Numerology Prediction: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে দিন কেমন কাটবে শুক্রবার দিনটি, রইল জ্যোতিষ গণনা

Published : Aug 07, 2026, 11:15 AM IST

প্রখ্যাত জ্যোতিষীর গণনার বিচারে দেখে নিন আজকের দিন কেমন কাটবে আপনার। কোন তারিখে জন্মগ্রণকারী ব্যক্তির জন্য দিনটি ভালো আর কার জন্য কঠিন।

PREV
15

সংখ্যা ১ ( যে কোনও মাসে ১,১০,১৯ এবং ২৮ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

সংখ্যা ১-র জাতক জাতিকা কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে মতের অমিল হবে। আজ সাহিত্যচর্চার প্রতি আকৃষ্ট হবেন। আজ সুস্বাস্থ্যের কারণে মন ভালো থাকবে। আজ সঙ্গীর থেকে কোনও উপহার পেতে পারেন।

সংখ্যা ২ ( যে কোনও মাসে ২,১১,২০ এবং ২৯ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

সংখ্যা ২-র জাতক জাতিকারা পারিবারিক ক্ষেত্রে সবকিছু ভালো থাকবে। সময়ের সঙ্গে আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। আজ কোনও অনুষ্ঠানে যেতে পারেন।

25

সংখ্যা ৩ ( যে কোনও মাসে ৩,১২,২১ এবং ৩০ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

সংখ্যা ৩-র জাতক জাতিকারা অফিসের উর্ধ্বতন কর্মকর্তা আপনার পথে কিছু বাধা সৃষ্টি করতে পারে। রাগ রাখুন নিয়ন্ত্রণে। আজ অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ আসতে পারে। আজ দিন ভালো কাটবে।

সংখ্যা ৪ ( যে কোনও মাসে ৪,১৩,২২ এবং ৩১ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

সংখ্যা ৪-র জাতক জাতিকারা প্রবীণ সহকর্মীর সঙ্গে মত পার্থক্য হতে পারে। আজ সব কাজে সতর্ক থাকুন। আদ অফিসের কেউ আপনার গোপন ভাবমূর্তি নষ্ট করতে পারে।

35

সংখ্যা ৫ ( যে কোনও মাসে ৫,১৪,২৩ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

সংখ্যা ৫-র জাতক জাতিকাদের আধ্যাত্মিক কাজের প্রতি আগ্রহ তৈরি হতে পারে। আজ বিনোদনে দিন কাটবে। আজ নিজেকে চিন্তামুক্ত রাখুন। আজ দীর্ঘদিনের পরিচিত কেউ আপনার মনে কষ্ট দিতে পারে।

সংখ্যা ৬ ( যে কোনও মাসে ৬,১৫ এবং ২৪ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

সংখ্যা ৬-র জাতক জাতিকারা পারিবারিক ক্ষেত্রে সব কিছু ভালো থাকবে। জ্বরের সমস্যা হতে পারে। দূরবর্তী কোনও উৎস থেকে লাভবান হতে পারেন। আজ সম্পর্কের উন্নতি হবে।

45

সংখ্যা ৭ ( যে কোনও মাসে ৭,১৬ এবং ২৫ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

সংখ্যা ৭-র জাতক জাতিকা, কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার মতের অমিল হতে পারে। এই সময় সৃজনশীলতা বৃদ্ধির পরিকল্পনা করার জন্য আজকের দিন আদর্শ। সম্পত্তির লেনদেন চূড়ান্ত হতে পারে।

সংখ্যা ৮ ( যে কোনও মাসে ৮,১৭ এবং ২৬ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

সংখ্যা ৮-র জাতক জাতিকা, পারিবারিক বিবাদ বড় আকার ধারণ করতে পারেন। প্রতিযোগিতার বিষয় উদাসীন না হয়ে সতর্ক হন। আজ ত্বকের কোনও সমস্যা দেখা দিলে ভালো কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিন। কর্মক্ষেত্রে দিন ভালো কাটবে।

55

সংখ্যা ৯ ( যে কোনও মাসে ৯,১৮ এবং ২৭ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

সংখ্যা ৯-র জাতক জাতিকা, সর্তক হন সব কাজে। আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। সারাদিন ধরেই জীবনে বিলাস-ব্যসন ও সুখ-স্বাচ্ছন্দ্য অবিলম্বে পাওয়ার তীব্র আকাঙ্খা কাজ করবে। সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

Astrology News (জ্যোতিষ সংবাদ): Get Latest Astrology Tips in Bengali, Kundali Matching, Palm Reading, Numerology, Tarrot cards & Astrology Prediction at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories