২০২৬ সালে শনিদেবের অবস্থান এবং চলন বেশ কিছু রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিদেব কর্মফল ও ন্যায়ের দেবতা হিসেবে পরিচিত হলেও, তাঁর কৃপাদৃষ্টি থাকলে একজন মানুষ 'পথের ভিখারি থেকে রাজা' হয়ে যেতে পারেন।
২০২৬ সালে গ্রহরাজ শনির চলন হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যোতিষীদের মতে, এই বছর শনিদেব তাঁর বিশেষ কৃপাদৃষ্টি বর্ষণ করবেন ৫টি রাশির ওপর, যার ফলে তাঁদের জীবনে আর্থিক জোয়ার আসবে। এমনকি লটারি বা ফাটকা ব্যবসার মাধ্যমে হঠাত্ বিপুল অর্থ প্রাপ্তির যোগও তৈরি হচ্ছে।
29
শনির শুভ অবস্থান ও ২০২৬-এর যোগ: ২০২৬ সালের শুরু থেকে ২৭ জুলাই পর্যন্ত শনিদেব মার্গী বা সোজা পথে চলবেন। এরপর শনির বক্রি দশা বা উল্টো চলন শুরু হবে।
39
জ্যোতিষশাস্ত্রে পঞ্চম ভাব বা পঞ্চমা ভাব লটারি, ফাটকা এবং আকস্মিক ধনের কারক। এই সময়ে শনিদেবের কৃপায় নির্দিষ্ট কিছু রাশির পঞ্চম ভাব সক্রিয় হয়ে উঠবে, যা তাঁদের অর্থভাগ্যে বড় বদল আনবে।
বৃষ রাশি: শনিদেবের কৃপায় এই রাশির জাতকদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হবে। হঠাত্ করে হাতে টাকা আসবে এবং শেয়ার বাজারে বিনিয়োগ থেকে লাভের মুখ দেখার প্রবল সম্ভাবনা রয়েছে।
59
কুম্ভ রাশি: শনির বক্রি চলনে কুম্ভ রাশির জাতকদের ভাগ্য ইউ-টার্ন নেবে। হঠাত্ করে হাতে প্রচুর অর্থ আসতে পারে এবং ব্যবসায় বিরাট অঙ্কের উন্নতির যোগ দেখা যাচ্ছে।
69
মকর রাশি: ২০২৬ সাল এই রাশির জন্য আশীর্বাদের মতো। কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে এবং আয়ের একাধিক নতুন উৎস তৈরি হবে। উত্তরাধিকার সূত্রেও সম্পত্তির মালিক হওয়ার সুযোগ আসতে পারে।
79
কন্যা রাশি: অর্থ সংক্রান্ত বিষয়ে ভাগ্য সম্পূর্ণ সহায় হবে। এই রাশির জাতকদের সম্পদ বৃদ্ধি পাবে হঠাত্ করেই। কেরিয়ারে উন্নতি এবং সামাজিক সম্মান বৃদ্ধির পাশাপাশি বড় কোনো আর্থিক ডিল হওয়ার সম্ভাবনাও রয়েছে।
89
তুলা রাশি: শনিদেবের প্রভাবে এই রাশির জাতকদের ব্যয়ের পরিমাণ কমবে এবং সঞ্চয় বৃদ্ধি পাবে। পারিবারিক সমস্যার সমাধান হওয়ার পাশাপাশি কেরিয়ারে পদোন্নতি হওয়ার যোগ রয়েছে।
99
ভাগ্য ফেরাতে শনিবারের টোটকা: শনিদেবকে তুষ্ট করতে বিশেষ কিছু কাজ করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। শনিবার শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে কালো তিল উৎসর্গ করলে শনিদেব প্রসন্ন হন। এছাড়াও সূর্যাস্তের সময় মিষ্টি রুটি তৈরি করে গাভীকে খাওয়ালে অর্থলাভের পথ প্রশস্ত হয়।
Astrology News (জ্যোতিষ সংবাদ): Get Latest Astrology Tips in Bengali, Kundali Matching, Palm Reading, Numerology, Tarrot cards & Astrology Prediction at Asianet News Bangla.