বাংলা নতুন বছরে এই ৪ রাশির ভাগ্যের চাকা ঘুরবে, আপনি তালিকায় আছেন?

Published : Mar 29, 2026, 10:33 PM IST
In 1433 Bengali new year can change 4 zodiac signs luck

সংক্ষিপ্ত

১৫ এপ্রিল ২০২৬ থেকে শুরু হতে চলা বাংলা নতুন বছর। নতুন বছরে বৃহস্পতি, রাহু, কেতু, মঙ্গল ও বুধের মতো একাধিক গুরুত্বপূর্ণ গ্রহ নিজেদের স্থান পরিবর্তন করবে। এর ফলে নানা শুভ ও অশুভ যোগ গঠিত হবে। 

১৫ এপ্রিল ২০২৬ থেকে শুরু হতে চলা বাংলা নতুন বছর। নতুন বছরে বৃহস্পতি, রাহু, কেতু, মঙ্গল ও বুধের মতো একাধিক গুরুত্বপূর্ণ গ্রহ নিজেদের স্থান পরিবর্তন করবে। এর ফলে নানা শুভ ও অশুভ যোগ গঠিত হবে। ১৪৩৩-এ মিথুন, তুলা, ধনু ও মকর রাশির জাতকদের জীবনে বড় সাফল্য ও আর্থিক উন্নতি আসতে চলেছে । বৃহস্পতি, মঙ্গল ও শনির শুভ প্রভাবে এই রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রে পদোন্নতি, ব্যবসায় লাভ এবং আয়ের নতুন পথ খোলার প্রবল সম্ভাবনা রয়েছে।

নতুন বছরে গ্রহের গোচর:

জ্যোতিষ গণনা অনুসারে নববর্ষের অধিপতি গ্রহ হবে বৃহস্পতি এবং মন্ত্রী মঙ্গল। সুখ, সমৃদ্ধি, জ্ঞান ও সৌভাগ্য প্রতীক গ্রহ বৃহস্পতি। অন্যদিকে মঙ্গল হল সাহস, এনার্জি, যুদ্ধ ও বীরত্বের প্রতীক গ্রহ। নতুন বাংলা বছরের শুরুতে সূর্য থাকবে মেষ রাশিতে। বুধ প্রথম কয়েক দিন মীন রাশিতে থাকলেও ৩০ এপ্রিল মেষে গোচর করে বুধাদিত্য রাজযোগ গঠন করবে। মঙ্গলও এই সময় থাকবে মেষ রাশিতে। সূর্য ও মঙ্গলের যুতিতে মেষ রাশিতে গঠন হবে আদিত্য মঙ্গল যোগ। বছরের শুরুতেই শুক্র প্রবেশ করবে বৃষ রাশিতে। বৃহস্পতি ও কেতু থাকবে কর্কট রাশিতে এবং রাহু থাকবে মকর রাশিতে।

নতুন বাংলা বছর লাভজনক হতে চলেছে মিথুন, তুলা ধনু ও মকর রাশির জাতকদের। এই চার রাশির জাতকদের আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। কেরিয়ারে বড় সাফল্য অপেক্ষা করছে নতুন বাংলা বছরে। স্বাস্থ্যও ভালো থাকবে। পরিকল্পনা করে কাজ করলে তার সুফল পাবেন।

নতুন বছরে যে চার রাশির ভাগ্য খুলবে:

* মিথুন রাশি: কর্মক্ষেত্রে বুদ্ধিমত্তা ও দক্ষতার জোরে সাফল্যের সোনালী সময় আসবে । পুরনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে এবং আয়ের নতুন রাস্তা খুলতে পারে ।

* তুলা রাশি: আয়ের নতুন পথ খুলবে এবং পেশাগত জীবনে স্বীকৃতি মিলবে। পঞ্চম ঘরে শনির প্রভাবে সারা বছর ধরে আয়ের শালীন প্রবাহ বজায় থাকবে ।

* ধনু রাশি: ক্যারিয়ারে বড় সাফল্যের যোগ রয়েছে। নতুন চ্যালেঞ্জ গ্রহণ করলে ইতিবাচক ফল মিলবে এবং অর্থনৈতিক পরিস্থিতি আরও উন্নত হবে।

* মকর রাশি: নতুন বছরে আর্থিক পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হবে। ব্যবসায় বিনিয়োগ থেকে ভালো মুনাফা অর্জন করতে পারবেন।

PREV
Astrology News (জ্যোতিষ সংবাদ): Get Latest Astrology Tips in Bengali, Kundali Matching, Palm Reading, Numerology, Tarrot cards & Astrology Prediction at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Love Horoscope in Bengali: প্রেমের দিকে আজ খুব সতর্ক থাকতে হবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope in Bengali: আজ অর্থলাভের প্রবল যোগ রয়েছে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল