মহাশিবরাত্রিতে কি বৃষ্টি নামবে শহরে? জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া

Published : Feb 26, 2025, 06:47 AM ISTUpdated : Feb 26, 2025, 06:54 AM IST

আজ বুধবার শিবরাত্রি উপলক্ষে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলা শুষ্ক থাকবে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস থাকবে।

PREV
110

আজ বুধবার সর্বত্র পালিত হবে শিবরাত্রি। সর্বত্র চলছে ভগবান শিবের আরাধনার প্রস্তুতি।

210

আজ আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে প্রশ্ন সকলের মনে। সারাদিন কি হবে বৃষ্টি নাকি থাকবে শুষ্ক আবহাওয়া তা জানাল হাওয়া অফিস।

310

আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বুধবার দক্ষিণবঙ্গের সকল জেলা থাকবে শুষ্ক। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থাকবে শুষ্ক।

410

শুষ্ক থাকবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া।

510

শুধু আজ নয়, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সকল জেলা থাকবে শুষ্ক।

610

আজ উত্তরবঙ্গের সকল জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা-ও থাকবে শুষ্ক।

710

বৃহস্পতি, শুক্র এবং শনিবার হালকা বৃষ্টি হবে। দার্জিলিং-র একটি বা দুটি অংশে হতে পারে তুষার পাত।

810

আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস।

910

আজ কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা নেই।

1010

আগামী তিন দিন মোটামুটি একই স্তরে থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া। এমনই জানিয়েছে হাওয়া অফিস।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories