ডিসেম্বরেই শনির অবস্থান পরিবর্তন! ১১ তারিখ থেকে ভাগ্য খুলবে ৩ রাশির, অর্থলাভ থেকে কর্মক্ষেত্রে উন্নতির যোগ

Published : Nov 22, 2026, 01:48 PM IST

২০২৬ সালের ১১ ডিসেম্বর থেকে ফের মার্গী গতিতে ফিরতে চলেছে কর্মফলদাতা শনি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনির এই অবস্থান পরিবর্তনে বিশেষভাবে লাভবান হতে পারেন বৃষ, তুলা ও মকর রাশির জাতক-জাতিকারা।

PREV
17
শনির অবস্থান ও গতিবিধি

বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্মফলদাতা ও ন্যায়ের দেবতা হিসেবে বিবেচনা করা হয়। মানুষের কর্ম অনুযায়ী ফল প্রদান করেন শনিদেব, এমনটাই বিশ্বাস। তাই শনির অবস্থান ও গতিবিধির পরিবর্তন জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বর্তমানে বৃহস্পতির রাশি মীনে বক্রী অবস্থায় রয়েছে শনি। তবে আর বেশি দিন নয়, ডিসেম্বরেই ফের স্বাভাবিক গতিতে ফিরতে চলেছে এই গ্রহ।

27
শনি ফের মার্গী

হিন্দু পঞ্জিকা অনুসারে, ২০২৬ সালের ১১ ডিসেম্বর থেকে শনি ফের মার্গী (Saturn Direct) হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনির এই গতিবদলের প্রভাব পড়বে ১২টি রাশির জাতক-জাতিকাদের উপরেই।

37
তিনটি রাশির জন্য এই সময়টি বিশেষভাবে শুভ

তবে বিশেষজ্ঞদের গণনা অনুযায়ী, তিনটি রাশির জন্য এই সময়টি বিশেষভাবে শুভ হতে পারে। অর্থনৈতিক উন্নতি থেকে শুরু করে কর্মজীবনে সাফল্য, একাধিক ক্ষেত্রে মিলতে পারে ইতিবাচক ফল। আগামী বছরের আগস্ট মাস পর্যন্ত শনির মার্গী অবস্থান বজায় থাকবে বলে জ্যোতিষীয় গণনায় উল্লেখ করা হয়েছে। দেখে নেওয়া যাক, কোন তিন রাশির জীবনে আসতে পারে সুসময়।

47
বৃষ রাশি

শনির মার্গী গতি বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য আর্থিক দিক থেকে ইতিবাচক হতে পারে। কর্মক্ষেত্রে দীর্ঘদিনের পরিশ্রমের সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের পাশাপাশি অন্যান্য পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও লাভবান হতে পারেন। নিজের দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে কর্মক্ষেত্রে নতুন পরিচিতি তৈরি হতে পারে। পাশাপাশি কোনও সুখবর পাওয়ারও সম্ভাবনা রয়েছে।

57
তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য শনির এই অবস্থান পরিবর্তন সৌভাগ্য বয়ে আনতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। সৃজনশীল কাজের প্রতি আগ্রহ বাড়বে। কর্মক্ষেত্রে সম্মান ও স্বীকৃতি পাওয়ার যোগও রয়েছে।

67
মকর রাশি

মকর রাশির অধিপতি গ্রহ শনি। তাই শনির গতিবিধির পরিবর্তন এই রাশির জাতক-জাতিকাদের জীবনে বিশেষ প্রভাব ফেলতে পারে বলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়। মার্গী শনির প্রভাবে আত্মবিশ্বাস বাড়তে পারে। কর্মক্ষেত্রে নিজের কাজের জন্য প্রশংসা পাওয়ার পাশাপাশি বড় কোনও দায়িত্বও হাতে আসতে পারে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য সময়টি অনুকূল হতে পারে। সহকর্মী ও বন্ধুদের কাছ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

77
শনির অশুভ প্রভাব কাটাতে কী করবেন?

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনির আশীর্বাদ পেতে শনিবার বিশেষ কিছু নিয়ম পালন করা যেতে পারে। এই দিন ‘ওঁ শং শনৈশ্চরায় নমঃ’ মন্ত্রটি ১০৮ বার জপ করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি কালো পোশাক পরা, হনুমানজির পুজো করা এবং হনুমান চালিসা অথবা রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ করাও শুভ বলে মনে করা হয়। এছাড়াও শনিবার দরিদ্র ও অসহায় মানুষকে কম্বল, কালো পোশাক, কালো ছোলা এবং সর্ষের তেল দান করলে শনিদেবের কৃপা লাভ করা যায় বলে বিশ্বাস।

Astrology News (জ্যোতিষ সংবাদ): Get Latest Astrology Tips in Bengali, Kundali Matching, Palm Reading, Numerology, Tarrot cards & Astrology Prediction at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories