এই মাসে বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে, জেনে নিন পৌষ মাস কেমন কাটবে সিংহ রাশির

Published : Dec 21, 2022, 09:53 AM IST
Leo

সংক্ষিপ্ত

বাংলা বছরের নবম মাস পৌষ, পাশাপাশি রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ। এই রাশির অধিকর্তা গ্রহ রবি। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের পঞ্চম পৌষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়। আবার জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়।

পৌষ বাংলা বছরের নবম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের দশম মাস। নামটি এসেছে পুষ্যা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। এই মাসের শেষের দিন বাঙালিরা পৌষ সংক্রান্তির মেলা উৎযাপন করে। এই সময় বাড়ি বাড়িতে ও পাশাপাশি নানা স্থানে পিঠা উৎসব আয়োজিত হয়। রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ।

এরা দৃঢ় প্রতিজ্ঞ, জেদি, পরাক্রমশীল, গম্ভীর ও দয়াবান হয়। সাধারণত শান্ত কিন্তু রেগে গেলে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পরে। লাল বা হলুদ রঙের দ্রব্যের ব্যবসা করলে শুভ। নিজের চেষ্টায় জীবনে উন্নতি করে। বৃশ্চিক, মীন, সিংহ ও মেষ রাশির নর নারীর সঙ্গে বন্ধুত্ব বা বিবাহ সুখের হবে। এই রাশির ব্যক্তিরা প্রায়ই দৈহিক সৌন্দর্য যুক্ত হয়ে থাকে। উচ্চ রক্তচাপ, চোখের রোগ, পেটের রোগে ভোগান্তি হয়। যে কোনও কাজে ঘনঘন মত পাল্টালে জাতকের ভাল হবে না। তবে জেনে নেওয়া যাক বছরের নবম মাস সিংহ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

পৌষ মাসে সিংহ রাশির সামাজিক সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। নতুন কোনও কাজের সন্ধান পেতে পারেন। শিল্পীদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ। বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে। মামলা মোকদ্দমা চলতে থাকলে এই মাসেই সাফল্য পাবেন। সম্পত্তি নিয়ে বাড়িতে অশান্তি দেখা দিতে পারে। ভোগবিলাসের জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সামাজিক সম্মান লাভ করতে পারেন। ব্যবহারের ফলে কর্মস্থানে বিবাদের সৃষ্টি হতে পারে। কাজের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। শারীরিক কোনও সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। গুরুজনদের সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা হতে পারে। মনে বিষন্নভাব বাড়তে পারে।

 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

মহা শিবরাত্রি ২০২৬: ৩০০ বছর পর তৈরি হচ্ছে বিরল রাজযোগ! টাকার বৃষ্টি হবে এই রাশির ওপর!
Love Horoscope: আপনার জীবন সঙ্গীর গুরুত্ব অনুভব করুন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল