এই মাসে দাম্পত্য জীবনে সুখ থাকবে, দেখে নিন জানুয়ারি মাস কেমন প্রভাব ফেলবে কন্যা রাশির উপর

Published : Jan 07, 2023, 07:26 AM IST
Monthly Horoscope

সংক্ষিপ্ত

বছরের প্রথম মাস জানুয়ারি। পাশাপাশি রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের প্রথম মাস কন্যা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

ইংরেজি বছরের প্রথম মাস জানুয়ারি। নতুন বছরের সূচণা শুরু হয় এই মাসের থেকেই। এই মাসে মোট ৩১ দিন। উত্তর গোলার্ধের শীতলতম মাস এটি, আর দক্ষিণ গোলার্ধের উষ্ণতম মাস। অধিবর্ষ না হলে যে বার দিয়ে জানুয়ারি শুরু হয়, সে বার দিয়েই অক্টোবর শুরু হয়। আর অধিবর্ষ হলে জানুয়ারি, এপ্রিল ও জুলাই একই দিনে শুরু হয়। রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ।

মনের দু’টি পরপর বিপরীত ভাবের জন্য প্রায়ই উন্নতিতে বাধা আসে। এরা সকলের জন্য চিন্তা করেন। এই রাশির ব্যক্তিত্বদের বন্ধুপ্রীতি অপরিসীম। এরা অত্যন্ত কর্তব্যপরায়ণ হয়ে থাকেন। এই রাশির জাতক-জাতিকাদের স্বভাব চরিত্র বোঝা যায় না। বুধ প্রধান ব্যক্তি উদ্যমশীল, হাস্যকৌতুক ও আনন্দ প্রিয় হয়। এদের প্রচুর বন্ধু হয়ে থাকে। মন দৃঢ় রাখতে পারলে জীবন খুব সুখকর হবে। ব্যবসায়ী, প্রচারকর্তা, ওকালতি, এজেন্ট, জ্যোতিষী ইত্যাদি শুরু করলে জীবনে অবশ্যই উন্নতি করবে। চাকরির থেকে ব্যবসায় জাতক-জাতিকাদের উন্নতি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। একা স্বাধীন ভাবে ব্যবসা করার চেয়ে যৌথ ব্যবসায় উন্নতি বেশি হয়। আইনবিদ্যা, চিকিৎসা, রসায়ন বিজ্ঞান, গণিত ইত্যাদিতে উন্নতির যোগ বেশি। এরা একা থাকতে পছন্দ করেন না। তবে জেনে নেওয়া যাক বছরের প্রথম মাস কন্যা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

এই মাসটি আপনার জন্য মিশ্র হতে চলেছে। মাসের শুরুতে প্রেমের সম্পর্কে কিছু অসুবিধা হতে পারে, যা আপনি আপনার বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতার সঙ্গে কাটিয়ে উঠতে সক্ষম হবেন। এই মাসটি ব্যবসায়ীদের জন্য ভালো প্রমাণিত হবে। এই সময়ে, চাকরিতে সহকর্মীদের সহযোগিতা থাকবে। এই মাসে আপনাকে কাজের জন্য ভ্রমণ করতে হতে পারে। গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করুন। দাম্পত্য জীবনে সুখ থাকবে।

সংসারে অশান্তির জন্য মন খারাপ হতে পারে। বিবাহিত জীবনে সুখের সময় আসতে চলেছে। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের বিষয়ে কথা হতে পারে। উচ্চ শিক্ষার সঙ্গে যুক্তদের জন্য বিদেশে গবেষণার যোগ আসতে পারে। ভাই বোনের সম্পর্কের সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। সন্তানদের সঙ্গে কোনও গুরুতর বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে অর্থ ভাগ্য মোটের উপর ভালো থাকবে। বন্ধুর জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। বিদেশে থাকা কোনও বন্ধুর সঙ্গে অনেক দিনের পর যোগাযোগ হতে পারে। প্রেমের সম্পর্কে শুভ খবর আসতে পারে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পেতে পারে।

 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Shukra Gochar 2026: রাম নবমীতে ঘুরবে ভাগ্যের চাকা, শুক্রের গোচরে মালামাল হবেন এই পাঁচ রাশির জাতক-জাতিকা
Sun Transit: সূর্য মেষে, ভাগ্য তুঙ্গে! চাকরিতে প্রমোশন আর হু হু করে বেতন বাড়বে এই ৪ রাশির