Lunar eclipse 2026: এক সপ্তাহ পরেই বছরের শেষ চন্দ্রগ্রহণ, বিপদঘন্টা পাঁচ রাশির মাথায়

Published : Aug 21, 2026, 09:12 AM IST

চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে ২৮ অগস্ট, যা কুম্ভ রাশিতে ঘটবে। জ্যোতিষশাস্ত্র মতে, এই আংশিক চন্দ্রগ্রহণের ফলে পাঁচটি রাশির জীবনে বড় পরিবর্তন ও বিপদ আসতে পারে। কুম্ভ, সিংহ, বৃষ, বৃশ্চিক এবং মকর রাশির জাতকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

PREV
17

চলতি বছরের দ্বিতীয় ও বছরে শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে ২৮ অগস্ট। জ্যোতিবিজ্ঞানের হিসেবে এটি আংশিক চন্দ্রগ্রহণ। এই গ্রহণটি অত্যন্ত গভীর হবে। চাঁদের প্রাত ৯৬.২ শতাংশ পৃথিবীর গাঢ় ছায়ায় ঢুকে পড়বে। ভারতীয় সময় অনুসারে সকাল ৯টা ৪২ মিনিটে হবে গ্রহন। যখন চাঁদ দেখার সম্ভাবনা নেই।

27

বৈদিক জ্যোতিষের গণনা অনুসারে, ২৮ অগস্ট চন্দ্রগ্রহণ কুম্ভ রাশিতে এবং শতভিষা নক্ষত্রে ঘটবে। এই পরিবর্তনের প্রভাব পড়বে পাঁচ রাশির ওপর। এবার বিপদঘন্টা পাঁচ রাশির মাথায়। দেখে নিন তালিকায় কে কে।

37

কুম্ভ রাশি

শাস্ত্র মতে, এই গ্রহণের প্রভাব পড়তে চলেছে কুম্ভ রাশির ওপর। কর্মজীবনে আসতে পারে পরিবর্তন। এদের মানসিক অস্থিরতা বা গুরুত্বপূর্ণসিদ্ধান্ত নিয়ে দ্বিধা তৈরি হতে পারে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। এই সময় জীবনে বিরাট কোনও বদল আসতে পারে।

47

সিংহ রাশি

কুম্ভের বিপরীত রাশি সিংহ। সম্পর্ক, অংশীদারি বা ব্যক্তিগত জীবনে এদের পরিবর্তন আসবে। এবার রাগের মাথায় কোনও সিদ্ধান্ত নিলে বিপদে পড়তে পারে। তেমনই আবেগের বসে কোনও সিদ্ধান্ত নেবেন না।

57

বৃষ রাশি

আর্থিক বিষয় ও কর্মক্ষেত্রে পরিবর্তনের পরিস্থিতি তৈরি হতে পারে। নতুন বিনিয়োগ বা বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া আগে ভালোভাবে যাচাই করা জরুরি। এই সময় আবেগের বসে কোনও ভুল সিদ্ধান্ত নেবেন না। এই সময় নিজের উন্নতির দিকে খেয়াল রাখুন।

67

বৃশ্চিক রাশি

কর্মজীবন ও পারিবারিক দায়িত্বের মধ্যে চাপ বাড়তে পারে। কোনও বিষয় নিয়ে অযথা সন্দেহ বা উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোই ভালো। এই সময় সতর্ক থাকুন। তা না হলে বিপদ বাড়তে পারে।

77

মকর রাশি

অর্থনৈতিক পরিকল্পনা, পারিবারিক বিষয় কিংবা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়তে পারে বলে জ্যোতিষমতে মনে করা হয়। এই সময় বড়সড় খরচ বা ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে সতর্ক থাকা ভালো।

Astrology News (জ্যোতিষ সংবাদ): Get Latest Astrology Tips in Bengali, Kundali Matching, Palm Reading, Numerology, Tarrot cards & Astrology Prediction at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories