আজকের সংখ্যাতত্ত্বের গণনা অনুযায়ী, কারও আজ মানসিক চাপের মধ্যে দিয়ে দিন কাটাবেন, কারও আর্থিকভাবে লাভবান হবে, আবার কাউকে স্বাস্থ্যের দিকে সতর্ক থাকতে হবে। জেনে নিন গণেশের মুখ থেকে।
সংখ্যা ১ ( যে কোনও মাসে ১,১০,১৯ এবং ২৮ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, স্ট্রেসের মধ্যে দিয়ে দিন কাটবে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের প্রতি আগ্রহ বাড়বে। আজ শেয়ারে টাকা লাগাবেন না। ব্যবসায় কিছু সাফল্য আসলেও আজ মানসিক চাপ ও ক্লান্তির মধ্যে দিয়ে দিন কাটবে।
29
সংখ্যা ২ ( যে কোনও মাসে ২,১১,২০ এবং ২৯ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, সময় সন্তোষজনক। তাড়াহুড়ো না করে শান্ত ভাবে সব কাজ শেষ করুন। আজ শারীরিক সমস্যা নিয়ে জটিলতা বাড়বে। আজ মাথা ঠান্ডা রাখুন। রাগ আপনার ক্ষতি করতে পারে।
39
সংখ্যা ৩ ( যে কোনও মাসে ৩,১২,২১ এবং ৩০ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, গ্রহের অবস্থান অনুকূল হবে। আজ কোনও বিশেষ ব্যক্তির সাহায্য পেতে পারেন। পৈতৃত সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে। আজ দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে।
49
সংখ্যা ৪ ( যে কোনও মাসে ৪,১৩,২২ এবং ৩১ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, বাড়ি সংস্কারের কাজে আজ ব্যস্ত থাকবেন। আজ স্বামী-স্ত্রীর সম্পর্কের উন্নতি হবে। আজ শিক্ষার্থীরা পড়ায় মন দিন।
59
সংখ্যা ৫ ( যে কোনও মাসে ৫,১৪,২৩ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, নতুন কোনও তথ্য পেতে পারেন। আজ মহিলাদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। আজ ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন
69
সংখ্যা ৬ ( যে কোনও মাসে ৬,১৫ এবং ২৪ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, আজ বেশিরভাগ কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হবে। আজ কোনও আটকে থাকা সরকারি কাজে গতি আসবে। আজ ব্যথা ও ক্লান্তির সমস্যায় ভুগতে পারেন।
79
সংখ্যা ৭ ( যে কোনও মাসে ৭,১৬ এবং ২৫ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, গ্রহের অবস্থান সম্মানজনক হবে। আজ মহিলারা নিজের কাজে ভরসা রাখুন। স্বামী-স্ত্রীর সম্পর্ক মধুর হবে। স্বাস্থ্য প্রসঙ্গে সতর্ক হন।
89
সংখ্যা ৮ ( যে কোনও মাসে ৮,১৭ এবং ২৬ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, চলতে থাকা সকল সমস্যা দূর হবে। আজ আত্মীয় সমাগম হবে। আজ ব্যবসায় বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন। মিলবে উপকার। যে কোনও কাজে স্ত্রীর পরামর্শ নিতে পারেন।
99
সংখ্যা ৯ ( যে কোনও মাসে ৯,১৮ এবং ২৭ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে সময় কাটবে। আজ কাজের প্রতি আগ্রহ বাড়বে। পারিবারিক পরিবেশ সুখের হবে গুরুত্ব দিয়ে যে কোনও কাজ করুন।
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.