Horoscope: সূর্যের রাশি পরিবর্তন এই ৫ রাশির জন্য খুব শুভ, ১৪ মার্চের পর হাতে আসবে প্রচুর টাকা

Published : Mar 03, 2024, 06:37 PM IST
RBI Cancel License

সংক্ষিপ্ত

এক এক মাস করে এক একটি রাশিতে অবস্থান করে। তাতে অনেক রাশির জীবনে অনেক পরিবর্তন আসে। আর সেই পরিবর্তনই বদল দেয় মানুষের জীবন 

আগামী ১৪ মার্চ রাশি পরিবর্তন করবে সূর্য। বৃহস্পতি গ্রহের মীন রাশিতে প্রবেশ করবে। সূর্যের এই রাশি পরিবর্তন চার রাশির জন্য খুব ভাল। কারণ চার রাশির হাতে আসবে প্রচুর টাকা। সূর্য প্রতিমাসেই রাশি পরিবর্তন করে। এক এক মাস করে এক একটি রাশিতে অবস্থান করে। তাতে অনেক রাশির জীবনে অনেক পরিবর্তন আসে। আর সেই পরিবর্তনই বদল দেয় মানুষের জীবন । আসুন দেখেনি এবার সূর্যের রাশি পরিবর্তনে কোন কোন রাশির ভাগ্যে বিশাল পরিবর্তন আসবে।

১৪ মার্চ দুপুর ১২টা ৪৬ এ সূর্য মীন রাশিতে প্রবেশ করবে। সূর্য নারায়ণ এখানে একমাসের জন্য থাকবে। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত এই ঘরেই অবস্থান করবে। সূর্যের রাশি পরিবর্তন চার রাশির জাতক ও জাতিকাদের জন্য শুভ ফল দেবে।

১। বৃষ রাশি

সূর্যের রাশি পরিবর্তন বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য খুবই শুভ। এদের সামাজিকতা বৃদ্ধি পাবে। কর্মজীবনে এরা অগ্রসর হওয়ার সুযোগ পাবে। বেতন বৃদ্ধির সম্ভবনা প্রবল। হঠাৎ লাভের সম্ভবনাও প্রবল। সম্পত্তি হাতে পেতে পারেন.

২। মিথুন রাশি

সূর্যের রাশি পরিবর্তনে এই রাশির জাতক ও জাতিকারা উপকৃত হবে। এরা পূর্ণ শক্তির সাহায্যে লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। পেশাগত জীবনে উচ্চাকাঙ্খা পুরণের জন্য এদের কঠোর পরিশ্রম করবে। আপনি যে কাজে আগে থেকে চেষ্টা করে যাচ্ছেন সেই কাজে সাফল্য পাবেন। সিনিয়রদের সাহায্যে লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এটি আপনার জীবনে ইতিবাচক ছায়া ফেলবে।

৩। কন্যা রাশি

এই রাশির জাতক ও জাতিকারা সূর্যের রাশি পরিবর্তনের কারণে আত্মবিশ্বাস ফিরে পাবে। এরা দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিতে পারবে। ব্যক্তিগত ও পেশাগত জীবনে অনেককেই আকৃষ্ট করতে পারবে। কর্মক্ষেত্রে প্রাধান্য পাবে। কাজের জায়গায় বসেদের প্রশংসা পাবে। এদের হাতে এই সময় প্রচুর টাকা পয়সা আসতে পারে। তবে এরা ব্যস্ততার কারণে অনেক সময় বাড়িতে সম্পর্ক ঠিক মত রাখতে পারবে না।

৪। ধনু রাশি

সূর্যের রাশি পরিবর্তন এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শুভ। এরা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য প্রচুর অর্থ পাবেন। হাতে টাকা থাকার জন্য এরা বাড়িতে তৈরির দিতেও মন দিতে পারেন। দীর্ঘদিন ধরে যেসব মানুষ পদোন্নতির আশায় ছিলেন এবার তাদের পদোন্নতি হবে।সূর্যের মীন রাশিতে থাকাকালীন এদের মনের একাধিক ইচ্ছে পুরণ হবে।

৫। কুম্ভ রাশি

এই রাশির জাতক ও জাতিকাদের জন্য সূর্যের রাশি পরিবর্তন শুভ। এই সময় এদের ইনক্রিমেন্ট হতে পারে। হাতে প্রচুর টাকা আসতে পারে। সম্পত্তি লাভের যোগও রয়েছে। চাকরিতে বসের সঙ্গে মনোবিরোধ হতে পারে। কিন্তু তাতে সাময়িক সমস্যায় পড়লেও সুদূরপ্রসারী লাভ হবে। এদের সামনে নতুন কাজের সুযোগ খুলে যাবে।

 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

মহা শিবরাত্রিতে ঘটবেএই রাশিগুলির সঙ্গে ঘটবে অলৌকিক ঘটনা! ডাবল জ্যাকপটের জন্য তৈরি হন!
Weekly Horoscope: প্রেমের এই সপ্তাহে বহুমূল্যবান কোনও উপহার পেতে পারেন! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল