মে মাস কেমন প্রভাব ফেলবে কন্যা রাশির উপর, দেখে নিন

Published : May 07, 2020, 08:58 AM IST
মে মাস কেমন প্রভাব ফেলবে কন্যা রাশির উপর, দেখে নিন

সংক্ষিপ্ত

বছরের পঞ্চম মাস মে মে মাস বছরের পঞ্চম মাস রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা মে মাস কন্যা রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

আরও পড়ুন- বৃষ রাশির দাম্পত্য কলহের যোগ রয়েছে, দেখে নিন আপনার রাশিফল

মে গ্রেগরীয় ক্যালেন্ডার বা খ্রিস্টীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের পঞ্চম মাস। এ মাসে মোট ৩১ দিন। মে মাসে উত্তর গোলার্ধে বসন্ত কাল এবং দক্ষিণ গোলার্ধে শরৎকাল থাকে। যার ফলে দক্ষিণ গোলার্ধে মে মাস হল উত্তর গোলার্ধের নভেম্বর মাসের সমতুল্য। পাশাপাশি রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এই রাশির জাতক-জাতিকারা খুব কর্তব্যপরায়ণ হয়ে থাকে। এরা একা থাকতে পছন্দ করেন না। এদের প্রচুর বন্ধু হয়ে থাকে। তবে জেনে নেওয়া যাক বছরের পঞ্চম মাস কন্যা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

ব্যবসায় আয় বৃদ্ধির যোগ রয়েছে। কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে জয়ী হতে পারেন। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে দুর্বলতা দেখা দিতে পারে। প্রেমের দিকে সম্পর্ক ভালো থাকবে। আয়ের ভাগ্য ভালো থাকলেও পাশাপাশি ব্যয়ের যোগও রয়েছে। বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে। মানসিক কষ্টে ভুগতে হতে পারে। এই মাসে রাজনৈতিক নেতাদের কোনও রকম যোগাযোগ আসতে পারে। শারীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। শত্রুর দ্বারা খারাপ কিছু ঘটতে পারে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। 
 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

জীবনসঙ্গী বাছাইয়ে ভুল করলে সারাজীবনের কান্না! প্রেমানন্দ মহারাজের বলা ৫টি অমূল্য কথা
Venus Transit 2026: শুক্রের রাশি পরিবর্তন, ৩ রাশির অর্থক্ষতির আশঙ্কা, ভুলেও বিনিয়োগ নয়