বৈশাখ মাস কেমন প্রভাব ফেলবে ধনু রাশির উপর, দেখে নিন

Published : Apr 26, 2021, 11:19 AM IST
বৈশাখ মাস কেমন প্রভাব ফেলবে ধনু রাশির উপর, দেখে নিন

সংক্ষিপ্ত

বৈশাখ বাংলার বছরের প্রথম মাস এই মাস গ্রীষ্মের আগমনী বার্তা দেয় রাশিচক্রের নবম রাশি ধনু বৈশাখ মাস ধনু রাশির উপর কেমন প্রভাব ফেলবে

গ্রেগরীয় বর্ষপঞ্জির বৈশাখ মাসের শেষার্ধ ও মে মাসের প্রথমার্ধ নিয়ে বৈশাখ মাস। বৈদিক পঞ্জিকায় এই মাসকে মাধব মাস এবং বৈষ্ণব পঞ্জিকায় একে মধুসূদন মাস বলে। "বৈশাখ" শব্দটি এসেছে বিশাখা নামক নক্ষত্রের নাম থেকে। এই মাসে বিশাখা নক্ষত্রটিকে সূর্যের কাছে দেখা যায়। প্রথাগত দিক থেকে বৈশাখ মাস থেকে গ্রীষ্ম ঋতুর শুরু ধরা হয়। পাশাপাশি রাশিচক্রের নবম রাশি ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। 

আরও পড়ুন- সোমবার ৪ রাশির দাম্পত্য সুখ বৃদ্ধি পেতে পারে, দেখে নিন আপনার রাশিফল 

ধনু রাশির জাতক-জাতিকাদের বিষয় সম্পত্তিতে আসক্তি কম। এদের জীবনের প্রথম দিকে প্রচুর বাধা বিপত্তি আসলেও তা কেটে যায়। এই রাশির প্রায়ই অর্থাভাব দেখা যায়। এরা খুবই ব্যক্তিত্বসম্পন্ন। তাই অন্যের অধীনে কাজ করতে অসুবিধে ভোগ করতে হয়। তবে জেনে নেওয়া যাক বৈশাখ মাস ধনু রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন-  ৫ রাশির এই সপ্তাহে চিন্তা বৃদ্ধি পেতে পারে, দেখে নিন আপনার সাপ্তাহিক রাশিফল 

বৈশাখ মাসে ধনু রাশির বাবা-মায়ের সঙ্গে কোনও কারণে বিবাদ হতে পারে। গুরুজনের জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কোনও কারণে মাসের মাঝামাঝি সময়ে মানসিক চাপ বাড়তে পারে। সন্তানের কোনও কাজের জন্য অবাক হতে পারেন। অতিরিক্ত কাজের চাপের জন্য শরীরে ক্লান্তিভাব দেখা দিতে পারে। এই মাসে স্ত্রীর কোনও কাজের জন্য কোনও বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। রাস্তায় একটু সাবধানে চলাফেরা করুন বিপদের আশঙ্কা রয়েছে। সমাজে কোনও উপকার করার জন্য সম্মান লাভ হতে পারে। সামাজিক কাজের জন্য এই মাসে সম্মান বাড়তে পারে। কাজের প্রতি অনিহা আসতে পারে। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Money Horoscope: ভাগ্যচক্রে আজ কী অপেক্ষা করছে? জানুন আপনার আর্থিক রাশিফল
Ajker Rashifal: সম্পত্তি সংক্রান্ত কিছুতে লাভ হতে পারে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল