অগ্রহায়ণ মাস কেমন প্রভাব ফেলবে কুম্ভ রাশির উপর, জেনে নিন

Published : Dec 06, 2020, 08:49 AM IST
অগ্রহায়ণ মাস কেমন প্রভাব ফেলবে কুম্ভ রাশির উপর, জেনে নিন

সংক্ষিপ্ত

  অগ্রহায়ণ বাংলার নবম মাস এই মাসের আরেক নাম মার্গশীর্ষ রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ অগ্রহায়ণ মাস কুম্ভ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

'অগ্র' শব্দের অর্থ 'আগে' আর 'হায়ণ' শব্দের অর্থ 'বছর'। বছরের আগে বা শুরুতে ছিল বলেই এই মাসের নাম 'অগ্রহায়ণ'। এটি হেমন্ত ঋতুর দ্বিতীয় মাস। "অগ্রহায়ণ" শব্দের অভিধানিক অর্থ বছরের যে সময় শ্রেষ্ঠ ধান উৎপন্ন হয়। প্রাচীণকালে এই সময় প্রচুর ধান উৎপাদিত হত বলে এই মাসটিকেই বছরের নবম মাস হিসেবে ধরা হত। বাংলায় অগ্রহায়ণ বা অঘ্রান বাংলা মাসের নবম এবং শকাব্দের নবম মাস। এই মাসের আরেক নাম মার্গশীর্ষ। প্রাচীন বাংলা ভাষায় এই মাসটিকে আঘন নামে চিহ্নিত করা হত। মৃগশিরা নামক তারা থেকে 'মার্গশীর্ষ' নাম এসেছে।  

বাঙালি হিন্দু সমাজের বিশ্বাস অনুযায়ী, অগ্রহায়ণ মাস অত্যন্ত শুভ মাস। লোক সমাজে অগ্রহায়ণ মাসকে 'লক্ষ্মীর মাস' মনে করা হয়। এই কারণে এই মাসেই নবান্ন উৎসব ও লক্ষ্মীপুজোর বিশেষ আয়োজন করা হয়। পাশাপাশি রাশিচক্রের নবম রাশি কুম্ভ। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। এরা অত্যন্ত ধর্ম পরায়ণ। অন্যায়ের বিরুদ্ধে কোনও রকম আপোস এরা একেবারেই পছন্দ করেন না। এই রাশির জাতক-জাতিকাদের জীবনে প্রচুর বাধা বিপত্তি থাকলেও এরা পরবর্তী সময়ে সুখ ভোগ করে। তবে অনেক সময় গ্রহদোষের ফলে এদের বিপথে চালিত হতে দেখা যায়।  তবে জেনে নেওয়া যাক আগ্রহায়ণ মাস কুম্ভ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

অগ্রহায়ণ মাস কুম্ভ রাশির কাছের মানুষদের থেকে মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাবা-মায়ের শারীরিক সমস্যার জন্য মানসিক চাপ বৃদ্ধি পাবে। এই মাসে কোনও কারণে মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে চাপ বৃদ্ধি পেতে পারে। নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। প্রচুর উদ্যোগ থাকলেও পারিপার্শ্বিক চাপের ফলে কাজে ব্যাঘাত ঘটবে। সন্তানের শিক্ষা সংক্রান্ত বিষয়ে ব্যয় বৃদ্ধি পাবে। তবে আয়ের পরিমান হঠাৎ করেই বৃদ্ধি পেতে পারে।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় হবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ অর্থ ব্যায়ের সম্ভাবনা বেশি! দেখে নিন আজকের আর্থিক রাশিফল