধির উপর ভিত্তি করে একটি ভবিষ্যদ্বাণী করা হয়। এই রাশিফলটি পড়ে আপনি আপনার দৈনন্দিন পরিকল্পনা সফল করতে সক্ষম হবেন। আজকের দিনটি কেমন যাবে আপনার, চলুন জেনে নেওয়া যাক আজকের রাশিফল-

PREV
112

মেষ–

পরিবারের অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত কথার জন্য ঝামেলার সৃষ্টি হতে পারে। পড়াশুনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। প্রেমের দিকে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। বিদ্যার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় পা দেবেন না।

আপনার শুভ রং লাল। শুভ সংখ্যা ৩১। শুভ দিক দক্ষিণদিক। শুভ রত্ন লাল প্রবাল।

212

বৃষ-

শারীরিক সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাঁধা আসতে পারে। সঙ্গীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। সর্দি-কাশিতে ভোগার আশঙ্কা রয়েছে। ব্যয়ের দিকে আজ একটু বেশি সংযত থাকতে হবে। রাজনীতির সঙ্গে যুক্তদের জন্য খুব ভালো সময়। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা হতে পারে।

আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ১৪। শুভ দিক অগ্নিকোণ। শুভ রত্ন প্রবাল।

312

মিথুন-

সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। যানবাহন চরার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আঘাত প্রাপ্তির যোগ রয়েছে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সম্পত্তি কেনাবেচার জন্য শুভ সময়। শারীরিক সমস্যায় ভুগতে হতে পারে। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভালো। সন্তান নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। কর্মজগতে আপনার জনপ্রিয়তা বাড়তে পারে। সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে।

আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৫৭। শুভ দিক উত্তর পূর্ব দিক। শুভ রত্ন পান্না।

412

কর্কট-

আর্থিক টানা পোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মাতৃস্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। আজ সারাদিন হতাশাবোধ কাজ করবে। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি হতে পারে। অল্প সঞ্চয় নিয়ে সঙ্গীর সঙ্গে অশান্তি হতে পারে। আজ গৃহে বা কর্মস্থানে মাথা প্রচুর ঠাণ্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আজ নতুন কোনও কাজের খবর পেতে পারেন।

আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ২৩। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন মুনস্টোন।

512

সিংহ-

নতুন কোনও কাজের খবর পেতে পারেন। সারাদিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। খরচ বেশি হওয়ার কারণে বাড়িতে সমস্যা হতে পারে। আজ সতর্ক না থাকলে অফিসে সম্মানহানি হওয়ার যোগ রয়েছে। কোনও উচ্চপদস্থ ব্যক্তি আপনাকে যেচে উপকার করতে পারেন। বন্ধুর বিপদে পাশে থাকতে না পারায় মানসিক যন্ত্রণা বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমের ফলে রক্তচাপ বৃদ্ধি পাবে। চাকরিতে বদলি হওয়ার যোগ রয়েছে। আজ প্রণয় সুখ বৃদ্ধি পেতে পারে। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা সফল হতে পারে।

আপনার শুভ রং গেরুয়া। শুভ সংখ্যা ৭৫। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন ক্যাটসআই।

612

কন্যা–

আজ সারাদিন ব্যবসা ভালো চলবে কিন্তু জটিলতা আসতে পারে। বাড়িতে শুভ সময় আগমনের যোগ দেখা যাচ্ছে। অপরের জিনিসের দায়িত্ব আজ নেবেন না। উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগতে হবে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা হতে পারে। গঠনমূলক কোনও কাজের জন্য চিন্তা ভাবনা করতে পারেন। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময় এসেছে। শ্লীলতাহানির যোগ রয়েছে, সাবধানে থাকুন।

আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৮৩। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন চুনি।

712

তুলা–

ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি যোগ রয়েছে। উচ্চ শিক্ষার দিকে সময়টা বিশেষ ভাল নয়। পিঠের ব্যাথায় ভুগতে হত পারে। শ্বশুর বাড়ির থেকে কিছু উপহার পাতে পারেন। চোট লাগতে পারে সাবধানে থাকুন। মায়ের শারীরিক অবনতির যোগ রয়েছে। কৃষি কার্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টা খুব ভালো। কোনও বিষয়ে সংশয় নিয়ে সঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে। কাজের বিষয়ে বিদেশ যাত্রার যোগ রয়েছে।

আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৭২। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন জারকন

812

বৃশ্চিক-

কোনও পাওনা টাকা আদায় নিয়ে বিবাদ হতে পারে। পড়াশুনার জন্য দিনটি ভালো। কর্মস্থানে নতুন কিছু শুরু হতে পারে। পায়ে কোনও আঘাত লাগতে পারে। পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। প্রেমের জন্য বিরহ যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসার দিকে বাড়তি কোনও খরচ হতে পারে। কাজে বাধা আসতে পারে। আজ সম্মান প্রাপ্তির যোগ রয়েছে।

আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৪২। শুভ দিক উত্তর-পূর্ব দিক। শুভ রত্ন হীরে।

912

ধনু -

কাজের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি হতে পারে। তৃতীয় কোনও ব্যক্তির জন্য চারিত্রিক অবনতি ঘটতে পারে। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ হতে পারে। ভুল কোনও সিদ্ধান্ত আপনার ভালো সময়কে নষ্ট করতে পারে। কোনও কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে। সংসারের অর্থনৈতিক দিক থেকে প্রচুর ব্যয় হতে পারে। বিদ্যার্থীদের জন্য সময়টা খুব ভালো। অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি আসতে পারে।

আপনার শুভ রং হলুদ। শুভ সংখ্যা ২২। শুভ দিক পূর্ব দিক। শুভ রত্ন সাদা প্রবাল।

1012

মকর-

আজ বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝামেলা হতে পারে। পদার্থবিদ্যা নিয়ে লেখাপড়া করছেন যারা তারা সফলতা পাবেন। লিভারের সমস্যায় ভোগান্তি বাড়তে পারে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সংসারে অশান্তি মিটে যাবে। সঙ্গীর সঙ্গে বিচ্ছেদের ভয় কাজ করবে। অফিসের ঝামেলা কেটে যেতে পারে। যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য খুব শুভ সময় আসছে।

আপনার শুভ রং নীল। শুভ সংখ্যা ৯৭। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন নীলা।

1112

কুম্ভ -

জীবনের মূল্যবান কোনও সিদ্ধান্ত আজ নিতে হতে পারে। ব্যবসায় বা অফিসে মাথা ঠাণ্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। শারীরিক ক্ষমতা অনুযায়ী কর্ম করুন। অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। সংসারের সুখ এবং শান্তি বজায় থাকবে। কোনও কাজের জন্য অনুতাপ হতে পারে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি হতে পারে। আজ দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল হতে পারে। ব্যবসায় চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে লাভ ভালো থাকবে।

আপনার শুভ রং মেরুন। শুভ সংখ্যা ২৩। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন ইন্দ্রনীলা।

1212

মীন -

সামাজিক কোনও কাজে জনপ্রিয়তা বাড়তে পারে। গুরুজনদের সঙ্গে কোনও বিশেষ আলোচনা হতে পারে। সম্পর্কের জন্য বড়দের সঙ্গে বিবাদ হতে পারে। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। আজ ব্যবসার দিকে অশুভ কিছু ঘটতে পারে। দাম্পত্য কলহের যোগ রয়েছে। আজ সকাল দিকে কাজের খুব চাপ থাকবে। সংসারে কোনও বিবাদের জেরে কাজে মন দিতে অসুবিধা হবে।

আপনার শুভ রং কমলা। শুভ সংখ্যা ২৮। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন মুক্তো।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories