পুজোর মাসে লটারিতে জ্যাকপট মিলতে পারে এই রাশিগুলির! দেখে নিন তালিকা

Published : Sep 02, 2025, 02:47 PM IST

পুজোর মাসে কোন রাশির জাতক জাতিকাদের লটারিতে ভাগ্য পরীক্ষা করা উচিত, তা জানুন। রাশি অনুযায়ী লটারি কেনার সময় এবং অর্থপ্রাপ্তির সম্ভাবনা সম্পর্কে এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।

PREV
16

মেষ– পুজোর মাসে ভাগ্য পরীক্ষা করতে চাইলে এক বার লটারি কাটতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ মাঝামাঝি দেখা যাচ্ছে। মেষ রাশির জন্য এই সময়কালটা খুব ভাল বা খুব খারাপ, কোনওটাই নয়।

বৃষ– এই সময়কালে ভুলেও বেশি অঙ্কের লটারি কাটতে যাবেন না। যদি মন চায় কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন। পুজোর মাসে বৃষ রাশির ব্যক্তিদের খুব একটা প্রাপ্তিযোগ নেই।

26

মিথুন–পুজোর মাসে বেশি অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সেই সময় লটারি কেটে দেখতে পারেন। মিথুন রাশির জন্য এই মাসটা খুবই ভাল দেখা যাচ্ছে।

কর্কট– লটারির টিকিট কাটা থেকে বিরত থাকাই ভাল। লটারির ক্ষেত্রে কর্কট রাশির জন্যপুজোর মাস জুড়েই বিশেষ কোনও যোগ নেই।

36

সিংহ– পুজোর মাসের মাঝামাঝি এবং শেষের দিকটা লটারি কাটলে বেশ ভাল ফল পেতে পারেন। তবে প্রথমদিকটা সিংহ রাশির মানুষদের এড়িয়ে চলাই ভালো হবে।

কন্যা– মন চাইলে এক বার লটারির টিকিট কাটতে পারেন। কন্যা রাশির জন্য পুজোর মাসে মোটামুটি ভালই দেখা যাচ্ছে।

46

তুলা– বেশ ভাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। পুজোর মাসে জুড়ে যখন খুশি তুলা রাশির মানুষেরা লটারি কাটতে পারেন।

বৃশ্চিক– এই সময় অর্থলাভের কোনও আশা নেই। বৃশ্চিক রাশির মানুষেরা ভুল করেও এই পুজোর মাসে লটারির টিকিট কাটতে যাবেন না, টাকা নষ্ট হবে।

56

ধনু– পুজোর মাসে মধ্যভাগে লটারি কেটে দেখতে পারেন। বাকি সময়টা লটারি না কাটাই বুদ্ধিমানের কাজ হবে। এই পুজোর মাস ধনু রাশির মানুষদের লটারির দিকে বেশ ঝোঁক থাকলেও কাটা ঠিক হবে না।

মকর– মন চাইলে লটারি কাটতেই পারেন। তবে পুজোর মাসে শেষ সপ্তাহের শুরুটা মকর রাশির জন্য অর্থের দিক দিয়ে একটু খারাপ থাকবে।

66

কুম্ভ– অল্প অঙ্কের লটারির টিকিট কাটাই শ্রেয়। কারণ কুম্ভ রাশির মানুষরা খুব বেশি অঙ্কে না গিয়ে, পুজোর মাসের যে কোনও সময়ে কেটে দেখতে পারেন।

মীন– যখন খুশি মন চাইলেই লটারির টিকিট কাটতে পারেন। কারণ পুজোর মাসে জুড়ে মীন রাশির বেশ ভালই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।

দ্রষ্টব্য: লটারির মত বিষয়ে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। এশিয়ানেট নিউজ বাংলা লটারির টিকিটে বিনিয়োগের জন্য উৎসাহিত করে না। এই প্রতিবেদন কেবলমাত্র তথ্য প্রদানের জন্য দেওয়া। 

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories