ShaniVakri 2026: শনি বক্রীর প্রভাবে ভাগ্য বদল, আজ থেকেই বিপুল ধন সম্পত্তিতে ভরবে এই তিন রাশির জীবন

Published : Jul 27, 2026, 10:57 AM IST

ShaniVakri 2026: সাফল্য ও অর্থলাভের পথে বাধা! আজই ভাগ্য খুলতে চলেছে বক্রী শনির প্রভাবে এই তিন রাশির। কোন কোন রাশির জাতক-জাতিকাদের ভাগ্য বদলাতে চলেছে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
বক্রী শনির প্রভাবে ভাগ্য বদলাবে

জ্যোতিষ শাস্ত্র ও বৈদিক মতে শনিদেবকে কর্মফল ও ন্যায়বিচারের দেবতা বলা হয়। মানুষের কর্মফল অনুযায়ী তিনি শুভ বা অশুভ ফল প্রদান করেন। তাই শনিদেবকে তুষ্ট রাখতে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ২৭ জুলাই শনি মীন রাশিতে হচ্ছে। এর ফলে ভাগ্য বদলাতে চলেছে তিন রাশির জাতক জাতিকাদের। আসুন তাহলে একনজরে দেখে নিই এরমধ্যে আপনার ভাগ্যের চাকাও বদলাচ্ছে কীনা।

25
তুলা রাশি

শনি বক্রীর প্রভাবে তুলা রাশির কর্মজীবন ও প্রতিযোগিতামূলক জায়গায় ইতিবাচক কর্মফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ২৭ জুলাই সোমবার শনি বক্রীর প্রভাবে কর্মজীবনে পদোন্নতি, কেরিয়ারে ইতিবাচক সুফল, গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও তুলা রাশির জাতক-জাতিকাদের সমাজে সম্মান প্রতিপত্তি বৃদ্ধি ও এই রাশির শিক্ষার্থীরা কেরিয়ারের উন্নতিতে লাভবান হতে পারবেন।

35
মীন রাশি

শনির মীন রাশির বক্রীর ফলে এই সময়টা মীন রাশির জাতক-জাতিকাদের জন্যও বেশ শুভ। কর্মক্ষেত্রে দক্ষতার স্বীকৃতি এবং ঊর্ধ্বতনদের সমর্থন লাভ। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত বদলি বা পছন্দের কর্মস্থলে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। ভবিষ্যতের জন্য বিনিয়োগের অনুকূল সময় হতে পারে। এবং ব্যক্তিত্ব ও নেতৃত্বের গুণ আরও শক্তিশালী হয়ে উঠতে পারে।

45
সিংহ রাশি

এই রাশির অধিকারীরা আর্থিক ও ব্যবসায়িক দিক থেকে সাফল্য লাভ করতে পারবেন এই শনি বক্রীর প্রভাবে। দীর্ঘদিন আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা। এছাড়াও পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিরোধে অনুকূল সিদ্ধান্ত আসতে পারে। সিংহ রাশির জাতক-জাতিকারা ব্যবসায় বিদেশি চুক্তি বা নতুন অংশীদারের মাধ্যমে লাভ বাড়তে পারে। দীর্ঘদিনের শারীরিক ও মানসিক সমস্যায় স্বস্তি মিলতে পারে।

55
শনির বক্রীর প্রভাবে গুরুত্বপূর্ণ পরিবর্তন

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ২৭ জুলাই শনির বক্রী গতি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। এর প্রভাবে এই তিন তুলা, মীন ও সিংহ রাশির জাতক-জাতিকাদের জীবনে আর্থিক ও মানসিক সমৃদ্ধি ঘটতে পারে। তবে জন্মছক ও গ্রহ-নক্ষত্র অনুযায়ী পৃথক পৃথক ফল লাভ হতে পারে।

Astrology News (জ্যোতিষ সংবাদ): Get Latest Astrology Tips in Bengali, Kundali Matching, Palm Reading, Numerology, Tarrot cards & Astrology Prediction at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories