Published : Jan 20, 2023, 09:08 AM ISTUpdated : Jan 20, 2023, 09:09 AM IST
রাশিফল মানুষের ভবিষ্যতের কথা বলে। দেখে নিন আজ কার প্রেম জীবন কাটবে শান্তিতে। কে সম্মুখীন হবেন নানা সমস্যার। দেখে নিন আজ কার প্রেম ভাগ্য কেমন কাটবে। রইল বিস্তারিত তথ্য।
মেষ রাশি প্রেমের ক্ষেত্রে দিনটি অনুকূল। আজ দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক মজবুত হবে। তেমনই এখনও সিঙ্গেল থাকলে নতুন সঙ্গী খুঁজে পেতে পারেন। দিনটি ভালো কাটবে। আজ সম্পর্কে প্রেম বজায় থাকবে। আজ কোনও বিষয় তাড়াহুড়ো করবেন না। যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তববুদ্ধির প্রয়োগ করুন।
212
বৃষ রাশি সম্পর্কে সকল অশান্তি আজ দূর হবে। পুরনো সমস্যা মুহূর্তে সমাধান হবে। আজ প্রেমের ক্ষেত্রে ভালো দিন। ভালো খবর পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আজ সফল হবেন। আজ মানসিক শান্তি বজায় রাখুন। শান্ত ভাবে যে কোনও কাজে সিদ্ধান্ত নিন। সম্পর্কে ক্ষতি মেরামত নিরাময় করুন।
312
মিথুন রাশি প্রেমের ক্ষেত্রে দিনটি অনুকূল। আজ রোম্যান্টিক সম্পর্ক বজায় রাখুন। আজ কারও সঙ্গে তর্ক করবেন না। আজ সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে। আজ কোনও বিষয় খোলামেলা আলোচনা করতে পারেন। দিনটি প্রেমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আজ কোনো বিষয় সঙ্গীর ওপর চাপ সৃষ্টি করবেন না। এতে বিপদ দেখা দিতে পারে।
412
কর্কট রাশি আপনি আজ আপনার প্রেম জীবন শক্তিশালী অনুভব করবেন। আত্মবিশ্বাসী বোধ করতে পারেন। প্রেমের সম্পর্ক শক্তিশালী হবে। অর্থপূর্ণ সংলাভ উপভোগ করুন। আপনার মতামতের জবাবে কেউ কিছু বলতে নাও পারতে পারে। আজ সম্পর্কে প্রাণবন্ত বোধ করতে পারেন। গোটা দিন থাকুন সতর্ক। সম্পর্কে আজ প্রেম অনুভব করুন।
512
সিংহ রাশি প্রেম জীবন আজ শক্তিশালী হবে। সর্বদা নিজের সম্মান বজায় রাখুন। আজ সম্পর্কে নতুন মোড় আসতে পারে। অর্থপূর্ণ সংলাপ হতে পারে সঙ্গীর সঙ্গে। আজ আপনার কথা ও কাজের ওপর সম্পূর্ণ আস্থা রাখুন। আজ সঙ্গীর সঙ্গে ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে। বুদ্ধি করে পদক্ষেপ ফেলুন। এতে সমস্যা থেকে মিলবে মুক্তি।
612
কন্যা রাশি আজ সঙ্গীর যত্ন নিন। সঙ্গীর কাছ থেকে কোনও ভালো খবর পেতে পারেন। এতে সম্পর্কের মন বৃদ্ধি পাবে। দিনটি প্রেমের জন্য অনুকূল। যারা এখনও সিঙ্গেল আছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে পারে। পছন্দর মানুষকে আজ মনের কথা জানাতে পারেন। এতে সম্পর্কে আসবে নতুন মোড়। দাম্পত্য সম্পর্কে সুখ বজায় থাকবে।
712
তুলা রাশি প্রেমের ক্ষেত্রে দিনটি অনুকূল। আজ সম্পর্ক মজবুত হবে। পুরনো সকল বিবাদ মিটে যাবে। দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে। তেমনই যদি এখনও সিঙ্গেল থাকেন, তাহলে মনের মানুষকে খুঁজে পেতে পারেন। আজকের দিন কাটবে রোম্যান্টিক ভাবে।
812
বৃশ্চিক রাশি প্রেমিকের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। আজ প্রেমের সম্পর্কে আসতে পারে নতুন মোড়। তবে, প্রিয় জনের সঙ্গে তর্ক বাঁধতে পারে। এই নিয়ে বিরক্তি বোধ করতে পারেন। শক্ত থাকুন। বুদ্ধিমত্তার সঙ্গে পদক্ষেপ নিলে সকল সমস্যা দূর হবে।
912
ধনু রাশি দিনটি প্রেমের ক্ষেত্রে অনুকূল। আজ অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। তবে, চার দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিন। আজ প্রেমের জন্য দিনটি অনুকূল। ইতিমধ্যে সম্পর্কে থাকলে আজ জীবনে আসতে পারে নতুন মোড়। পুরনো সকল বিবাদ মিটে যেতে পারে। তেমনই দূর হবে সকল অশান্তি।
1012
মকর রাশি সম্পর্কে আজ অশান্তির সম্ভাবনা আছে। তবে, বুদ্ধিমত্তার সঙ্গে সব কিছু বিবেচনা করুন। আজ পুরনো বিবাদ টেনে আনবেন না। তেমনই রাগের মাথায় কিছু বললে বিপদ বাড়তে পারে। সম্পর্কে তৃতীয় ব্যক্তিরকে ঢুকতে দেবেন না। এতে বাড়বে অশান্তি।
1112
কুম্ভ রাশি সঙ্গীর সঙ্গে নিজের মনের ভাবনা শেয়ার করুন। এতে দূরত্ব কমবে। আজ সম্পর্কে মাধুর্য আসবে। তবে, নিজেই পদক্ষেপ নিন। স্বামী-স্ত্রীর মধ্যে সমন্বয় বজায় রাখুন। আজকের দিনটি গুরুত্বপূর্ণ। আজ বিনোদনের সুযোগ আসতে পারে। সময়টা অনুভব করুন।
1212
মীন রাশি সম্পর্কের ক্ষেত্রে দিনটি অনুকূল। আজ প্রেম ও স্নেহে পূর্ণ থাকবেন। ইতিবাচক স্বভাব বজায় রাখুন। আজ সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসতে পারেন। সঙ্গীর সঙ্গে কোনও বিষয় খোলামেলা আলোচনা করতে পারেন। পুরনো কোনও ক্ষোভ জমে থাকলে আলোচনা করে তা মিটিয়ে নিন।
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.