এই মাসে বাড়িতে অতিথি আগমনের যোগ রয়েছে, জেনে নিন পৌষ মাস কেমন কাটবে তুলা রাশির

Published : Dec 24, 2022, 07:17 AM IST
Libra

সংক্ষিপ্ত

বাংলা বছরের নবম মাস পৌষ, পাশাপাশি রাশিচক্রের সপ্তম রাশি তুলা। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের সপ্তম পৌষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়। আবার জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়।

পৌষ বাংলা বছরের নবম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের দশম মাস। নামটি এসেছে পুষ্যা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। এই মাসের শেষের দিন বাঙালিরা পৌষ সংক্রান্তির মেলা উৎযাপন করে। এই সময় বাড়ি বাড়িতে ও পাশাপাশি নানা স্থানে পিঠা উৎসব আয়োজিত হয়। রাশিচক্রের সপ্তম রাশি তুলা।

এই ব্যক্তিদের বিচার বিশ্লেষণ করার ক্ষমতা প্রবল। এরা নিজের মনের কথা সহজে কাউকে বলে উঠতে পারেন না। এরা চাকরি অপেক্ষা ব্যবসায় উন্নতি বেশি করবে। তুলা, মেষ, কুম্ভ ও মিথুন রাশির লোকের সঙ্গে বন্ধুত্ব বা বিবাহ সুখের হয়। তুলা রাশির মধ্যে যে লক্ষণ সাধারণত দেখা যায়, তা হল এরা খুব সৌন্দর্য ও ভোগবিলাস প্রিয়, ভাবপ্রবণ, বিজ্ঞ, রাজনীতিক, প্রখর অনুমান শক্তিসম্পন্ন ও প্রেমিক।

এই রাশির জাতক-জাতিকারা একা থাকতেই বেশি পছন্দ করেন। এদের সহিষ্ণুতা ও ধৈর্য যথেষ্ট। এরা খেতে ও খাওয়াতে খুব পছন্দ করেন। জাতক শান্তি প্রিয় তবে ভিরু নয়। ধর্ম ভাব বেশি থাকলেও তা চাপা থাকে। চার বিশ্লেষণ শক্তি প্রবল। জাতক সৎকর্ম পরায়ণ, বহু ভাষায় অভিজ্ঞ। তবে জেনে নেওয়া যাক বছরের নবম মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

পৌষ মাসে তুলা রাশির প্রেমের সম্পর্ক এই মাসে খুব একটা সুখের হবে না তৃতীয় কাউকে নিয়ে অশান্তি বাড়তে পারে। অফিসে কোনও শুভ খবর পেতে পারেন এই মাসে। চাকুরীজীবীদের জন্য ভালো সময়। অভিভাবকদের সাহায্যে ব্যবসায় ক্ষতির আশঙ্কা বৃদ্ধি পেতে পারে। ঘুরতে যাওয়ার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। বাড়িতে কোনও শুভ কাজ নিয়ে আলোচনা হতে পারে। এই মাসে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। রাজনীতির সঙ্গে যুক্তদের সম্মান বাড়তে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে দুর্বলতা দেখা দিতে পারে।

 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope in Bengali: আজ সঙ্গীর সঙ্গে সন্ধ্যাটি দুর্দান্ত কাটবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope in Bengali: আজ আপনার অধিকার এবং সম্পত্তি বৃদ্ধি পাবে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল