দেখে নিন কোন তারিখের জাতক-জাতিকার বুধবার দিন কেমন কাটবে, রইল সংখ্যাতত্ত্বের গণনা

Published : May 31, 2023, 08:30 AM IST

প্রখ্যাত জ্যোতিষী বেজান দারুওয়ালার ছেলে চিরাগ দারুওয়ালার গণনার বিচারে দেখে নিন আজকের দিন কেমন যাবে। রইল নিউমেরোলজির গণনা।

PREV
19

সংখ্যা ১ ( যে কোনও মাসে ১, ১০, ১৯ এবং ২৮ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

গণেশ বলেছেন, আজ পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। বিশ্রাম ও বিনোদনে দিন কাটবে। অলসতাকে আপনার ওপর কর্তৃত্ব ফলাতে দেবেন না। ব্যবসায় নতুন সিদ্ধান্ত নেওয়া কঠিন হতে পারে। আর্থিক বিষয় সাবধানে সিদ্ধান্ত নিন।

29

সংখ্যা ২ ( যে কোনও মাসে ২, ১১, ২০ এবং ২৯ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

গণেশ বলেছেন, আপনি আপনার মধ্যে পূর্ণ শক্তি অনুভব করবেন। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে। ব্যবসায় নতুন পদক্ষেপ নিতে পারেন। রাগ নিয়ন্ত্রণে রাখুন।

39

সংখ্যা ৩ ( যে কোনও মাসে ৩, ১২, ২১ এবং ৩০ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

গণেশ বলেছেন, সারা দিনের বেশিরভাগ সময় সৃজনশীল কাজে কাটবে। কর্মজীবনে সুসংবাদ পেতে পারেন। স্বামী-স্ত্র্রীর সম্পর্ক ভালো হবে। কোষ্ঠকাঠিন্য ও পেটের সমস্যা হতে পারে। নিজের আবেগ রাখুন নিয়ন্ত্রণে রাখুন।

49

সংখ্যা ৪ ( যে কোনও মাসে ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

গণেশ বলেছেন, আজ অনলাইনে কেনাকাটা ও মজায় সময় কাটবে। কেরিয়ার সংক্রান্ত সুসংবাদ পেতে পারেন। আজ শেয়ারবাজার, মিডিয়া, কম্পিউটার সম্পর্কিত ব্যবসায় উন্নতি হবে। স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো হবে।

59

সংখ্যা ৫ ( যে কোনও মাসে ৫, ১৪, ২৩ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

গণেশ বলেছেন, সম্পত্তি লেনদেন সংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়িত হবে। বাড়িতে আত্মীয় সমাগম হবে। আপনার প্রতিভা সকলের সামনে আসবে। সম্মান বাড়বে। পড়াশোনায় পূর্ণ মন দিন।

69

সংখ্যা ৬ ( যে কোনও মাসে ৬, ১৫ এবং ২৪ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

গণেশ বলেছেন, হঠাৎ কোনও ভালো খবর পেতে পারেন। আজ উন্নতির সুযোগ আসবে। অতিরিক্ত কাজের কারণে স্বামী-স্ত্রী একে অপরকে সময় দিতে ব্যর্থ হবেন। আজ কারও থেকে টাকা ধার নেবেন না।

79

সংখ্যা ৭ ( যে কোনও মাসে ৭, ১৬ এবং ২৫ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

গণেশ বলেছেন, নিজের দক্ষতার ওপর ভরসা রাখুন। আয়ের নতুন উৎস পাবেন। ব্যবসায়ি কাজে বিস্তারিত ভাবনা চিন্তার পর কোনও সিদ্ধান্ত নেবেন। আজ কোনও লেনদেন এড়িয়ে চলাই ভালো।

89

সংখ্যা ৮ ( যে কোনও মাসে ৮, ১৭ এবং ২৬ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

গণেশ বলেছেন, সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের জন্য ভালো সময়। ধর্মীয় ও সামাজিক কাজে সময় কাটবে। কোনো কারণে মনে অস্বস্তি থাকতে পারে। সম্পত্তি, বীমা ও কমিশন ইত্যাদি ব্যবসায় উল্লেখযোগ্য চুক্তি সাক্ষর করতে পারেন।

99

সংখ্যা ৯ ( যে কোনও মাসে ৯, ১৮ এবং ২৭ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

গণেশ বলেছেন, কোনও প্রভাবশালী ব্যক্তির দ্বারা উপকার পাবেন। উন্নতির সুযোগ আসবে। স্বাস্থ্য ভালো থাকবে। বন্ধুদের পরামর্শে উপকার পাবেন। দিনটি এই রাশির জন্য গুরুত্বপূর্ণ।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories