
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আমাদের নামের প্রথম অক্ষরের সঙ্গে জড়িয়ে থাকে আমাদের ভাগ্য। তাই তো বাচ্চাদের নামকরণের সময় এত কিছু ভাবা হয়। বলা হয়, এমন কিছু অক্ষর আছে, যা দিয়ে নাম শুরু হলে সেই সব মানুষের উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে। এঁদের জীবনে টাকাপয়সা, ধনসম্পদের অভাব হয় না এবং অল্প চেষ্টাতেই বড় সাফল্য পান। আসুন, জেনে নেওয়া যাক সেই অক্ষরগুলো কী কী...
A অক্ষর দিয়ে নাম শুরু হলে অল্প চেষ্টাতেই সাফল্য
যাঁদের নাম A (অ) অক্ষর দিয়ে শুরু হয়, তাঁদের উপর দেবী লক্ষ্মী খুব সদয় থাকেন। এঁরা অল্প চেষ্টাতেই সহজে বড় সাফল্য পেয়ে যান। এই কারণে এঁরা বেশ আত্মবিশ্বাসীও হন। অল্প বয়সেই বড় কিছু করে দেখান। চাকরি হোক বা ব্যবসা, সব ক্ষেত্রেই এঁরা সফল হন।
K অক্ষর দিয়ে নাম শুরু হলে দ্রুত ধনী হন
যাঁদের নাম K (ক) অক্ষর দিয়ে শুরু, তাঁরা খুব কম বয়সেই ধনী হয়ে যান। পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা এঁদের সবচেয়ে বেশি থাকে। দেবী লক্ষ্মীর কৃপায় যে কোনও কাজেই এঁরা উচ্চ পদে পৌঁছন। এঁদের মধ্যে ম্যানেজমেন্টের দারুণ ক্ষমতা থাকে, যার ফলে আর্থিক লাভের সম্ভাবনাও তৈরি হয়।
M অক্ষর দিয়ে নাম শুরু হলে খুব বুদ্ধিমান হন
যাদের নাম M (ম) দিয়ে শুরু, তারা খুব বুদ্ধিমান হন। এঁরা নিজেদের বুদ্ধির জোরে টাকা এবং নাম দুটোই রোজগার করেন। এঁরা শুধু টাকাই কামান না, সঠিক জায়গায় বিনিয়োগও করেন। মা লক্ষ্মীর কৃপায় এঁদের জীবনে টাকার অভাব হয় না। গরিব ঘরে জন্ম নিলেও এঁরা দ্রুত ধনী হয়ে ওঠেন। ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে কাজ করতে ভালোবাসেন এঁরা।
S অক্ষর দিয়ে নাম শুরু হলে ভাগ্য সঙ্গ দেয়
যাদের নাম S (স) অক্ষর দিয়ে শুরু হয়, তারা ভাগ্যের পূর্ণ সমর্থন পায়। এঁরা নিজেদের প্রতিভার জোরে সমাজে একটা আলাদা পরিচিতি তৈরি করতে সফল হন। এঁরা আত্মবিশ্বাসী এবং প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী হন। এই কারণেই কর্মজীবন এবং ব্যবসায় সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
এই প্রতিবেদনে দেওয়া তথ্য ধর্মগ্রন্থ, বিভিন্ন পণ্ডিত এবং জ্যোতিষীদের থেকে সংগৃহীত। আমরা কেবল এই তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার একটি মাধ্যম। পাঠকদের অনুরোধ করা হচ্ছে, তাঁরা যেন এই তথ্যগুলিকে কেবল তথ্যের জন্যই গ্রহণ করেন।