Malavya Rajyog: ২০ অক্টোবরের পর মালব্য রাজযোগ, এই ৪ রাশির কপাল খুলবে, আসবে প্রচুর টাকা!

Published : Oct 08, 2026, 02:53 PM IST
Astrology Tamil

সংক্ষিপ্ত

জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহের প্রভাবে সৃষ্ট মালব্য যোগ মানুষের জীবনে অর্থ, বিলাসবহুল জীবন ও সাফল্য নিয়ে আসে। এই বিশেষ যোগের ফলে কর্কট, সিংহ, তুলা এবং বৃশ্চিক রাশির জাতকদের কেরিয়ার, ব্যবসা ও আর্থিক দিকে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে টাকা, বিলাসবহুল জীবন, প্রেম, সৌন্দর্য আর আরামের কারক বলা হয়। শুক্র যখন নিজের রাশিতে বা তুঙ্গ রাশিতে থাকে এবং কুণ্ডলীর কেন্দ্রে অবস্থান করে, তখন মালব্য যোগ তৈরি হয়। তবে সবার ওপর এর প্রভাব সমান হয় না। কুণ্ডলীতে শুক্রের অবস্থান আর অন্য গ্রহের প্রভাবে ফল আলাদা হতে পারে।

কর্কট:

কর্কট রাশির জাতকদের কেরিয়ারের জন্য এই মালব্য রাজযোগ দারুণ শুভ হতে চলেছে। অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন আপনি। অনেক দিন ধরে আটকে থাকা প্রমোশনের সুখবরও আসতে পারে। আত্মবিশ্বাসের সঙ্গে জরুরি সিদ্ধান্ত নিলে ভালো ফল পাবেন। বসের সামনে নিজের আইডিয়াগুলো পরিষ্কারভাবে তুলে ধরলে কাজের জায়গায় সম্মান আর বেতন বাড়ার সুযোগ আসতে পারে।

সিংহ:

২০ অক্টোবরের পর সিংহ রাশির জাতকদের ব্যবসা আর আর্থিক দিকে বড় পরিবর্তনের সুযোগ রয়েছে। অনেক দিন ধরে আটকে থাকা পুরনো কাজ আবার শুরু হতে পারে। যারা ব্যবসা বাড়ানোর কথা ভাবছেন, তারা নতুন পার্টনারশিপ বা বিনিয়োগের সুযোগ পেতে পারেন। পড়াশোনা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত মানুষদের জন্যও এই সময়টা বেশ ভালো যাবে।

তুলা:

শুক্র তুলা রাশিতে প্রবেশ করায় এই রাশির জাতকদের জন্য সময়টা খুব স্পেশাল হতে চলেছে। ব্যবসায়ীদের সামনে নতুন সুযোগ আসতে পারে। আচমকা লাভ আর আয়ের নতুন রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা বাড়ানোর জন্য যারা বিনিয়োগ বা আর্থিক সাহায্যের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য সময়টা অনুকূল। ব্যক্তিগত জীবনেও সুখের হাওয়া লাগবে। বাড়িতে নতুন জিনিস বা বিলাসবহুল সামগ্রী কেনার সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক:

বৃশ্চিক রাশির জাতকদের আচমকা আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। পুরনো পরিচিত কেউ, আগের কোনও বিনিয়োগ বা অনেক দিন ধরে আটকে থাকা টাকা থেকে লাভ হতে পারে। আয় বাড়ার পাশাপাশি টাকা জমানোর সুযোগও পাবেন। তবে খুব আনন্দে বা তাড়াহুড়ো করে বড় অঙ্কের টাকার কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো। একটু ভেবেচিন্তে পা ফেলুন।

PREV
Astrology News (জ্যোতিষ সংবাদ): Get Latest Astrology Tips in Bengali, Kundali Matching, Palm Reading, Numerology, Tarrot cards & Astrology Prediction at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Ajker Rashifal: পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Venus Transit: শুক্র বক্রী হলেই গাড়ি, গয়না বা দামী জিনিস কেনা অশুভ হয়ে যায় ? কী বলছে জ্যেতিষশাস্ত্র