আজকের দিনটি সব ধরনের শুভ কাজের জন্য, সমস্ত গুরুত্বপূর্ণ ব্যবসার জন্য এবং নতুন কাজ শুরু করার জন্য শুভ। আজ কোনও বিশেষ বিষয়ে আলোচনার জন্য, স্থাপত্যের জন্য এবং নৃত্য সংক্রান্ত কাজকর্মের জন্য খুবই শুভ হবে। রবিবার কেমন যাবে জেনে নিন
কোনও জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন। নৃত্যশিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে। কোমরের নীচের অংশে যন্ত্রণা বাড়তে পারে। প্রেমের বিবাদ মিটে যেতে পারে। খুব কাছের কোনও বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন। ব্যবসার চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ। পুরনো কোনও আশা নষ্ট হতে পারে। কোনও হারানো জিনিস উদ্ধার হতে পারে।প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে। আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে।
বৃষ-
স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। ভিটামিনের অভাবে শরীরের ক্ষতি হতে পারে। পুলিশি ঝামেলায় যাবেন না। বিদ্যার্থীদের জন্য ভাল সময় নয়। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। যানবাহন বা জমি, কোনও কিছু কেনার আগে ভাবনাচিন্তা করা প্রয়োজন। অতিরিক্ত ক্রোধ আপনার কাজে ব্যাঘাত ঘটাতে পারে। শারীরিক কষ্টের জন্য কাজের ক্ষতি হতে পারে।
25
মিথুন ও কর্কট রাশির দৈনিক রাশিফল
মিথুন-
কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন। ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে। আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে। আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে, সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। মা-বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাধতে পারে। ব্যয় বাড়তে পারে। মা-বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন। শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে। সন্তানের চাকরিপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে।
কর্কট-
ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য। লাগাম ছাড়া আশায় অর্থব্যয় হতে পারে। প্রিয়জনের কাছ থেকে ভালবাসা পাবেন। মহার্ঘ ভোজনের জন্য খরচ বাড়তে পারে। ক্রয়-বিক্রয়ের কাজে লাভ না-ও হতে পারে। কোনও কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন। গাড়িচালকদের জন্য দিনটি শুভ। মামলা-মোকদ্দমা হওয়ার যোগ। পেটের যন্ত্রণা বাড়তে পারে। অপরের উপকার করতে গেলে বিপদ ঘটতে পারে।
35
সিংহ ও কন্যা রাশির দৈনিক রাশিফল
সিংহ-
গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন। সংসারের ব্যয় বাড়তে পারে। সঙ্গীতচর্চায় হাল ছাড়লে মুশকিল। রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল। মায়ের দায়িত্ব পালন না করায় মতান্তর হতে পারে। ব্যবসায় সুখবর আসতে পারে। তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আনন্দ লাভ। কাউকে টাকা ধার দেবেন না। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ।
কন্যা-
বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমে অশান্তি হতে পারে। নিম্নতন বিদ্যার ক্ষেত্র ভাল নয়। পিঠে ব্যথার সমস্যা থাকবে। দীর্ঘ দিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন। কর্মে আলস্য দেখালে অনেক ক্ষতি হতে পারে। সপরিবার ভ্রমণের যোগ। সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও, আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। দাম্পত্য জীবন সুখেই কাটবে। দুপুরের পরে কোনও ভাল কাজ ব্যর্থ হতে পারে।
কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভাল হবে। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। কারও কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন। কোনও উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন। হঠাৎ কোনও আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। খুব বুঝে না চললে অতিরিক্ত অর্থব্যয় হতে পারে। বাড়ির সকলকে নিয়ে ভ্রমণ হতে পারে। রক্তপাত থেকে সাবধান থাকুন। বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সাবধান। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে।
বৃশ্চিক-
কোনও দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে। সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি। কোনও অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে। কোনও ক্ষত থেকে কষ্ট বাড়তে পারে। সকালের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে। কারও সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে। লটারি থেকে কিছু আয় হতে পারে। শত্রুরা আপনাকে অপদস্থ করতে পারে। সেবামূলক কাজে আনন্দ লাভ। খারাপ চিন্তার কারণে মনঃকষ্ট।
55
কুম্ভ ও মীন রাশির দৈনিক রাশিফল
ধনু-
লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। সারা দিন খুব আলস্যে কাটতে পারে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয়, সে দিকে যাবেন না। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে। সকলে মিলে দূরে ভ্রমণ হতে পারে। ভাল কোনও কাজের জন্য সুনাম বাড়তে পারে। বিদ্যার্থীদের সুফল পেতে গেলে ধৈর্য ধরতে হবে। আজ নিজের সুবিধার জন্য কোনও কাজ করতে হবে। সন্তানদের কাজের বিষয়ে কোনও সুখবর আসতে পারে। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন।
মকর-
সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে। চোখের রোগ বাড়তে পারে। হাঁটাচলা খুব সাবধানে করবেন। পেটের সমস্যায় ভোগান্তি। শত্রুরা ক্ষতি করতে ব্যর্থ হবে। বাড়তি কিছু খরচ হতে পারে। ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। সারা দিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে। পথে কোনও বিভ্রাট হতে পারে।
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.