মুক্তো তো ব্যবহার করেন! সেটি যে আসল বুঝবেন কী করে

Published : Jul 29, 2019, 01:20 PM IST
মুক্তো তো ব্যবহার করেন! সেটি যে আসল বুঝবেন কী করে

সংক্ষিপ্ত

আসল মুক্তো চিনবেন কী করে! মানসিক অশান্তি বা চঞ্চলতার জন্য মুক্তো ধারণ করলে লাভ পাওয়া যায় এ কথা আমরা কম-বেশি সকলেই জানি। মুক্তো আসল না নকল তা চেনার জন্য রয়েছে কয়েকটি সহজ উপায়। দাম্পত্য অস্থিরতা, মানসিক অশান্তি, আর্থিক অসচ্ছলতার জন্য মুক্ত ধারণ করলে উপকার পাওয়া যায়।  

প্রয়োজনে হোক বা  প্রসাধণীর জন্যই হোক, মুক্তো অনেকেই ব্যবহার করেন। মানসিক অশান্তি বা চঞ্চলতার জন্য মুক্তো ধারণ করলে লাভ পাওয়া যায় এ কথা আমরা কম-বেশি সকলেই জানি। জ্যোতিষশাস্ত্র মতে দাম্পত্য অস্থিরতা, মানসিক অশান্তি, আর্থিক অসচ্ছলতার জন্য মুক্ত ধারণ করলে উপকার পাওয়া যায়। তাই আপনি যে মুক্তোটি ব্যবহার করছেন সেটি আসল না নকল তা বুঝবেন কী করে। আসল মুক্তো চেনার রয়েছে কয়েকটি সহজ উপায় জেনে নিন-

পারস্য উপসাগর থেকে যে মুক্তো পাওয়া যায় তাকে বসরাই মুক্তো বলে। বিশেষজ্ঞদের মতে এটাই পৃথিবীর উৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ মুক্তো। মুক্তো আসল হলে গরমের সময়েও ঠাণ্ডা অনুভূত হয়। কৃত্তিম মুক্তোর ক্ষেত্রে তা হয় না। আসল মুক্তো ওজনে অনেক হালকা হয় নকলের তুলনায়। আসল মুক্তো নকলগুলোর মত মসৃণ হয় না।
একটি কাঁচের উপর মুক্তো টি দিয়ে দাগ কাটার মতো করে ঘঁষে নিন, যদি কাঁচে দাগ পড়ে তবে মুক্তোটি নকল। আসল মুক্তো গলে কাঁচে দাগ পড়তো না।
আসল মুক্তো চেনার আরও একটি সহজ উপায় হল, নখ দিয়ে মুক্তোর গায়ে সামান্য ঘষা দিন যদি মুক্তার গুড়া দেখতে পান তবে তা আসল মুক্তো। আবার আসল মুক্তোয় ঘষা দেওয়ার পরে হালকা করে মুছে দিলেই দাগ চলে যায় এবং উজ্জ্বলতা ফিরে আসে।
 প্রাকৃতিক ভাবে জন্মানো মুক্তোর আকার ভিন্ন হয়। একই আকারের অনেকগুলো আসল মুক্তো  পাওয়া বিরল। আর সহজেই একই আকারের কৃত্তিম মুক্তো পাওয়া যায়। আসল মুক্তো যদি সামান্য উচ্চতা থেকে কোনও কাঠের উপর ফেলেন তবে ধাতব শব্দ হবে।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: আজ প্রেম সাগরে ডুব দেওয়ার জন্য তৈরি থাকুন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ থেকে ব্যবসায় লাভের দিন শুরু! দেখে নিন আজকের আর্থিক রাশিফল