সংখ্যা ১ ( যে কোনও মাসে ১, ১০, ১৯ এবং ২৮ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, আজ কঠোর পরিশ্রমে ফল পাবেন। ফোন কলের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি পেতে পারেন। আজ মার্কেটিং ও মিডিয়া সম্পর্কিত কাজে গুরুত্ব দিন। আজ স্ত্রীর সহযোগিতায় উপকৃত হবেন।
29
সংখ্যা ২ ( যে কোনও মাসে ২, ১১, ২০ এবং ২৯ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, আজ ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে সময় কাটবে। উত্তরাধিকার সূত্রে প্রপ্ত সম্পত্তি সংক্রান্ত বিরোধ থাকলে মিলবে মুক্তি। স্বামী-স্ত্রী একে অপরকে সম্মান করুন। পেশাগত অবস্থা উন্নত হবে। আজ ভাইদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
39
সংখ্যা ৩ ( যে কোনও মাসে ৩, ১২, ২১ এবং ৩০ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, দীর্ঘস্থায়ী উদ্বেগ ও মানসিক চাপ থেকে মিলবে মুক্তি। রাগের কারণে খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আজ বাড়িতে মনোরম পরিবেশ থাকবে।
49
সংখ্যা ৪ ( যে কোনও মাসে ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, দিন কাটবে সফল ভাবে। আজ কাজে আসবে সফলতা। আজ জমি সংক্রান্ত কাজ নিয়ে চিন্তা বাড়বে। আজ শিক্ষার্থীরা অলসতার কারণে ক্ষতির মুখোমুখী হবেন। আজ কর্মক্ষেত্রে নিজের কাজের পরিকল্পনা করতে পারেন।
59
সংখ্যা ৫ ( যে কোনও মাসে ৫, ১৪, ২৩ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, নতুন পরিকল্পনার সঙ্গে যুক্ত হতে পারেন। আজ গ্রহের অবস্থান অনুকূল হবে। আজ সুবিধাজনক চুক্তি সাক্ষার করবেন। আজ নিকটাত্মীয়ের মধ্যে স্বার্থপরতা দেখা দিতে পারে। আজ পুরনো সম্পত্তি সংক্রান্ত বিবাদ সামনে আসবে।
69
সংখ্যা ৬ ( যে কোনও মাসে ৬, ১৫ এবং ২৪ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, আজ অর্থনৈতিক বিষয় শক্তিশালী হবে। দিন শুভ। ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হতে পারেন। আজ স্বার্থপর মনোভাবের কারণে সম্পর্ক নষ্ট হবে। পরিবারের সঙ্গে বিনোদনে দিন কাটবে।
79
সংখ্যা ৭ ( যে কোনও মাসে ৭, ১৬ এবং ২৫ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, দিন আজ শুভ। আজ সকল স্বপ্ন পূরণ হবে। আজ যে কোনও সমস্যা থেকে মিলবে মুক্তি। আজ গৃহে শান্তি বজায় থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আনন্দে দিন কাটবে।
89
সংখ্যা ৮ ( যে কোনও মাসে ৮, ১৭ এবং ২৬ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, আরামদায়ক জিনিয় কেনা কাটায় সময় কাটবে। আজ উৎসবের কর্মসূচি তৈরি করতে পারেন। মহিলারা তাদের স্বাস্থ্য নিয়ে সচেতন হন। আজ সন্তানদের কোনও নেতিবাচক কাজ থেকে দূরে রাখুন। আর্থিক অবস্থা ভালো হবে।
99
সংখ্যা ৯ ( যে কোনও মাসে ৯, ১৮ এবং ২৭ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, সামাজিক কাজে আপনার অবদান থাকবে। আজ মেধা ও যোগ্যতা দ্বারা উন্নত হবেন। স্বামী-স্ত্রীর মধ্যে মধুর বিবাদ হতে পারে। গ্যাস ও পেটের ব্যথায় ভুগতে পারেন।
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.