
২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি রবিবার মহা শিবরাত্রি। শিবরাত্রি মহাব্রত শুধুমাত্র মেয়েরাই নয় এই ব্রত ছেলে মেয়ে সকলেই নিষ্ঠাভরে করে থাকেন। শিবরাত্রির আগের দিন সংজম পালন করেন অনেকেই, অর্থাৎ নিরামিষ খেয়ে থাকেন এবং মহা শিবরাত্রির দিন চার প্রহর ধরে দেবাদিদেব মহাদেবকে দুধ বেলপাতা দিয়ে তাকে অভিষেক করেন। কিন্তু প্রত্যেকটি মানুষ যদি তার রাশি অনুযায়ী শিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেবকে আরাধনা করেন তাহলে যথেষ্ট সৌভাগ্য লাভ হয়।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই পুণ্য তিথিতে নিজের রাশি অনুযায়ী ভোলেনাথের অভিষেক করলে জন্মকুণ্ডলীর অশুভ গ্রহের প্রভাব বা 'গ্রহদোষ' দূর হয়। শিবলিঙ্গে সঠিক দ্রব্য অর্পণের মাধ্যমে আপনি আপনার জীবনের বাধাগুলো কাটিয়ে উঠতে পারেন। মহাশিবরাত্রিতে রাশি অনুযায়ী মহাদেবের আরাধনা করলে বিশেষ ফল লাভ হয় এবং জীবনের বাধা দূর হয়। মেষ থেকে মীন—প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জন্য বিশেষ ফুল, নৈবেদ্য ও অভিষেকের নিয়ম মেনে পুজো করলে শিবের কৃপা পাওয়া যায়।
* মেষ রাশি: গুড় মিশ্রিত জল ও মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। লাল চন্দন, কলকে ফুল ও লাল মিষ্টি নিবেদন করুন।
* বৃষ রাশি: গাওয়া ঘি (গব্য ঘৃত), দুধ ও দই দিয়ে অভিষেক করুন। সাদা চন্দন ও জুঁই ফুল নিবেদন করলে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
* মিথুন রাশি: আখের রস বা ঠান্ডা দুধ দিয়ে শিবের অভিষেক করুন। দূর্বা ঘাস ও বেলপাতা অর্পণ করুন ।
* কর্কট রাশি: দুধ, দই ও মধু দিয়ে অভিষেক করুন। শ্বেত চন্দন ও শ্বেত পদ্মফুল বা অন্য কোনো সাদা ফুল নিবেদন করুন।
* সিংহ রাশি: গুড় মিশ্রিত জল দিয়ে অভিষেক করুন। লাল ফুল, বেলপাতা ও লাল চন্দন নিবেদন করুন।
* কন্যা রাশি: দুধ বা আখের রস দিয়ে অভিষেক করুন। বেলপাতা ও দূর্বা অর্পণ করুন, পঞ্চাক্ষরী মন্ত্র জপ করুন।
* তুলা রাশি: দুধ বা সুগন্ধি জল দিয়ে অভিষেক করুন। সাদা ফুল ও চন্দন নিবেদন করুন। শিবের মন্ত্র জপ করুন।
* বৃশ্চিক রাশি: মধু বা গঙ্গা জল দিয়ে অভিষেক করুন। লাল ফুল, বেলপাতা ও লাল চন্দন নিবেদন করুন।
* ধনু রাশি: দুধ, মধু ও জাফরান মিশ্রিত জল দিয়ে অভিষেক করুন। হলুদ ফুল ও চন্দন নিবেদন করুন।
* মকর রাশি: নারকেল তেল বা সাধারণ জল দিয়ে অভিষেক করুন। শমী পাতা ও বেলপাতা নিবেদন করুন।
* কুম্ভ রাশি: সরষের তেল বা জল দিয়ে অভিষেক করুন। নীল বা সাদা ফুল ও বেলপাতা নিবেদন করুন।
* মীন রাশি: দুধ ও মধু দিয়ে অভিষেক করুন। হলুদ ফুল ও চন্দন অর্পণ করুন।
* মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করা অত্যন্ত শুভ।
* ‘ওঁ নমঃ শিবায়’ মন্ত্র জপ করুন।
* কালো পোশাক পরা এড়িয়ে চলুন।
এই নিয়মগুলি মেনে পুজো করলে মনের বাসনা পূর্ণ হয় এবং জীবনের সমস্ত বাধা ও নেতিবাচক শক্তি দূর হয়।