১৬ মার্চ বৃহস্পতিবার এই রাশিগুলির দাম্পত্য কলহ তীব্রতর হওয়ার আশঙ্কা, দেখে নিন আজকের রাশিফল

Published : Mar 16, 2023, 06:32 AM IST

বৃহস্পতিবার, সিংহ রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত কাজের জন্য সারাদিন ঘুরতে হতে পারে। একই সময়ে, কুম্ভ ব্যবসায়ীদের সহজে কাউকে বিশ্বাস করা এড়াতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

PREV
112

মেষ– 
শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। যানবাহন বা জমি কোনও কিছু কেনার আগে চিন্তা-ভাবনা করা প্রয়োজন। আজ কোনও কাজের জন্য বদনাম হতে পারে। সঞ্চয়ের দিকে বিশেষ করে নজর দিন। অনেক দিন পর আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। ছাত্র-ছাত্রীদের জন্য সময়টা ভাল। সঙ্গীর বেহিসেবি খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে। বন্ধুদের দুর্ব্যবহারের ফলে দুঃখ পেতে পারেন। নিজের উপস্থিত বুদ্ধির জন্য কর্মস্থানে উন্নতির যোগ রয়েছে। 
আপনার শুভ রং লাল।  শুভ সংখ্যা ৩৯। শুভ দিক দক্ষিণদিক। শুভ রত্ন লাল প্রবাল।
 

212

বৃষ– 
আজ হঠাৎ করেই কোনও সমাজ বিরোধী কাজে ফেঁসে যেতে পারেন। অপরকে সাহায্য করে আজ তা অনর্থক বলে মনে হবে। সংসারে কোনও বিষয় নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। অতিরিক্ত ব্যয় হওয়ার যোগ রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কোনও সুযোগ আসতে পারে। বাড়িতে নতুন বাদ্যযন্ত্র কেনার পরিকল্পনা হতে পারে। সহকর্মীর জন্য অফিসের শান্তি নষ্ট হতে পারে। দুর্বল মানসিকতার জন্য সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে। 
আপনার শুভ রং সাদা।  শুভ সংখ্যা ৬২। শুভ দিক অগ্নিকোণ। শুভ রত্ন প্রবাল।
 

312

মিথুন– 
পরিবারের জন্য আজ বিশেষ কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে। আজ  আপনাকে প্রতিবেশীদের সাহায্য করতে হতে পারে। অর্থ ব্যয়ের সময় বিশেষ চিন্তা-ভাবনা করুন। পুরনো বন্ধুদের সঙ্গে একসঙ্গে গল্প করার সুযোগ পাবেন। প্রিয়জনের থেকে আজ কোনও উপহার পেতে পারেন। যে কোনও গুরুত্বপূর্ণ কাজ আজ সকালের মধ্যে শেষ করে নিন।  শারীরিক অসুস্থতা আজ আপনাকে নাজেহাল করতে পারে। 
আপনার শুভ রং সবুজ।  শুভ সংখ্যা ৩৫। শুভ দিক উত্তর পূর্ব দিক। শুভ রত্ন পান্না।
 

412

কর্কট– 
আজ অপরিচিত কোনও ব্যক্তির সঙ্গে অশান্তি হতে পারে। বাবা-মায়ের অসুস্থতার জন্য আজ মানসিক চাপ বাড়তে পারে। ব্যবসার বিষয়ে আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। সন্তানদের সঙ্গে আজ খুব ভালো সময় কাটবে। আজ বিশেষ কোনও বিষয়ে সঙ্গীর সহায়তা পাবেন। বন্ধুদের প্ররোচণায় আজ বিপদে পড়তে পারেন। শিল্পীদের জন্য আজ খুব ভালো দিন। উচ্চ শিক্ষার সঙ্গে যুক্তদের জন্য আজ ভালো সুযোগ আসতে পারে। 
আপনার শুভ রং সাদা।  শুভ সংখ্যা ৪১। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন মুনস্টোন।
 

512

সিংহ– 
আজকে অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে। অতিরিক্ত তাড়াহুড়োর ফলে আঘাত লাগতে পারে। সঙ্গীর সঙ্গে আজ খুব ভালো সময় কাটবে। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ করার সুযোগ পাবেন। যুক্তিপূর্ন আলোচনায় আজ আপনার সম্মান বৃদ্ধি পাবে।পারিবারিক সম্পত্তি নিয়ে কোনও অশান্তির সৃষ্টি হতে পারে। আজ গুরুজনদের পরামর্শ মেনে চললে ব্যবসায় লাভ করেত পারবেন। 
আপনার শুভ রং গেরুয়া।  শুভ সংখ্যা ৫৫। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন ক্যাটসআই।
 

612

কন্যা– 
আফিসে আজ আপনাকে কারও অনুগত হয়ে চলতে হতে পারে। অতিরিক্ত অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে। সামান্য কোনও অশান্তি আদালত অবধি গড়াতে পারে। কোনও আত্মীয়ের থেকে আজ বিশেষ সাহায্য পেতে পারেন। বন্ধুকে অতিরিক্ত বিশ্বাস করার জন্য খেসারত দিতে হতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। সকালের দিকে কোনও আর্থিক ক্ষতির খবর পেতে পারেন। আপনার কোনও প্রতিভার জন্য আজ জনপ্রিয়তা লাভ করবেন। 
আপনার শুভ রং সবুজ।  শুভ সংখ্যা ৯। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন চুনি।
 

712

তুলা– 
সারাদিনে ব্যয়ের পরিমান বেশি থাকবে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে সঙ্গীর সঙ্গে গভীর আলোচনা হতে পারে। বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক ভালোই থাকব । শারীরিক অসুস্থতায় নাজেহাল হতে পারেন। আজ কোনও গুণী ব্যক্তির থেকে উপকারী পরামর্শ পেতে পারেন। অতিরিক্ত রাগ আপনার ক্ষতির কারন হতে পারে। আজ কোনও কারনে ভাইয়ের সঙ্গে অশান্তি হতে পারে। আজ কোনও আত্মীয়র বাজে খবর আসতে পারে। 
আপনার শুভ রং সবুজ।  শুভ সংখ্যা ৩৫। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন জারকন
 

812

বৃশ্চিক– 
অফিসে কোনও হিসাব নিয়ে সমস্যা দেখা দিতে পারে। আজ সারাদিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে কিন্তু সফল হবেন। সকাল দিকে রক্তচাপ জনিত সমস্যা দেখা দিতে পারে। নিজের অভিজ্ঞতার প্রচার আজ বেশি না করাই ভালো। ছাত্র-ছাত্রীদের জন্য আজ ভালো কোনও সুযোগ আসতে পারে। নিজের বুদ্ধিতে ব্যবসায় অগ্রগতির যোগ রয়েছে। আজ কোনও কঠিন কাজ অতিরিক্ত সরল ভাবে করতে সক্ষম হবেন। পুরনো পাওনা পেতে পারেন তবে বেগ পেতে হবে। 
আপনার শুভ রং সাদা।  শুভ সংখ্যা ২৮। শুভ দিক উত্তর-পূর্ব দিক। শুভ রত্ন হীরে।
 

912

ধনু– 
পরিবারের কারোও থেকে অপ্রত্যাশিত কোনও উপহার পেতে পারেন। ছোট কারও সঙ্গে তর্কে জড়িয়ে পারেন। আজ আয়ের ভাগ্য ভাল এবং আর্থিক উন্নতি থাকবে। সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকবে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। মনের মতো মানুষের সঙ্গে দেখা করতে পারবেন। সন্তানদের নিয়ে কোনও দুঃশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থানে নিজেকে খুব অসহায় মনে হতে পারে। কর্মচারীর সঙ্গে আজ কোনও বচসায় জড়িয়ে পড়তে পারেন। 
আপনার শুভ রং হলুদ।  শুভ সংখ্যা ৬৮। শুভ দিক পূর্ব দিক। শুভ রত্ন সাদা প্রবাল।
 

1012

মকর– 
আজ সারাদিন মাথা প্রচুর ঠাণ্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। জলপথে ভ্রমণের পরিকল্পনা বাতিল করাই শ্রেয়। সন্তানের জন্য আজ আপনি গর্বিত হবেন। আজ আপনার কোনও উন্নতির জন্য আপনার বন্ধুর অবদান থাকতে পারে। আর্থিক সমস্যার জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। সম্পত্তি নিয়ে আত্মীয়দের সঙ্গে ঝামেলা বাঁধতে পারে। 
আপনার শুভ রং নীল।  শুভ সংখ্যা ৫৭। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন নীলা।
 

1112

কুম্ভ– 
সঙ্গীর বুদ্ধির জন্য সংসারে শ্রী বৃদ্ধি হতে পারে। পুরনো সম্পর্কে বিবাহের সাফল্য পেতে পারেন। মায়ের স্বাস্থ্যের অবনতির জন্য চিন্তা বাড়বে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজ দিনটি খুব ভালো। শ্বশুর বাড়ির সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে।  প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল পেতে পারেন। কোনও সমস্যার জন্য আজ সঞ্চয়ের থেকে খরচ হতে পারে। সহকর্মীরা শত্রুতার ফলে আজ অফিসে সমস্যা দেখা দিতে পারে, তবে নিজ বুদ্ধিতে আপনি তা কাটিয়ে উঠতে পারবেন। 
আপনার শুভ রং মেরুন।  শুভ সংখ্যা ৪১। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন ইন্দ্রনীলা।
 

1212

মীন– 
কর্মরত মহিলাদের কাজে সফলতা দেখা দেবে। আজ ঘরে বাইরে সব দিকেই শুভ ফল পাওয়ার আশা করতে পারেন। শত্রুরা ক্ষতি করতে চাইলেও সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে তা মিটে যাবে। সকাল থেকে বাজে খরচের জন্য বাড়িতে অশান্তি হতে পারে। মাথা ঠাণ্ডা রাখতে পারলে পুরনো সমস্যা মিটে যেতে পারে। রাস্তায় সাবধানে চলাফেরা করুন চোট লাগার সম্ভাবনা রয়েছে। আজ ধর্মীয় আলোচনায় আপনার মানসিক শান্তি বৃদ্ধি পাবে। 
আপনার শুভ রং কমলা।  শুভ সংখ্যা ১৪। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন মুক্তো।
 

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories