Shani Nakshatra Gochar: আগামী ১০০ দিনের মধ্যে পাল্টাবে ভাগ্য, শনিদেবের কৃপা পাবেন এই ৫ রাশি

Published : Nov 02, 2026, 04:48 PM IST

বর্তমানে শনি মীন রাশিতে উত্তরভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে এবং আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এখানেই থাকবে। এর প্রভাবে আগামী ১০০ দিনের মধ্যে বৃষ, মিথুন, তুলা, মকর ও কুম্ভ রাশির জাতকদের কর্মজীবন ও আর্থিক ভাগ্যে বিরাট পরিবর্তন আসতে চলেছে।

PREV
16

শাস্ত্রে শনি দেবকে কর্মফলের কারক গ্রহ বলা হয়। ব্যক্তির কর্ম অনুযায়ী ফল প্রদান করেন তিনি। তাই শনির রাশি পরিবর্তনের পাশপাশি নক্ষত্র পরিবর্তনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্র মতে, বর্তমানে শনি মীন রাশিতে উত্তরভাদ্রপদ নক্ষত্র গোচর করছে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে শনি দেব। এর প্রভাবে ১০০ দিনের মধ্যে পাল্টাবে ভাগ্য ৫ রাশির। দেখুন তালিকায় কে কে।

26

বৃষ রাশি

শনিদেবের কৃপায় আগামী ১০০ দিনে ভাগ্য বদল হবে বৃষ রাশির। চাকরিতে দীর্ঘদিন ধরে চলতে থাকা বাধা ধীরে ধীরে দূর হওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। কঠোর পরিশ্রমে সুফল পাবেন। আত্মবিশ্বাস বাড়বে এই সময়। যে কোনও কাজে সাফল্য পেতে ধৈর্য রাখুন।

36

মিথুন রাশি

শনির গোচরের প্রভাবে মিথুন রাশির ছেলে মেয়েরা পুরনো সমস্যা থেকে পাবেন স্বস্তি। ব্যক্তিগত জীবনের জটিলতা কমার পাশাপাশি আটকে থাকা কাজ শেষ হওয়ার সম্ভাবনা আছে। চাকরিতে পেতে পারেন সুখবর।

46

তুলা রাশি

তুলা রাশির জাতকদের কর্মজীবনে উন্নতির সুযোগ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্য পাবেন। যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তাদের সামনে ভালো সুযোগ আসবে। পাশাপাশি পদোন্নতি ও আয় বৃদ্ধির সম্ভাবনা আছে।

56

মকর রাশি

আগামী ১০০ দিন শুভ হতে চলেছে মকর রাশির জন্য। চাকরিতে আপনার কাজের প্রশংসা হতে পারে। ব্যবসায় নতুন গ্রাহক যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ায় আর্থিক পরিস্থিতি মজবুত হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজে আসবে গতি।

66

কুম্ভ রাশি

শনির নক্ষত্র গোচরের প্রভাবে কুম্ভ রাশির জাতকরা ধীরে ধীরে স্বস্তি পেতে পারেন। চাকরি ও ব্যবসায় ক্ষেত্রে চলতে থাকা সমস্যাগুলো কমার সম্ভাবনা আছে। নতুন চাকরির সন্ধানে থাকা ব্যক্তিরা ভালো সুযোগ পেতে পারেন। তবে কুম্ভ রাশির জাতকদের শনির সাড়ে সাতির শেষ পর্যায় চলছে। এই সময় সব কাজে ধৈর্য রাখুন।

Astrology News (জ্যোতিষ সংবাদ): Get Latest Astrology Tips in Bengali, Kundali Matching, Palm Reading, Numerology, Tarrot cards & Astrology Prediction at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories