কোন দিকে মাথা দিয়ে শোওয়ার কী ফল! জানুন কী বলছে বাস্তুশাস্ত্র

Published : Jul 12, 2019, 05:34 PM IST
কোন দিকে মাথা দিয়ে শোওয়ার কী ফল! জানুন কী বলছে বাস্তুশাস্ত্র

সংক্ষিপ্ত

বাস্তুশাস্ত্রের নিয়ম অনুসারে জানুন শোওয়ার নিয়ম কোন দিকে মাথা দিয়ে শোওয়ার ফলাফল কী কোন দিকে মাথা দিলে অশুভ সন্মান বৃদ্ধিতে কোন দিকে মাথা দেবেন জানুন

সুন্দর আরাম দায়ক বিছানা থাকার পরও ঘুম নেই চোখে। রাতের পর রাত জেগেই কাটিয়ে দেন অনেকে। কেন এই ধরণের সমস্যা দেখা দিচ্ছে তার কারণ অনেকেই জানেন না। যেদিকে ইচ্ছে মাথা দিয়ে শুলেই যে ঘুম হবে, এমনটা নয়। শুধু তাই নয়, পরিবর্তে কোন সমস্যার সন্মুখীন হতে চলেছেন তাও মাথায় রাখতে হবে। সেই দিকে নজর দিয়েই জেনে রাখুন কোন দিকে মাথা দিয়ে শুলে মিলবে সুফল আর কোন দিকে মাথা দিয়ে শুলে হতে হবে সমস্যার সন্মুখীন জানুন।

আরও পড়ুনঃ রাতে ভালো ঘুম চাই! খাদ্য তালিকায় রাখুন এই পাঁচটি খাবার
১. উত্তর দিকে মাথা দিয়ে শোওয়ার ফলে সমস্যার সন্মুখীন হতে হয়। বাস্তু মতে এই দিকে মৃত মানুষের মাথা রাখা উচিত। ফলে এই দিকে মাথা দিয়ে ঘুমলে বড় কোনও রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
২. দক্ষিণ দিকে মাথা দিয়ে শোওয়ার অভ্যাস ভালো। এই দিকে মাথা দিয়ে শোওয়ার ফলে ধন সম্পদ বৃদ্ধি পায়, সংসারে সুখ আসে।
৩. পূর্বদিকে মাথা দিয়ে শোওয়া অভ্যাস করলে তাতে মনসংযোগ বৃদ্ধি পায়। বুদ্ধি, স্মৃতি শক্তি বাড়ে। তাই তাই দিকে মাথা করে শোওয়া উচিত।
৪. নাম, যশের অধিকারী তারা সহজেই হন যারা পশ্চিমদিকে মাথা করে শোওয়া অভ্যাস করে থাকেন। এদের সমাজে সন্মান খ্যাতি অনেক বেশি।
৫. দক্ষিণ-পশ্চিম দিকে মাথা করে শোওয়ার অভ্যাস করলে তা থেকে মিলবে এনার্জি। তাই এই দিকে মাথা দিয়ে শোওয়া অভ্যাস করলে মিলবে সুফল।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Daily Astrology: এই রাশির জাতকদের জীবনে আসছে চরম সর্বনাশ! খারাপ সময়ের সূচনা হতে চলেছে শিঘ্রই
Love Horoscope: সঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল