রাহু ও কেতুর বড় পরিবর্তন, সৌভাগ্য-সম্পদ-সাফল্য আসবে এই পাঁচ রাশির জীবনে, তালিকা আপনি আছেন কি?

Published : Jun 17, 2026, 10:37 AM IST

রাহু ও কেতুর রাশি পরিবর্তনের ফলে ১২টি রাশির উপরই প্রভাব পড়বে। এই ছায়া গ্রহের গোচরের ফলে মেষ, বৃষ, সিংহ, কন্যা ও মীন রাশির জাতকরা বিশেষভাবে উপকৃত হতে পারেন। এই সময় তাদের কর্মজীবনে উন্নতি, আর্থিক লাভ এবং নতুন সুযোগ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

PREV
17

বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহু ও কেতুর রাশি পরিবর্তন বা গোচর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত। এই ছায়া গ্রহগুলো বিপরীতমুখী গতিতে চলে এবং প্রায় প্রতি ১৮ মাস অন্তর নিজেদের রাশি পরিবর্তন করে। দৃক পঞ্জিকা অনুসারে, শীঘ্রই রাহু কুম্ভ রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে এবং একই দিনে কেতু সিংহ রাশি থেকে কর্কট রাশিতে স্থানান্তরিত হবে।

27

শাস্ত্র মতে, রাহু ও কেতুর এই বড় ধরনের রাশি পরিবর্তনের প্রভাব ১২ টি রাশির ওপরই পড়বে। তবে, মেষ,বৃষ ও আর তিনটি রাশি এতে সবচেয়ে বেশি উপকৃত হতে পারে। এই সময় কর্মজীবনে উন্নতি, আর্থিক লাভ এবং নতুন সুযোহ পেতে পারেন।

37

মেষ রাশি

রাহু আপনার দশম ঘরে প্রবেশ করবে। জ্যোতিষীদের মতে, এর ফলে আপনার খ্যাতি ও প্রভাব বাড়বে। উচ্চপদ লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। যারা সরকারি চাকরি, রাজনীতি বা ম্যানেজমেন্ট সঙ্গে যুক্ত, তারা উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পারেন।

47

বৃষ রাশি

ভাগ্য বা নবম ঘরে অধিপতি হিসেবে রাহু প্রবেশ করবে। তৃতীয় ঘরে কেতুর অবস্থানকে শুভ বলে মনে করা হচ্ছে। অসমাপ্ত কাজগুলো গতি পেতে পারে এবং বিদেশ ভ্রমণ, উচ্চশিক্ষা বা ব্যবসা সম্প্রসারণ সংক্রান্ত পরিকল্পনাগুল ইতিবাচক মোড় নিতে পারে। বড় কোনও পদোন্নতির সম্ভাবনা আছে।

57

সিংহ রাশি

রাহু আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে এবং কেতু দ্বাদশ ঘরে অবস্থান করবে। শাস্ত্র মতে, আইনি বা কর্মক্ষেত্রের বিবাদ সাফল্য, দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি এবং বিদেশ ভ্রমণ বা বৈদেশিক যোগাযোগের মাধ্যমে লাভের সম্ভাবনা আছে।

67

কন্যা রাশি

পঞ্চম ঘরে রাহুর প্রবেশ ও লাভের ঘর হিসেবে পরিচিত একাদশ ঘরে কেতুর অবস্থান অপ্রত্যাশিত আর্থিক সুযোগ বয়ে আনতে পারে। শাস্ত্র মতে, এই সময় নতুন ধারণা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে পারে। আপনাকে কর্মক্ষেত্রে স্বীকৃতি অর্জনে সাহায্য করবে এই যোগ।

77

মীন রাশি

আয় ও লাভের ঘর হিসেবে পরিচিত এই যোগ। একাদশ ঘরে রাহুর প্রবেশ আর্থিক ভাবে অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। আয়ের ক্ষেত্রে আকস্মিক বৃদ্ধি ঘটতে পারে এবং দীর্ঘদিনের লালিত লক্ষ্য ও আকাঙ্খাগুলো অবশেষে পূরণ বতে পারে। নিজের নেটওয়ার্ক বাড়বে এই সময়। এই সময় নতুন যোগাযোগ বাড়বে।

Astrology News (জ্যোতিষ সংবাদ): Get Latest Astrology Tips in Bengali, Kundali Matching, Palm Reading, Numerology, Tarrot cards & Astrology Prediction at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories