Sawan Remedies: শুধু বেলপাতা নয়, শিবের কৃপা পেতে নিবেদন করুন এই পাঁচ জিনিস

Published : Jul 31, 2026, 07:28 PM IST

মহাদেবকে তুষ্ট করতে বেলপাতা ছাড়াও আতর, কেশর, দুধ, দই ও মধুর মতো সামগ্রী নিবেদন করা যায়। শাস্ত্র মতে, শিবলিঙ্গে এই পবিত্র জিনিসগুলি অর্পণ করলে ভক্তের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে এবং মানসিক অস্থিরতা দূর হয়।

PREV
17

হিন্দু ধর্মে মহাদেবকে আশুতোষ বলা হয়। তিনি বিশ্বের সৃষ্টি কর্তা। শিবের আশীর্বাদ পেতে প্রতিদিনই শিবের পুজো করেন অনেকেই। তবে, আর বেলপাতা দিয়ে নয়। এবার পুজো করতে ব্যবহার করুন এই পাঁচটি জিনিস। জেনে নিন কোন উপায় মিলবে শিবের কৃপা।

27

আতর

শ্রাবণ মাসে ভগবান শিবকে নিবেদন করুন আতর বা সুগন্ধি। পুজোর সময় শিবলিঙ্গে সুগন্ধি নিবেদন করলে মন ও পরিবেশ উভয়ই পবিত্র হয়ে যায়। এতে কমবে মানসিক অস্থিরতা। নেতিবাচক চিন্তা দূর হবে। প্রচলিত বিশ্বাস অনুসারে, শিবলিঙ্গে সুগন্ধি দিলে ভক্তের মন শান্ত হয়।

37

কেশর

প্রাচীন কাল থেকে দেবপুজোয় ব্যবহার হয়ে আসছে কেশর। শিবলিঙ্গে কেশর নিবেদন করলে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে বিশ্বাস। অনেকেই মনে করেন, কেশর সৌভাগ্য ও ঐশ্বর্যের প্রতীক। শিবকে কেশর মেশানো জল বা দুধ দিয়ে অভিষেক করুন।

47

দুধ

ধর্মীয় বিশ্বাস অনুসারে, দুধ দিয়ে শিবলিঙ্গ অভিষেক করলে জীবনের দুঃখ কষ্ট দূর হয়। দুধকে পবিত্রতা, নির্মলতা ও শান্তির প্রতীক হিসেবে দেখা হয়। অনেক ভক্ত প্রতিটি সোমবার শিবলিঙ্গে দুধ নিবেদন করেন।

57

দই

দইও মহাদেবের প্রিয়। দই সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও পারিবারিক সুখের প্রতীক। শাস্ত্র মতে, দুধের সঙ্গে দই দিয়ে অভিষেক করতে পারেন। এতে পারিবারিক কলহ কমে।

67

মধু

মধু পঞ্চামৃতের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি মাধুর্য, সুস্বাস্থ্য ও শুভ সম্পর্কের প্রতীক। শিবলিঙ্গে মধু নিবেদন করলে জীবনের তিক্ততা দূর হয়ে সম্পর্কে মাধুর্য বাড়বে।

77

চিনি ও সাদা চন্দন

চিনি ও সাদা চন্দন মহাদেবের পছন্দের। গঙ্গা জল বা দুধে সামান্য চিনি মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে বলে প্রচলিত বিশ্বাস রয়েছে। তেমনই শিবলিঙ্গে সাদা চন্দনের প্রলেপ দিলে মিলবে শিবের আশীর্বাদ। চন্দনের শীতল প্রকৃতি শিবের শান্ত ও ধ্যানমগ্ন রূপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হয়।

Astrology News (জ্যোতিষ সংবাদ): Get Latest Astrology Tips in Bengali, Kundali Matching, Palm Reading, Numerology, Tarrot cards & Astrology Prediction at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories