জুলাই মাসে গ্রহের বিশেষ পরিবর্তনে একাধিক রাশির জীবনে আসতে চলেছে বড় সুখবর। সূর্যের গোচর, গুরু আদিত্য যোগ এবং শুক্রের চলন মিলিয়ে এই মাসটি হতে পারে অত্যন্ত ফলপ্রসূ। জেনে নিন কোন ৫ রাশির ভাগ্য এ মাসে সবচেয়ে বেশি চমকাবে।
জুলাই মাসে সূর্য মিথুন ও কর্কট রাশিতে গোচর করবে এবং বৃহস্পতির সঙ্গে যুতিতে তৈরি হবে শুভ গুরু আদিত্য যোগ। প্রথম অর্ধে সূর্য থাকবে মিথুনে। দ্বিতীয় অর্ধে সূর্য থাকবে কর্কট রাশিতে
27
বক্রী হবে শনি
বৃষ রাশির জাতকদের জন্য শুক্র ও কেতুর যুতি অত্যন্ত লাভজনক। সুখ, বিলাসিতা ও ব্যক্তিত্বের বিকাশ ঘটবে এই মাসে। সিংহ রাশিতে গোচর করবে শুক্র। আবার জুলাই মাসে শনির চলনে পরিবর্তন আসবে। মীন রাশিতে মীন রাশিতে বক্রী হবে শনি। জেনে নিন জুলাইতে রাজভাগ্য লাভ হবে কোন কোন রাশির।
37
বৃষ রাশির জন্য শুভ
বৃষ রাশির জাতকরা নতুন প্রযুক্তি আয়ত্ত করবেন, যা কেরিয়ারে উন্নতি ও সরকারি কাজে সাফল্য এনে দেবে। আধুনিক সুযোগ সুবিধে লাভ করবেন আপনি। আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। নতুন প্রযুক্তির ব্যবহার শিখবেন, যার ফলে কেরিয়ারে উন্নতি হবে। সরকারি কাজেও সাফল্য পাবেন।
47
ভাগ্য খুলবে মিথুন রাশির
মিথুন রাশির জাতকদের জন্য ৭ জুলাইয়ের পর থেকে শুরু হবে মোটা আর্থিক লাভের সুযোগ। পাওনা টাকাও উদ্ধার হবে এই সময়ে।
আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবং নতুন সম্পর্কে জড়ানোর সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জাতকদের।
57
কন্যা রাশির জন্য শুভ
কন্যা রাশির জাতকরা মাসের শুরুতে কিছুটা সমস্যায় পড়লেও দ্বিতীয় সপ্তাহ থেকেই পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে ঘুরে যাবে। কন্যা রাশিতে দশম ঘরে বুধের প্রভাবে কেরিয়ারে বড় সাফল্য আসবে। ব্যবসার প্রসার ও আর্থিক উন্নতিও হবে।
67
তুলা রাশির জন্য
তুলা রাশির জাতকদের উপার্জন বাড়বে এবং পরিবার ও সমাজজীবনে সম্মান ও প্রতিপত্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। নিজের প্রতি আরও বেশি মনোনিবেশ করতে পারবেন। জ্ঞান ও বুদ্ধি কাজে লাগিয়ে উন্নতি করতে পাবেন তুলা রাশির জাতকরা। পরিবার ও সমাজ জীবনে সম্মান বাড়বে। অর্থলাভ হবে। সন্তানের উন্নতিতে মনে সুখ বাড়বে।
77
মকর রাশির জন্য শুভ
মকর রাশির জাতকদের জন্য মাসের দ্বিতীয়ার্ধ সবচেয়ে শুভ। ১৬ জুলাইয়ের পর আচমকা বড় উন্নতির সুযোগ আসবে। মকর রাশির চাকরিপ্রার্থীরা সুখবর পেতে পারেন এবং বাড়িতে শুভ অনুষ্ঠানের যোগ রয়েছে এই মাসে।
Astrology News (জ্যোতিষ সংবাদ): Get Latest Astrology Tips in Bengali, Kundali Matching, Palm Reading, Numerology, Tarrot cards & Astrology Prediction at Asianet News Bangla.