বিবাহিত জীবন শুরু করার সম্ভাবনা রয়েছে, দেখে নিন জানুয়ারি মাস কেমন কাটবে মকর রাশির

Published : Jan 12, 2023, 10:53 AM IST
Capricorn

সংক্ষিপ্ত

বছরের প্রথম মাস জানুয়ারি। পাশাপাশি রাশিচক্রের দশম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের প্রথম মাস মকর রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

ইংরেজি বছরের প্রথম মাস জানুয়ারি। নতুন বছরের সূচণা শুরু হয় এই মাসের থেকেই। এই মাসে মোট ৩১ দিন। উত্তর গোলার্ধের শীতলতম মাস এটি, আর দক্ষিণ গোলার্ধের উষ্ণতম মাস। অধিবর্ষ না হলে যে বার দিয়ে জানুয়ারি শুরু হয়, সে বার দিয়েই অক্টোবর শুরু হয়। আর অধিবর্ষ হলে জানুয়ারি, এপ্রিল ও জুলাই একই দিনে শুরু হয়। রাশিচক্রের দশম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ হল শনি।

মকর রাশির জাতকের অবসাদ, বিষাদ, বৈরাগ্য, উদাসিনতা ভাব এদের চরিত্রের বিশেষ লক্ষণ। বন্ধুরা সব সময় এদের এড়িয়ে চলতে চায়। শনি গ্রহের জাতকদের নিঃসঙ্গ এবং একা থাকতে ভালবাসে। সন্দেহ বাতিকের জন্য বিবাহ জীবন খুব একটা সুখের হয় না। জাতকের আকষ্মিক অর্থ প্রাপ্তি হতে পারে। এরা মিতব্যয়ী ও সঞ্চয়ী প্রকৃতির হয়ে থাকে। অকাল বার্ধক্যের একটি ছাপ প্রায়ই এদের চেহারায় দেখা যায়। এরা সাধারণত অল্পে সন্তুষ্ট হয়। শেষ জীবনে হঠাৎ নানা রোগ দেখা দিতে পারে। এরা কখনও শ্রমশীল আবার কখনও শ্রম বিমুখ হয়। তবে জেনে নেওয়া যাক বছরের প্রথম মাস মকর রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

বছরের প্রথম মাস স্বাস্থ্যের দিক থেকে আপনার জন্য শুভ হবে । কর্মক্ষেত্রে মিশ্র ফল পাবেন। এই সময় আপনি উদ্যমী বোধ করবেন। আপনি আপনার ক্ষমতা এবং সৃজনশীলতা দিয়ে মানুষকে মন্ত্রমুগ্ধ করবেন। সময় মতো কাজ শেষ হলে আপনি খুশি হবেন। প্রেমের সম্পর্ক নিবিড় হবে এবং বিবাহিত জীবন শুরু করার সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনার স্বাস্থ্যের যত্ন নিন।

মকর রাশির সংসারে অতিরিক্ত খরচের জন্য অশান্তির আশঙ্কা রয়েছে। বেকারদের জন্য নতুন কাজের সুযোগ আসতে পারে। বন্ধুরা আপনার সরলতার সুযোগ নিতে পারে। শারীরিক সমস্যা নিয়ে ভুগতে হতে পারে। অযথা বিবাদের জন্য কাজের ক্ষতি হতে পারে। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য কলহ বৃদ্ধির যোগ রয়েছে। প্রেমের সম্পর্কে জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভ তেমন একটা বৃদ্ধি পাবে না। এই মাসে কর্মক্ষেত্রে বা সংসারে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। শিক্ষার্থীদের পড়াশুনার চাপ বৃদ্ধি পেতে পারে, তবে সাফল্য লাভের যোগও রয়েছে। বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে। শিক্ষার্থীদের পড়াশুনার চাপ বৃদ্ধি পেতে পারে, তবে সাফল্য লাভের যোগও রয়েছে।

 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

কবজির ভাঁজেই কি লুকিয়ে ভবিষ্যৎ? কেরিয়ার ও ভাগ্যের ইশারা দিচ্ছে এই রেখাগুলি..
শুরু হল বঙ্গাব্দ ১৪৩৩, জেনে নিন এই নতুন বছরে উজ্জ্বল হবে কোন কোন রাশির ভাগ্য, কঠিন সময় কাদের জীবনে?