শারীরিক সমস্যা বৃদ্ধির আশঙ্কা, দেখে নিন শ্রাবণ মাস কেমন প্রভাব ফেলবে মিথুন রাশির উপর

Published : Jul 20, 2022, 07:50 AM IST
শারীরিক সমস্যা বৃদ্ধির আশঙ্কা, দেখে নিন শ্রাবণ মাস কেমন প্রভাব ফেলবে মিথুন রাশির উপর

সংক্ষিপ্ত

বছরের চতুর্থ মাস শ্রাবণ। পাশাপাশি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বাংলা বছরের চতুর্থ মাস মিথুন রাশির উপর কেমন প্রভাব ফেলবে-  

শ্রাবণ বাংলা সনের তৃতীয় মাস। ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের চতুর্থ মাস। এটি বর্ষা মৌসুমে অন্তর্ভুক্ত দুই মাসের তৃতীয় মাস। এই মাসকে দেবাদিবেদ মহাদেবের মাসও বলা হয়। শ্রাবণ মাস বাংলা বছরের বাকি মাসগুলোর মধ্যে অন্যতম একটি মাস। বাংলার শ্রাবণ মাস জুড়ে শিবের আরাধনা ও পুজো করা হয় । জ্যোতিষশাস্ত্র মতে, জাতক বা জাতিকার জন্ম মাস তাঁর ব্যক্তিত্ব বা ভাগ্য নির্ধারণে সাহায্য করে। একইভাবে কোনও ব্যক্তির আচরণ এবং তাঁর চরিত্রের বৈশিষ্ট্য নির্ভর করে সেই ব্যক্তির জন্ম সময়, কাল বা জন্ম মাসের উপর। জাতকের ভাগ্য সম্পর্কে অনেক কিছুই বলে দেওয়া সম্ভব তাঁর জন্ম, জন্মবার এবং জন্মমাস থেকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শ্রাবণ মাসে জন্ম হলে, জেনে নিন সেই জাতক বা জাতিকার ব্যক্তিত্ব সম্বর্কে।

মিথুন রাশির ব্যক্তিত্ব-
 রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এই রাশির জাতকরা কখনও কুটিল, কখনও সরল। বালকের মতোই এর কার্যকরিতা এরা চিন্তাশীল কিন্তু কথা বেশি বলে। বুধ চঞ্চলমতি, উদ্যমী বালক গ্রহ। এই রাশির ব্যক্তিদের উপর সেই ভাবে প্রতিফলিত হয়। এদের প্রায়ই পেটের রোগ বা বদহজমে ভোগে। এরা কখনও কৃপণ আবার কখনও আর্থিক ভাবে উদার। এরা তোষামোদ প্রিয়। প্রয়োজনের চেয়ে বেশি ভাবুকতা এদের এক বৈশিষ্ট্য, কিন্তু এরা কাজ পাগল। এরা কখনও বিশ্বাস করে তো কখনও সন্দেহ করে। এই রাশির মনের মধ্যে একই সঙ্গে দ্বিবিধ ভাবের খেলা চলে। এদের মেধা শক্তি তীক্ষ্ণ, তবে এরা অস্থিরমনা এবং নরম গরম ভাবযুক্ত। কিন্তু কোন কাজ করবে বা কোন কাজ করবে না তা সব সময় ঠিক করতে পারে না। একই সঙ্গে কাউকে ভালবাসে, আবার ঘৃণাও করে। তবে জেনে নেওয়া যাক শ্রাবণ মাস মিথুন রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- সম্মানহানি হওয়ার আশঙ্কা, দেখে নিন শ্রাবণ মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর

আরও পড়ুন- ব্যবসায় লাভ বৃদ্ধির যোগ, দেখে নিন শ্রাবণ মাস কেমন প্রভাব ফেলবে বৃষ রাশির উপর

আরও পড়ুন- শ্রাবণ মাসে এই ৬ টি জিনিস কিনলে জীবনে কখনও টাকার অভাব হবে না


শ্রাবণ মাস কেমন প্রভাব ফেলবে-
শ্রাবণ মাসে মিথুন রাশির বিদেশে থাকা পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। সাংসারিক সমস্যার জন্য কর্মস্থানে ভোগান্তির আশঙ্কা রয়েছে। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। কোনও বন্ধুর সঙ্গে যোগোযোগ হতে পারে। কোনও মামলা নিয়ে আবারও সমস্যা দেখা দিতে পারে। তবে শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। তবে শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। সাবধানে চলাফেরা করুন বিপদের আশঙ্কা রয়েছে। এই মাসে ঋণ গ্রহণ করতে হতে পারে। এই রাশির ব্যক্তিদের নতুন কোনও কাজ শুরু না করাই ভালো। এই মাসে মিথুন রাশির প্রেমের জীবন ভালোই থাকবে। সেই সঙ্গে ব্যবসায় নতুন চাহিদাও বৃদ্ধি পাবে। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: যারা সব সময় আপনাকে সমর্থন করেন তার যত্ন নিন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল