দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে রবিবার দিনটি, রইল জ্যোতিষ গণনা

Published : Aug 24, 2025, 12:14 AM IST

প্রখ্যাত জ্যোতিষী চিরাগ দারুওয়ালার গণনার বিচারে দেখে নিন আজকের দিন কেমন কাটবে আপনার। কোন তারিখে জন্মগ্রণকারী ব্যক্তির জন্য দিনটি ভালো আর কার জন্য কঠিন। 

PREV
15

সংখ্যা ১ ( যে কোনও মাসে ১,১০,১৯ এবং ২৮ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

গণেশ বলেছেন, বর্তমান জীবনে পরিবর্তনের প্রভাব স্বীকার করুন। আপনার সমস্যা সমাধান হবে। এই সময় ঋণ নেবেন না। এই সময় অতিরিক্ত কাজের চাপে স্বাস্থ্যের ওপর প্রভাব পড়বে।

সংখ্যা ২ ( যে কোনও মাসে ২,১১,২০ এবং ২৯ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

গণেশ বলেছেন, সম্পত্তি সংক্রান্ত জটিলতা দূর হবে। এই সময় বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন। এই সময় গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন।

25

সংখ্যা ৩ ( যে কোনও মাসে ৩,১২,২১ এবং ৩০ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

গণেশ বলেছেন, কঠোর পরিশ্রমে দিন কাটবে। এই সময় ব্যবসার কাজে হবে উন্নতি। এই সময় বুদ্ধি দিয়ে যে কোনও সিদ্ধান্ত নিন। এই সময় আবেগ রাখুন নিয়ন্ত্রণে।

সংখ্যা ৪ ( যে কোনও মাসে ৪,১৩,২২ এবং ৩১ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

গণেশ বলেছেন, বাড়িতে আত্মীয় সমাগম হবে। আজ স্ত্রীর সঙ্গে সম্পর্ক মধুর হবে। এই সময় কোও সুসংবাদ পেতে পারেন। এই সময় মন ইকিবাচক রাখুন। অহং ও রাগ রাখুন নিয়ন্ত্রণে।

35

সংখ্যা ৫ ( যে কোনও মাসে ৫,১৪,২৩ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

গণেশ বলেছেন, এই সময় মানসিক শান্তি পাবেন। মাথা ব্যথা ও মাইগ্রেনের ব্যথা হতে পারে। এই সময় বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে। আজ আপনার কাজ সকলের কাছে প্রশংসিত হবে।

সংখ্যা ৬ ( যে কোনও মাসে ৬,১৫ এবং ২৪ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

গণেশ বলেছেন, বাড়ির রক্ষণাবেক্ষণের কাজে দিন কাটবে। আজ ব্যবসার কাজের জন্য অনুকূল সময়। এই সময় কাশি ও জ্বরের সমস্যা হতে পারে। এই সময় অচেনা কাউকে বিশ্বাস করবেন না।

45

সংখ্যা ৭ ( যে কোনও মাসে ৭,১৬ এবং ২৫ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

গণেশ বলেছেন, গ্রহের অবস্থা অনুকূল হবে। এই সময় পুরনো স্বাস্থ্য সমস্যা ফিরে আসতে পারে। এই সময় সন্তানকে সময় দিন। পারিবারিক সমস্যা থেকে মিলবে মুক্তি। বিনোদনে দিন কাটবে।

সংখ্যা ৮ ( যে কোনও মাসে ৮,১৭ এবং ২৬ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

গণেশ বলেছেন, পরিচিত লোককে সাহায্য করতে পারেন। এই সময় পরিশ্রমের ফল পাবেন। এই সময় আটকে থাকা সরকারি কাজে আসবে গতি। ব্যবসার কাজে আপনার উপস্থিতি বাধ্যতামূলক হবে।

55

সংখ্যা ৯ ( যে কোনও মাসে ৯,১৮ এবং ২৭ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

গণেশ বলেছেন, যে কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক হন। এই সময় ব্যক্তিগত সমস্যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তিক্ততা বাড়বে। এই সময় চলতে থাকা চাপ থেকে মিলবে মুক্তি। মানসিক সমস্যা থেকে মুক্তি পাবেন।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories