প্রখ্যাত জ্যোতিষী চিরাগ দারুওয়ালার গণনার বিচারে দেখে নিন আজকের দিন কেমন কাটবে আপনার। কোন তারিখে জন্মগ্রণকারী ব্যক্তির জন্য দিনটি ভালো আর কার জন্য কঠিন।
সংখ্যা ১ ( যে কোনও মাসে ১,১০,১৯ এবং ২৮ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ১-র জাতক জাতিকারা আবেগের বসে কোনও সিদ্ধান্ত নেবেন না। এতে বিপদ বাড়বে। এই সময় অবাস্তব পরিকল্পনা না করাই ভাল। এই সময় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অপেক্ষা করুন। আপনার টাকা কোথাও আটকে থাকলে তা ফেরত পেতে পারেন। এই সময় বিদেশ ভ্রমণের যোগ আছে।
সংখ্যা ২ ( যে কোনও মাসে ২,১১,২০ এবং ২৯ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ২-র জাতক জাতিকারা এই সপ্তাহে বন্ধু ও পরিবারের সদস্যদের নজর কাড়বেন। এই সময় আপনার ব্যক্তিত্বে সকলে মুগ্ধ হবে। এই সময় সব কাজে সতর্ক থাকুন। এই সময় কোনও কারণে ঘনিষ্ঠ বন্ধুর সাহায্য নিতে হতে পারে।
25
সংখ্যা ৩ ( যে কোনও মাসে ৩,১২,২১ এবং ৩০ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৩-র জাতক জাতিকারা প্রতিকূল পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করুন। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নাও আসতে পারে। এই সময় কোনও সমস্যা থেকে মুক্তি পেতে অভিজ্ঞ কারও পরামর্শ নিন। এখন সময় ভালো কাটবে।
সংখ্যা ৪ ( যে কোনও মাসে ৪,১৩,২২ এবং ৩১ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৪-র জাতক জাতিকারাদের জন্য সময় অনুকূল। কর্মক্ষেত্রে সতর্ক হন। এই সময় দীর্ঘস্থায়ী কোনও যোগাযোগ গড়ে তোলার চেষ্টা করুন। এই সময় সহকর্মীদের কারণে চাপ ও উদ্বেগ বাড়তে পারে। এই সময় সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
35
সংখ্যা ৫ ( যে কোনও মাসে ৫,১৪,২৩ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৫-র জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে। এই সময় কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। এই সময় সহকর্মীদের মুগ্ধ করতে সফল হবেন। এই সময় কোনও ভালো মানুষের সঙ্গ পাবেন।
সংখ্যা ৬ ( যে কোনও মাসে ৬,১৫ এবং ২৪ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৬-র জাতক জাতিকারা অন্যের প্রশংসা কুড়াবেন। এই সময় আয় বাড়বে। এই সময় শহরের বাইরে ঘুরতে যেতে পারবেন। এই সময় গুরুত্বপূর্ণ ফাইল ও নথি নিয়ে সতর্ক হন।
সংখ্যা ৭ ( যে কোনও মাসে ৭,১৬ এবং ২৫ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৭-র জাতক জাতিকারা অসম্পূর্ণ প্রকল্প ও দীর্ঘদিন ধরে পড়ে থাকা কাজকে অগ্রাধিকার দিন। এই সময় কোনও জটিলতা তৈরি হতে পারে। এই সময় ক্ষমতাবান ও প্রভাবশালী কারও দ্বারা উপকৃত হবেন।
সংখ্যা ৮ ( যে কোনও মাসে ৮,১৭ এবং ২৬ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৮-র জাতক জাতিকারা এই সময় অনেক বিষয় সাফল্য পাবেন। মন শান্ত রাখুন। এই সময় দ্বায়িত্ব বাড়তে পারে। এই সময় নিজের আর্থিক দিকে নজর দিন। এই সময় একগুঁয়ে স্বভাব ত্যাগ করুন। এই সময় বিচক্ষণতার সঙ্গে কোনও সিদ্ধান্ত নিন।
55
সংখ্যা ৯ ( যে কোনও মাসে ৯,১৮ এবং ২৭ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৯-র জাতক জাতিকারা সব কাজে সতর্ক হন। এই সময় অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে। এই সময় আপনার পুরনো বন্ধু আপনার জীবনে ফিরে আসবে। প্রেমের ক্ষেত্রে পরিস্থিতি অনুকূল হবে। কোনও জটিল পরিস্থিতি অবহেলা করবেন না।
Astrology News (জ্যোতিষ সংবাদ): Get Latest Astrology Tips in Bengali, Kundali Matching, Palm Reading, Numerology, Tarrot cards & Astrology Prediction at Asianet News Bangla.