বাংলা বছরের দ্বিতীয় মাস কেমন প্রভাব ফেলবে মকর রাশির উপর, জেনে নিন বিস্তারিত

Published : May 29, 2022, 08:06 AM IST
বাংলা বছরের দ্বিতীয় মাস কেমন প্রভাব ফেলবে মকর রাশির উপর, জেনে নিন বিস্তারিত

সংক্ষিপ্ত

বছরের দ্বিতীয় মাস জৈষ্ঠ্য। পাশাপাশি রাশিচক্রের দশম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের দ্বিতীয় মাস মকররাশির উপর কেমন প্রভাব ফেলবে-

গ্রেগরীয় বর্ষপঞ্জির জৈষ্ঠ্য মাসের শেষার্ধ ও মে মাসের প্রথমার্ধ নিয়ে জৈষ্ঠ্য মাস। বৈদিক পঞ্জিকায় এই মাসকে মাধব মাস এবং বৈষ্ণব পঞ্জিকায় একে মধুসূদন মাস বলে। "জৈষ্ঠ্য" শব্দটি এসেছে বিশাখা নামক নক্ষত্রের নাম থেকে। এই মাসে বিশাখা নক্ষত্রটিকে সূর্যের কাছে দেখা যায়। প্রথাগত দিক থেকে জৈষ্ঠ্য মাস থেকে গ্রীষ্ম ঋতুর শুরু ধরা হয়। এই মাসে সন্ধ্যা বেলায় মাঝে মাঝে কালবৈশাখী ঝড় ওঠে। এই ঝড়ে মাঝে মাঝেই প্রচুর ক্ষয়ক্ষতি ঘটে।

মকর রাশির ব্যক্তিত্ব-
রাশিচক্রের দশম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। সন্দেহ বাতিকের জন্য বিবাহ জীবন খুব একটা সুখের হয় না। শনি গ্রহের জাতকদের নিঃসঙ্গ এবং একা থাকতে ভালবাসে। সব সময় এদের এড়িয়ে চলতে চায়। জাতকের আকষ্মিক অর্থ প্রাপ্তি হতে পারে। বন্ধুরা এরা সাধারণত অল্পে সন্তুষ্ট হয়। তবে শেষ জীবনে হঠাৎ নানা রোগ দেখা দিতে পারে। অবসাদ, বিষাদ, বৈরাগ্য, উদাসিনতা ভাব এদের চরিত্রের বিশেষ লক্ষণ। অকাল বার্ধক্যের একটি ছাপ প্রায়ই এদের চেহারায় দেখা যায়। এরা কখনও শ্রমশীল আবার কখনও শ্রম বিমুখ হয়। এরা মিতব্যয়ী ও সঞ্চয়ী প্রকৃতির হয়ে থাকে। তবে জেনে নেওয়া যাক জৈষ্ঠ্য মাস মকর রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- বাংলা বছরের দ্বিতীয় মাস কেমন প্রভাব ফেলবে মিথুন রাশির উপর, জেনে নিন বিস্তারিত

আরও পড়ুন-  বাংলা বছরের দ্বিতীয় মাস কেমন প্রভাব ফেলবে কর্কট রাশির উপর, জেনে নিন বিস্তারিত

আরও পড়ুন- বাংলা বছরের দ্বিতীয় মাস কেমন প্রভাব ফেলবে সিংহ রাশির উপর, জেনে নিন বিস্তারিত


মকর রাশির উপর জৈষ্ঠ্য মাসের প্রভাব কেমন থাকবে -
জৈষ্ঠ্য মাস মকর রাশির সংসারে অতিরিক্ত খরচের জন্য অশান্তির আশঙ্কা রয়েছে। শিক্ষার্থীদের পড়াশুনার চাপ বৃদ্ধি পেতে পারে, তবে সাফল্য লাভের যোগও রয়েছে। বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে। এই মাসে কর্মক্ষেত্রে বা সংসারে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। প্রেমের সম্পর্কে জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভ তেমন একটা বৃদ্ধি পাবে না। শারীরিক সমস্যা নিয়ে ভুগতে হতে পারে। বেকারদের জন্য নতুন কাজের সুযোগ আসতে পারে। বন্ধুরা আপনার সরলতার সুযোগ নিতে পারে। অযথা বিবাদের জন্য কাজের ক্ষতি হতে পারে। দাম্পত্য কলহ বৃদ্ধির যোগ রয়েছে। সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Astrology for Marriage: নতুন বছরেই বাজবে বিয়ের সানাই! জানুন আপনার রাশি কী বলছে, এই মাসেই কি হতে পারে পাকা কথা?
Love Horoscope: কঠিন সময়েও আপনার সঙ্গীকে সমর্থন করা উচিত! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল