চিনে নিন এই তিন রাশির ছেলে মেয়েকে, সব সময় বিচ্ছেদের ভয় পান এরা

Published : Apr 15, 2022, 03:40 PM IST
চিনে নিন এই তিন রাশির ছেলে মেয়েকে, সব সময় বিচ্ছেদের ভয় পান এরা

সংক্ষিপ্ত

অনেকেই সারাক্ষণ নজরে নজরে রাখেন নিজের মনের মানুষকে। ভালোবাসার নামে ব্যক্ত করেন ওভার পজেসিভনেস। এমন অনেকে আছেন যারা সারাক্ষণ ভালোবাসা হারানোর ভয় পান। দিবা স্বপ্ন দেখেন যে তার ভালোবাসার মানুষ তাকে ছেলে চলে যাবে। আর আলাপ করুন এমন কিছু মানুষের সঙ্গে। জ্যোতিষ শাস্ত্রে, তিনটি রাশির হদিশ আছে। যারা সব সময় সম্পর্ক ভাঙার ভয় পান। 

জীবনে সঠিক ভালোবাসা আসুক, তা কে না চায়। কিন্তু, ভালোবাসা পাওয়া ভাগ্যের। মনের মানুষকে এত সহজে খুঁজে পাওয়া কঠিন। সে কারণে, কেউ ভালোবাসা একবার পেতে তাকে আঁকড়ে ধরে রাখতে চান। অনেকেই সারাক্ষণ নজরে নজরে রাখেন নিজের মনের মানুষকে। ভালোবাসার নামে ব্যক্ত করেন ওভার পজেসিভনেস। এমন অনেকে আছেন যারা সারাক্ষণ ভালোবাসা হারানোর ভয় পান। দিবা স্বপ্ন দেখেন যে তার ভালোবাসার মানুষ তাকে ছেলে চলে যাবে। আর আলাপ করুন এমন কিছু মানুষের সঙ্গে। জ্যোতিষ শাস্ত্রে, তিনটি রাশির হদিশ আছে। যারা সব সময় সম্পর্ক ভাঙার ভয় পান। 

বৃষ রাশি
রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বৃষ। এই রাশির অধিকর্তা গ্রহ  হল শুক্র। এই রাশির ব্যক্তিরা সাধারণ শিল্পরসিক মানসিকতার অধিকারী হয়ে থাকেন। এরা সম্পর্কের প্রতি খুবই যত্নশীল হন। এই রাশির ছেলে মেয়েরা সম্পর্কে জড়ালে সহজে তার প্রতি নির্ভরশীল হয়ে পড়েন। তাই এদের মনে সব সময় বিচ্ছেদের ভয় কাজ করে। 

মীন রাশি
রাশি চক্রের দ্বাদশ রাশি হল মীন। এই রাশির অধিকর্তা গ্রহ হল বৃহস্পতি। এরা উদার, সৎ ও পরোপকারী হয়ে থাকেন। এই রাশির ছেলে মেয়েরা সম্পর্কের ক্ষেত্রে খুবই ভয় থাকেন। এরা সহজে কারও প্রেমে পড়েন না। কিন্তু, একবার কাউকে ভালো বাসলে, তাকে হারানোর ভয় সব সময় কাজ করে এদের মনে। একারণে এদের আচরণে কখনও কখনও ওভার পজেসিভনেসও প্রকাশ পায়। 

কুম্ভ রাশি
রাশি চক্রের একাদশ রাশি হল কুম্ভ রাশি। এদের অধিকর্তা হল শনি। শনি গ্রহের জাতকরা একা থাকতে পছন্দ করেন। এদের মনে অস্থিরতা লক্ষ্য করা যায়। গণিত, জ্যোতিষ, বিজ্ঞান বিষয় পারদর্শী হয়ে থাকেন। এরা ভাবুক, দার্শনিক ও ধর্ম পরায়ণ ব্যক্তি হয়ে থাকেন। এদের জীবনে প্রেম খুব সহজে আসে। আবার সহজে তা হারিয়েও যায়। সে কারণে এরা সম্পর্কের ব্যপারে খুবই সতর্ক থাকেন। এই রাশির ছেলে মেয়েরা একবার প্রেমে পড়লে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সব কিছু করতে পারেন। এরা সম্পর্ক ভাঙতে চান না। সে কারণে, এদের মধ্যে সব সময় সম্পর্ক হারানোর ভয় কাজ করতে থাকে। এই এই ভয়কে অনেকে ওভার পজেসিভনেস ভেবে ভুল করে থাকেন। এবার থেকে চিনে নিন এই তিন রাশির ছেলে মেয়েকে। সব সময় বিচ্ছেদের ভয় পান এরা। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: যারা সব সময় আপনাকে সমর্থন করেন তার যত্ন নিন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল