Shukra Gochar 2026: রাম নবমীতে ঘুরবে ভাগ্যের চাকা, শুক্রের গোচরে মালামাল হবেন এই পাঁচ রাশির জাতক-জাতিকা

Published : Mar 25, 2026, 10:08 AM IST

রাম নবমীর দিনে শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে, যা সম্পদ, প্রেম, আরামের প্রতীক। এই গোচরের ফলে মিথুন, মেষ, সিংহ, ধনু এবং কুম্ভ রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। এই রাশিগুলির কর্মজীবন, আর্থিক অবস্থা এবং প্রেম জীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে।

PREV
18

শুক্রের গোচর কর্মজীবন, অর্থ, প্রেম জীবন এবং অন্যান্য ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসে। সুতরাং, আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশি এই গোচর থেকে উপকৃত হবেন।

28

২৬ মার্চ রাম নবমীর দিনে ভোর ৫.১৩ মিনিটে শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে। শুক্রকে সম্পজ, প্রেম, আরাম এবং আকর্ষণের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। মেষ রাশিতে শুক্রের এই গোচর কিছু রাশির জন্য শুভ হতে পারে।

38

কর্মজীবন, আর্থিক অবস্থা, প্রেম জীবন এবং অন্যান্য ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। দেখে নিন কার কার জীবনে আসতে পারে পরিবর্তন। দেখে নিন আপনি তালিকায় আছেন কি না।

48

মিথুন রাশি- রাম নবমীতে ভাগ্য খুলবে মিথুন রাশির। এই সময় নতুন পেশাগত প্রকল্প হাতে আসতে পারে। এই সময় বন্ধু ও পরিচিতদের কাছ থেকে সমর্থন পাবেন। এই সময় আপনার সব কাজে হবে বৃদ্ধি।

58

মেষ রাশি- রাম নবমীতে খুলবে ভাগ্যের চাকা। ভাগ্য খুলবে মেষ রাশির। কর্মক্ষেত্রে আপনি নতুন দায়িত্ব পেতে পারেন এবং ব্যবসায় নতুন সুযোগ আসবে এই সময়। এই সময় সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন। এই সময় প্রেম জীবন আরও মধুর হবে।

68

সিংহ রাশি- রাম নবমীতে ভাগ্য খুলবে সিংহ রাশির। এই সময় অসমাপ্ত সব কাজে সম্পন্ন হবে। জীবনে আসবে উন্নতি। এই সময় বৈদেশিক সাফল্য লাভ করবেন। এই সময় প্রেম জীবনে আসবে ইতিবাচক পরিবর্তন।

78

ধনু রাশি- রাম নবমীতে ভাগ্য খুলবে ধনু রাশির। ভালোবাসা ও সৃজনশীলতা বৃদ্ধি পাহে। এই সময় কঠোর পরিশ্রমে দিন কাটবে। আর্থিক অবস্থা হবে উন্নত। এই সময় জীবনে আসবে শুভ পরিবর্তন।

88

কুম্ভ রাশি- রাম নবমীতে ভাগ্য খুলবে কুম্ভ রাশির। এই সময় আপনি কর্মক্ষেত্রে প্রশংসা লাভ করবেন। নতুন সুযোগ আসবে। তেমনই নতুন ব্যবসায় চুক্তি সাক্ষর হতে পারে। আপনি ভাইবোন ও বন্ধুদের কাছ থেকে সমর্থন পাবেন। আর্থিক অবস্থা হবে উন্নত। আজ স্বপ্ন দূরত্বে ভ্রমণ করতে পারেন।

Astrology News (জ্যোতিষ সংবাদ): Get Latest Astrology Tips in Bengali, Kundali Matching, Palm Reading, Numerology, Tarrot cards & Astrology Prediction at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories